• Latest
  • Trending
  • All
স্যাম কনস্টাসকে কাঁধ দিয়ে বিরাট কোহলি ধাক্কা, মুখ খুললেন রজার বিন্নী

স্যাম কনস্টাসকে কাঁধ দিয়ে বিরাট কোহলি ধাক্কা, মুখ খুললেন রজার বিন্নী

ডিসেম্বর ২৭, ২০২৪

ফান তেল

এপ্রিল ২, ২০২৬

ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড

এপ্রিল ২, ২০২৬
তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের রেল যোগাযোগ বন্ধ।

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের রেল যোগাযোগ বন্ধ।

এপ্রিল ২, ২০২৬
ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ করল ইরান

ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ করল ইরান

এপ্রিল ২, ২০২৬
সংসদে বিরল নজির, সরকারি দলের এমপির মুলতবি প্রস্তাব গ্রহণ

সংসদে বিরল নজির, সরকারি দলের এমপির মুলতবি প্রস্তাব গ্রহণ

এপ্রিল ২, ২০২৬

সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

এপ্রিল ১, ২০২৬

আওয়ামী লীগ আমলে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী

এপ্রিল ১, ২০২৬
রাহুলের মৃত্যুতে মীরের বিস্ফোরক মন্তব্য: ‘ঘেন্নায় আর বেরোলাম না’।

রাহুলের মৃত্যুতে মীরের বিস্ফোরক মন্তব্য: ‘ঘেন্নায় আর বেরোলাম না’।

মার্চ ৩১, ২০২৬
মধ্যপ্রাচ্যে হাজারো মার্কিন প্যারাট্রুপার, বাড়ছে যুদ্ধের দামামা।

মধ্যপ্রাচ্যে হাজারো মার্কিন প্যারাট্রুপার, বাড়ছে যুদ্ধের দামামা।

মার্চ ৩১, ২০২৬
কেক নয়, চেন্নাইয়ের বোলারদের পিটিয়েই বার্থডে পার্টি সারলেন সূর্য!

কেক নয়, চেন্নাইয়ের বোলারদের পিটিয়েই বার্থডে পার্টি সারলেন সূর্য!

মার্চ ৩১, ২০২৬
বড়কে বিয়ে করায় ঘরছাড়া, বিচ্ছেদের পর পুরনো বন্ধুকেই জীবনসঙ্গী করলেন সুনিধি

বড়কে বিয়ে করায় ঘরছাড়া, বিচ্ছেদের পর পুরনো বন্ধুকেই জীবনসঙ্গী করলেন সুনিধি

মার্চ ৩১, ২০২৬
ইরানি প্রতিনিধিরা আগের চেয়ে ‘অনেক বেশি যৌক্তিক’: হোয়াইট হাউস

ইরানি প্রতিনিধিরা আগের চেয়ে ‘অনেক বেশি যৌক্তিক’: হোয়াইট হাউস

মার্চ ৩১, ২০২৬
  • আইটি
  • প্রবাস
  • স্বাস্থ্য
  • ইসলামি জীবন
  • গ্রামবাংলা
  • সম্পাদকীয়
বুধবার, মে ৬, ২০২৬
  • Login
দ্য রিপাবলিক বাংলা
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ
No Result
View All Result
দ্য রিপাবলিক বাংলা
No Result
View All Result
Home খেলা

স্যাম কনস্টাসকে কাঁধ দিয়ে বিরাট কোহলি ধাক্কা, মুখ খুললেন রজার বিন্নী

by The Republic Bangla
ডিসেম্বর ২৭, ২০২৪
in খেলা, সর্বশেষ
0
স্যাম কনস্টাসকে কাঁধ দিয়ে বিরাট কোহলি ধাক্কা, মুখ খুললেন রজার বিন্নী

**EDS, YEARENDERS 2024: CRICKET** Bengaluru: New Zealand's Will Young gets hit by the ball on his helmet during the fifth day of the first test cricket match between India and New Zealand at M Chinnaswamy Stadium, in Bengaluru, Sunday, Oct 20, 2024. (PTI Photo/Shailendra Bhojak)(PTI10_20_2024_000154A)(PTI12_24_2024_000301A)

0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

স্পোর্টস ডেস্ক:

স্যাম কনস্টাসকে কাঁধ দিয়ে বিরাট কোহলি ধাক্কা দেওয়ায় বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে উঠেছিল মেলবোর্ন। বহু প্রাক্তন ক্রিকেটার সেই বিষয়ে মন্তব্য করেছেন। এ বার মুখ খুললেন রজার বিন্নী, যিনি ১৯৮৩ বিশ্বকাপজয়ী দলের সদস্য এবং বিসিসিআই সভাপতি। বিন্নী জানিয়েছেন, এই ঘটনা নিয়ে বাড়াবাড়ি করার মতো কিছু হয়নি।

এক সংবাদমাধ্যমে বিন্নী বলেছেন, “ওই ঘটনাটা আমি দেখিনি। তবে ক্রিকেট মাঠে এমন ঘটনা হয়েই থাকে। সেটা মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। ক্রিকেট খেলার উন্নতিই আসল উদ্দেশ্য।”

প্রথম দিনের প্রথম সেশনে ভারত যে ভাবে ফিরে এসেছিল তারও প্রশংসা করেছেন বিন্নী। বলেছেন, “শেষ সেশনে চারটে উইকেট নিয়ে খেলা জমিয়ে দিয়েছিল ভারত। ওটাই ম্যাচে আমাদের ফিরিয়ে এনেছে। আশা করি দারুণ একটা ম্যাচ দেখতে পাব।” যদিও ব্যাটিং ব্যর্থতার জেরে দ্বিতীয় দিনের শেষে চাপে রয়েছে ভারত। এখনও পিছিয়ে ৩১০ রানে।

বোর্ড সভাপতিকে পাশে পেলেও সেই ঘটনার জেরে শাস্তি পেয়েছেন কোহলি। একটি ডিমেরিট পয়েন্ট পাওয়ার পাশাপাশি ম্যাচ ফি-র ২০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছিল ১০ ওভারের পর। মহম্মদ সিরাজ সেই ওভার শেষ করার পর দিক পরিবর্তন করার জন্য হেঁটে আসছিলেন কোহলি। উল্টো দিক থেকে আসছিলেন কনস্টাসও। দু’জনের কাঁধে ধাক্কাধাক্কি হয়। কনস্টাসের বিষয়টি পছন্দ হয়নি। তিনি কোহলিকে কিছু একটা বলেন। পাল্টা কোহলিও রক্তচক্ষু দেখিয়ে কনস্টাসকে উত্তর দেন।

বিষয়টি বেশি দূর গড়ায়নি। সতীর্থ ওপেনার উসমান খোয়াজা এসে কনস্টাসকে সরিয়ে নিয়ে যান। পাশাপাশি কোহলিকেও অনুরোধ করেন ঘটনাটি সেখানে শেষ করে দেওয়ার জন্য। ঝামেলা থামাতে এগিয়ে আসেন আম্পায়ারেরাও। বার বার সেই ঘটনার রিপ্লে দেখাতে থাকে সম্প্রচারকারীরা। সেখানে অবশ্য দেখা গিয়েছিল, কনস্টাস মাথা নিচু করে ব্যাট হাতে যাচ্ছিলেন। কোহলিই যাওয়ার পরে দিক পরিবর্তন করে কনস্টাসের কাছে গিয়ে তাঁকে গিয়ে ধাক্কা মারেন।
প্রথম দিনের খেলার মাঝে কনস্টাস বলেছিলেন, “মনে হয় আমরা দু’জনেই তখন আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। আমি ঠিক বুঝতে পারিনি ঘটনাটা। নিজের গ্লাভস ঠিক করছিলাম। তার পরেই কাঁধে ধাক্কা খেলাম। তবে এ রকম হতেই পারে। এটাই ক্রিকেট। মাঠের লড়াই মাঠেই থাকুক।”
সূত্র :আনন্দবাজার

Tags: কোহলি-কনস্টাসবিরাট কোহলি ধাক্কা দেওয়ায়রজার বিন্নী
ShareTweet
Previous Post

সচিবালয়ে আগুন, টঙ্গী হত্যাকাণ্ড একই সূত্রে গাঁথা : মামুনুল হক

Next Post

বহির্বিশ্বের সাথে সম্পর্ক ঠিক না হলে সবাই ক্ষতিগ্রস্ত হবে : পররাষ্ট্র উপদেষ্টা

The Republic Bangla

The Republic Bangla

Next Post
বহির্বিশ্বের সাথে সম্পর্ক ঠিক না হলে সবাই ক্ষতিগ্রস্ত হবে : পররাষ্ট্র উপদেষ্টা

বহির্বিশ্বের সাথে সম্পর্ক ঠিক না হলে সবাই ক্ষতিগ্রস্ত হবে : পররাষ্ট্র উপদেষ্টা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ফটো গ্যালারী

শামা ওবােয়দ ইসলাম
Currently Playing

Could Cristiano Ronaldo really be about to leave Real Madrid?

Could Cristiano Ronaldo really be about to leave Real Madrid?

সারাদেশ

Lady Gaga Pulled Off One of the Best Halftime Shows Ever

সারাদেশ
    দ্য রিপাবলিক বাংলা

    Copyright © 2026 The Republic Bangla.

    Navigate Site

    • Contact Us
    • About
    • গোপনীয়তা নীতি (Privacy Policy)

    Follow Us

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • হোম
    • জাতীয়
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • বিশেষ সংবাদ
    • খেলা
    • বিনোদন
    • সারাদেশ
    • বানিজ্য
    • নগর-মহানগর
    • অপরাধ

    Copyright © 2026 The Republic Bangla.