• Latest
  • Trending
  • All
সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ও রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান চান আন্দালিভ পার্থ

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ও রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান চান আন্দালিভ পার্থ

নভেম্বর ২৩, ২০২৪

ফান তেল

এপ্রিল ২, ২০২৬

ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড

এপ্রিল ২, ২০২৬
তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের রেল যোগাযোগ বন্ধ।

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের রেল যোগাযোগ বন্ধ।

এপ্রিল ২, ২০২৬
ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ করল ইরান

ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ করল ইরান

এপ্রিল ২, ২০২৬
সংসদে বিরল নজির, সরকারি দলের এমপির মুলতবি প্রস্তাব গ্রহণ

সংসদে বিরল নজির, সরকারি দলের এমপির মুলতবি প্রস্তাব গ্রহণ

এপ্রিল ২, ২০২৬

সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

এপ্রিল ১, ২০২৬

আওয়ামী লীগ আমলে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী

এপ্রিল ১, ২০২৬
রাহুলের মৃত্যুতে মীরের বিস্ফোরক মন্তব্য: ‘ঘেন্নায় আর বেরোলাম না’।

রাহুলের মৃত্যুতে মীরের বিস্ফোরক মন্তব্য: ‘ঘেন্নায় আর বেরোলাম না’।

মার্চ ৩১, ২০২৬
মধ্যপ্রাচ্যে হাজারো মার্কিন প্যারাট্রুপার, বাড়ছে যুদ্ধের দামামা।

মধ্যপ্রাচ্যে হাজারো মার্কিন প্যারাট্রুপার, বাড়ছে যুদ্ধের দামামা।

মার্চ ৩১, ২০২৬
কেক নয়, চেন্নাইয়ের বোলারদের পিটিয়েই বার্থডে পার্টি সারলেন সূর্য!

কেক নয়, চেন্নাইয়ের বোলারদের পিটিয়েই বার্থডে পার্টি সারলেন সূর্য!

মার্চ ৩১, ২০২৬
বড়কে বিয়ে করায় ঘরছাড়া, বিচ্ছেদের পর পুরনো বন্ধুকেই জীবনসঙ্গী করলেন সুনিধি

বড়কে বিয়ে করায় ঘরছাড়া, বিচ্ছেদের পর পুরনো বন্ধুকেই জীবনসঙ্গী করলেন সুনিধি

মার্চ ৩১, ২০২৬
ইরানি প্রতিনিধিরা আগের চেয়ে ‘অনেক বেশি যৌক্তিক’: হোয়াইট হাউস

ইরানি প্রতিনিধিরা আগের চেয়ে ‘অনেক বেশি যৌক্তিক’: হোয়াইট হাউস

মার্চ ৩১, ২০২৬
  • আইটি
  • প্রবাস
  • স্বাস্থ্য
  • ইসলামি জীবন
  • গ্রামবাংলা
  • সম্পাদকীয়
বুধবার, মে ৬, ২০২৬
  • Login
দ্য রিপাবলিক বাংলা
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ
No Result
View All Result
দ্য রিপাবলিক বাংলা
No Result
View All Result
Home রাজনীতি

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ও রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান চান আন্দালিভ পার্থ

by The Republic Bangla
নভেম্বর ২৩, ২০২৪
in রাজনীতি
0
সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ও রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান চান আন্দালিভ পার্থ
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক:
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানে অবশ্যই ফেরানো উচিত বলে মনে করেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আওয়ামী লীগের নৈতিকভাবে রাজনীতি করার অধিকার নেই মন্তব্য করে তিনি বলেছেন, রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিধান সংবিধানে রাখতে হবে।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আজ শনিবার বিকেলে এক অনুষ্ঠানে বিজেপি চেয়ারম্যান এ কথা বলেন। ‌‘‌‌স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রের পথে: সংবিধান সংস্কার প্রস্তাব’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে বিজেপি।

বর্তমান সংবিধান ফ্যাসিস্ট বানানোর বড় কারখানায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেন আন্দালিভ রহমান। তিনি বলেন, বিগত সরকার এই সংবিধানকে ব্যবহার করে বারবার মানুষের ওপর অত্যাচার করেছে, ভোটের অধিকার গণতন্ত্রের গলাটিপে সব ধ্বংস করে ফেলেছে। সুতরাং এই সংবিধান দিয়ে যেকোনো সরকার পরিচালিত হলে তাদের ফ্যাসিস্ট হয়ে যাওয়ার আশঙ্কা বেশি।

বিজেপি চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশের সংবিধান প্রাসঙ্গিক হওয়া প্রয়োজন। এই সংবিধান আজকের দিনের কথা বলে না। সুতরাং এর সংস্কার চাই। সংবিধান সংস্কার করবে কে? আমি এখনো বিশ্বাস করি, সংবিধান সংস্কার করতে হলে জনগণের সরকারের প্রয়োজন। বিশ্বাস করি, নির্বাচিত সরকারই সংবিধান সংস্কার করার নৈতিক অধিকার রাখে।’

আওয়ামী লীগের নৈতিকভাবে রাজনীতি করার অধিকার নেই বলে উল্লেখ করেন আন্দালিভ রহমান। বাংলাদেশে যে রাজনৈতিক দল মানুষের কথা না বলে গণহত্যায়, মানুষ হত্যায় যাবে—এ ধরনের রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিধান সংবিধানে রাখতে হবে বলে মনে করেন তিনি।

অর্থনৈতিক রাষ্ট্রদ্রোহ আইন পাস করা উচিত মন্তব্য করে বিজেপি চেয়ারম্যান বলেন, যাদের দুর্নীতির জন্য বিদেশের মাটিতে দেশের সম্মানহানি হয়, দেশের মানুষ ছোট হয়, যাদের দুর্নীতি দেখে বিদেশিরা দেশে বিনিয়োগ করতে চায় না—এ ধরনের অপরাধীরা ফরমাল (স্বাভাবিক) চোর না। তারা বিশেষ চোর। এদের জন্য বিশেষ আইন থাকা উচিত।

প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, জুডিশিয়াল কমিশনের বিচারক নিয়োগ—এই ব্যাপারগুলো আগামী দিনে যারা সরকারে আসবে বা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবে, তাদের বসে এগুলো করা উচিত বলে মনে করেন বিজেপি চেয়ারম্যান। তিনি আরও বলেন, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সংসদ সদস্যের দায়িত্বের বিষয়ে সংবিধানে কিছু নেই উল্লেখ করে আন্দালিভ রহমান বলেন, সংসদ সদস্যদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে পরিষ্কারভাবে সংবিধানে থাকা উচিত। তিনি বলেন, বাংলাদেশে সবচেয়ে বেশি বৈষম্য হয় রাজনৈতিক পরিচয়ের কারণে। রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো ধরনের বৈষম্য করা যাবে না, সংবিধানে এটা থাকা দরকার।

আন্দালিভ রহমান আরও বলেন, ‘কিছু প্রস্তাব আছে, অবশ্যই কোনো নির্বাচিত সরকারের ঠিক করা উচিত। কিছু প্রস্তাব আছে, সেগুলো সব দল মিলে, যেহেতু এটি জনগণের সরকার—সবাই একমত হলে সে প্রস্তাবগুলো দিতে পারি। ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকার সেগুলো আমলে নিতে পারে।’

সংবিধানের ৭০ অনুচ্ছেদ সম্পর্কে আন্দালিভ রহমান বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে আরও অনেক কথা বলার সুযোগ আছে। সেটি কোনো নির্বাচিত সরকারের করা উচিত।

প্রবাসীদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ রাখার প্রস্তাব তুলে ধরে বিজেপি চেয়ারম্যান বলেন, প্রবাসীদের নির্বাচনের সুযোগ দিতে হবে। প্রবাসী কোটা ও তৈরি পোশাকশ্রমিক কোটায় সংসদ সদস্য পার্লামেন্টে থাকা উচিত।

বিজেপির মহাসচিব আবদুল মতিন সাউদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রেসিডিয়াম সদস্য আবদুল মতিন প্রকাশ, বিজেপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস মাতাব্বর, বাংলাদেশ জাতীয় যুব সংহতির আহ্বায়ক মো. হারুন–অর–রশিদ ও বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক সাইফুল ইসলাম বক্তব্য দেন।

Tags: আওয়ামী লীগআন্দালিভ রহমান পার্থ
ShareTweet
Previous Post

ফিলিপাইনের প্রেসিডেন্টকে প্রকাশ্যে ‘হত্যার হুমকি’ দিলেন ভাইস প্রেসিডেন্ট

Next Post

‘প্রথম স্বামীর মৃত্যু’, ফেসবুকে ভাইরাল খবর নিয়ে যা বললেন পরীমনি

The Republic Bangla

The Republic Bangla

Next Post
‘প্রথম স্বামীর মৃত্যু’, ফেসবুকে ভাইরাল খবর নিয়ে যা বললেন পরীমনি

‘প্রথম স্বামীর মৃত্যু’, ফেসবুকে ভাইরাল খবর নিয়ে যা বললেন পরীমনি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ফটো গ্যালারী

শামা ওবােয়দ ইসলাম
Currently Playing

Could Cristiano Ronaldo really be about to leave Real Madrid?

Could Cristiano Ronaldo really be about to leave Real Madrid?

সারাদেশ

Lady Gaga Pulled Off One of the Best Halftime Shows Ever

সারাদেশ
    দ্য রিপাবলিক বাংলা

    Copyright © 2026 The Republic Bangla.

    Navigate Site

    • Contact Us
    • About
    • গোপনীয়তা নীতি (Privacy Policy)

    Follow Us

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • হোম
    • জাতীয়
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • বিশেষ সংবাদ
    • খেলা
    • বিনোদন
    • সারাদেশ
    • বানিজ্য
    • নগর-মহানগর
    • অপরাধ

    Copyright © 2026 The Republic Bangla.