• Latest
  • Trending
  • All
ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে ক্ষুব্ধ ব্যবসায়ীরা, আন্দলনের হুমকি

ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে ক্ষুব্ধ ব্যবসায়ীরা, আন্দলনের হুমকি

জানুয়ারি ৩, ২০২৫

ফান তেল

এপ্রিল ২, ২০২৬

ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড

এপ্রিল ২, ২০২৬
তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের রেল যোগাযোগ বন্ধ।

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের রেল যোগাযোগ বন্ধ।

এপ্রিল ২, ২০২৬
ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ করল ইরান

ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ করল ইরান

এপ্রিল ২, ২০২৬
সংসদে বিরল নজির, সরকারি দলের এমপির মুলতবি প্রস্তাব গ্রহণ

সংসদে বিরল নজির, সরকারি দলের এমপির মুলতবি প্রস্তাব গ্রহণ

এপ্রিল ২, ২০২৬

সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

এপ্রিল ১, ২০২৬

আওয়ামী লীগ আমলে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী

এপ্রিল ১, ২০২৬
রাহুলের মৃত্যুতে মীরের বিস্ফোরক মন্তব্য: ‘ঘেন্নায় আর বেরোলাম না’।

রাহুলের মৃত্যুতে মীরের বিস্ফোরক মন্তব্য: ‘ঘেন্নায় আর বেরোলাম না’।

মার্চ ৩১, ২০২৬
মধ্যপ্রাচ্যে হাজারো মার্কিন প্যারাট্রুপার, বাড়ছে যুদ্ধের দামামা।

মধ্যপ্রাচ্যে হাজারো মার্কিন প্যারাট্রুপার, বাড়ছে যুদ্ধের দামামা।

মার্চ ৩১, ২০২৬
কেক নয়, চেন্নাইয়ের বোলারদের পিটিয়েই বার্থডে পার্টি সারলেন সূর্য!

কেক নয়, চেন্নাইয়ের বোলারদের পিটিয়েই বার্থডে পার্টি সারলেন সূর্য!

মার্চ ৩১, ২০২৬
বড়কে বিয়ে করায় ঘরছাড়া, বিচ্ছেদের পর পুরনো বন্ধুকেই জীবনসঙ্গী করলেন সুনিধি

বড়কে বিয়ে করায় ঘরছাড়া, বিচ্ছেদের পর পুরনো বন্ধুকেই জীবনসঙ্গী করলেন সুনিধি

মার্চ ৩১, ২০২৬
ইরানি প্রতিনিধিরা আগের চেয়ে ‘অনেক বেশি যৌক্তিক’: হোয়াইট হাউস

ইরানি প্রতিনিধিরা আগের চেয়ে ‘অনেক বেশি যৌক্তিক’: হোয়াইট হাউস

মার্চ ৩১, ২০২৬
  • আইটি
  • প্রবাস
  • স্বাস্থ্য
  • ইসলামি জীবন
  • গ্রামবাংলা
  • সম্পাদকীয়
বুধবার, মে ৬, ২০২৬
  • Login
দ্য রিপাবলিক বাংলা
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ
No Result
View All Result
দ্য রিপাবলিক বাংলা
No Result
View All Result
Home বানিজ্য

ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে ক্ষুব্ধ ব্যবসায়ীরা, আন্দলনের হুমকি

by The Republic Bangla
জানুয়ারি ৩, ২০২৫
in বানিজ্য
0
ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে ক্ষুব্ধ ব্যবসায়ীরা, আন্দলনের হুমকি
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

বিশেষ প্রতিবেদক:

চলতি অর্থবছর শেষ হওয়ার আগেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চাপে ৬৫ পণ্যের ওপর ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ক্ষুব্ধ সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ীরা। তারা বলছেন, এতে তাদের ওপর জুলুম করা হবে। একই সঙ্গে ভ্যাটের চাপ গিয়ে পড়বে সাধারণ মানুষের ওপর।

সরকার কিছু দিনের মধ্যেই ওষুধ, গুঁড়া দুধ, বিস্কুট, জুস, ফল, সাবান, মিষ্টিসহ ৬৫ পণ্যে ভ্যাট বাড়ানোর উদ্যোগ নিয়েছে। শুধু তা-ই নয়, মোবাইলে কথা বলা, ইন্টারনেট ব্যবহারেও ভ্যাট বাড়ানো হবে। নতুন ভ্যাট আরোপের বিষয়টি উপদেষ্টা পরিষদে অনুমোদন হয়েছে। দ্রুতই প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে।

ভ্যাট বাড়ানোর তালিকায় আরো রয়েছে এলপি গ্যাস, আচার, টমেটো কেচআপ বা সস, সিগারেট, টিস্যু পেপার, ডিটারজেন্ট পাউডার, চপ্পল (স্যান্ডেল)। এ ছাড়া অভ্যন্তরীণ বিমান ভাড়ায় শুল্ক ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৭০০ টাকা, সার্কভুক্ত দেশগুলোর ক্ষেত্রে ৫০০ থেকে বাড়িয়ে এক হাজার টাকা এবং আন্তর্জাতিক ফ্লাইটে তিন হাজার টাকা থেকে বাড়িয়ে চার হাজার করা হতে পারে। অন্যদিকে রেস্তোরাঁয় ভ্যাট ৫ শতাংশ থেকে ১৫ শতাংশ করার পরিকল্পনা করেছে। নন-এসি হোটেলের বর্তমান ভ্যাট ৭.৫ শতাংশ থেকে দ্বিগুণ বাড়িয়ে ১৫ শতাংশ করা হতে পারে।

পোশাক বিক্রির শোরুমগুলোতে বিলের ওপর সাড়ে ৭ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার উদ্যোগ নেওয়া হয়েছে। মিষ্টিতেও সাড়ে ৭ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এমন অবস্থায় বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান বলেন, ‘এটা করা হলে স্মরণকালের চরম জুলুম করা হবে। বাংলাদেশে এখন ব্যবসা করে টিকে থাকাই কষ্ট। এই মুহূর্তে যেখানে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নাই, সাধারণ মানুষের জীবনে নাভিশ্বাস, সেখানে ৫ শতাংশ ভ্যাটও আমাদের জন্য বেশি।

আমলারা যা শুরু করেছে, তা দেশকে দেউলিয়া করার একটা ষড়যন্ত্র। কারণ দেউলিয়া করলে সরকারের সুবিধা হবে, তখন দান-খয়রাত এনে দেশ চালাবে। এরা চায় না দেশ উন্নত হোক। এর আগেও আমলারা ছোট-ছোট ব্যবসায়ীদের বিরুদ্ধে কাজ করেছে। তারা করপোরেটদের হাতে ব্যবসা তুলে দিতে চায়। ১৬ কোটি মানুষকে তারা দাস বানাবে। ছোট ছোট উদ্যোক্তা ঝড়ে পড়বে। আমলারা লুটপাট করে বিদেশে বাড়ি-গাড়ি বানাবে। আর আমাদের মতো ছোট উদ্যোক্তারা যারা জীবনযুদ্ধে টিকে আছি, তাদের নিঃশেষ করবে।’
তিনি বলেন, ‘রাজস্ব আদায়ে চাপের চেয়ে সরকারের ব্যয় কমানো উচিত। তাদের কৃচ্ছ্রসাধন করতে হবে। আমলাদের বেতন বৃদ্ধি, গাড়ি বিলাস এগুলো কী? রাষ্ট্রের সুশাসন দিতে পারেননি কোনো দিন। আর ওই আগের আমলাতন্ত্রের পরামর্শ নিয়ে দেশ চালাবেন, আমাদের ওপর জুলুম চালাবেন? তাহলে লাভ হলো কী? ভ্যাট বাড়ানোর আগে স্টেকহোল্ডারদের সঙ্গে তারা একবারের জন্যও আলোচনা করেননি। ভ্যাট চাপিয়ে দেবেন, অথচ স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করবেন না? তাহলে আইনের শাসন কোথায় হলো? কোথায় বৈষম্যহীন বাংলাদেশ? এখানে আগের ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো পার্থক্য থাকল কোথায়? সমিতির সবাইকে নিয়ে আজ রাতে (বৃহস্পতিবার) বৈঠকে বসব। এরপর আমরা সারা দেশে ধর্মঘটে যাব।’

ব্যবসায়ীরা বলছেন, জুলাই-আগস্ট মাসে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ৪-৫ মাস ধরে ব্যবসায় মন্দা গেছে। ব্যবসা-বাণিজ্য যখন স্বাভাবিক হতে শুরু করছে, তখন কর বাড়ানোর মতো আত্মঘাতী সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার।

বাংলাদেশের পর্যটনশিল্পের শীর্ষ সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) সাবেক সভাপতি শিবলুল আজম কোরেশী বলেন, ‘বিমানের ভাড়া বাড়লে এটা স্বাভাবিকভাবেই ট্যুরিজম খাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। প্রতি টিকিটে ২০০ বা ৫০০ টাকা হিসাব করলে তো হবে না। কারণ পরিবারের সবাই মিলে যখন ঘুরতে যায় তখন টাকার পরিমাণটা বেড়ে যায়। অপার সম্ভাবনার খাত পর্যটন, এই কথাটা সত্য-সুন্দর। কিন্তু আমরা পদক্ষেপ যা নিই, তা পর্যটনবিরোধী। এমনিতেই উন্নত দেশের ভিসা দেওয়ার হার কমে গেছে। ভারতের ভিসা দেওয়া বন্ধ। এ অবস্থায় যদি টিকিটের ওপর ভ্যাট ভাড়ানো হয় তাহলে এই খাতের ব্যবসায়ীরা টিকে থাকতে পারবে না।’

Tags: ভ্যাট বাড়ানো
ShareTweet
Previous Post

সিডনি টেস্টে বাদ পড়েছন রোহিত শর্মা, নেতৃত্বে বুমরাহ

Next Post

ভিড়ের জন্য পদপিষ্ট হন, অযথাই মহিলার মৃত্যুতে অল্লুকে টানা হচ্ছে: বনি কপূর

The Republic Bangla

The Republic Bangla

Next Post
ভিড়ের জন্য পদপিষ্ট হন, অযথাই মহিলার মৃত্যুতে অল্লুকে টানা হচ্ছে: বনি কপূর

ভিড়ের জন্য পদপিষ্ট হন, অযথাই মহিলার মৃত্যুতে অল্লুকে টানা হচ্ছে: বনি কপূর

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ফটো গ্যালারী

শামা ওবােয়দ ইসলাম
Currently Playing

Could Cristiano Ronaldo really be about to leave Real Madrid?

Could Cristiano Ronaldo really be about to leave Real Madrid?

সারাদেশ

Lady Gaga Pulled Off One of the Best Halftime Shows Ever

সারাদেশ
    দ্য রিপাবলিক বাংলা

    Copyright © 2026 The Republic Bangla.

    Navigate Site

    • Contact Us
    • About
    • গোপনীয়তা নীতি (Privacy Policy)

    Follow Us

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • হোম
    • জাতীয়
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • বিশেষ সংবাদ
    • খেলা
    • বিনোদন
    • সারাদেশ
    • বানিজ্য
    • নগর-মহানগর
    • অপরাধ

    Copyright © 2026 The Republic Bangla.