• Latest
  • Trending
  • All
দিল্লির বিমানবন্দরে কুমিরের খুলিসহ কানাডীয় গ্রেপ্তার

দিল্লির বিমানবন্দরে কুমিরের খুলিসহ কানাডীয় গ্রেপ্তার

জানুয়ারি ৯, ২০২৫

ফান তেল

এপ্রিল ২, ২০২৬

ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড

এপ্রিল ২, ২০২৬
তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের রেল যোগাযোগ বন্ধ।

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের রেল যোগাযোগ বন্ধ।

এপ্রিল ২, ২০২৬
ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ করল ইরান

ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ করল ইরান

এপ্রিল ২, ২০২৬
সংসদে বিরল নজির, সরকারি দলের এমপির মুলতবি প্রস্তাব গ্রহণ

সংসদে বিরল নজির, সরকারি দলের এমপির মুলতবি প্রস্তাব গ্রহণ

এপ্রিল ২, ২০২৬

সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

এপ্রিল ১, ২০২৬

আওয়ামী লীগ আমলে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী

এপ্রিল ১, ২০২৬
রাহুলের মৃত্যুতে মীরের বিস্ফোরক মন্তব্য: ‘ঘেন্নায় আর বেরোলাম না’।

রাহুলের মৃত্যুতে মীরের বিস্ফোরক মন্তব্য: ‘ঘেন্নায় আর বেরোলাম না’।

মার্চ ৩১, ২০২৬
মধ্যপ্রাচ্যে হাজারো মার্কিন প্যারাট্রুপার, বাড়ছে যুদ্ধের দামামা।

মধ্যপ্রাচ্যে হাজারো মার্কিন প্যারাট্রুপার, বাড়ছে যুদ্ধের দামামা।

মার্চ ৩১, ২০২৬
কেক নয়, চেন্নাইয়ের বোলারদের পিটিয়েই বার্থডে পার্টি সারলেন সূর্য!

কেক নয়, চেন্নাইয়ের বোলারদের পিটিয়েই বার্থডে পার্টি সারলেন সূর্য!

মার্চ ৩১, ২০২৬
বড়কে বিয়ে করায় ঘরছাড়া, বিচ্ছেদের পর পুরনো বন্ধুকেই জীবনসঙ্গী করলেন সুনিধি

বড়কে বিয়ে করায় ঘরছাড়া, বিচ্ছেদের পর পুরনো বন্ধুকেই জীবনসঙ্গী করলেন সুনিধি

মার্চ ৩১, ২০২৬
ইরানি প্রতিনিধিরা আগের চেয়ে ‘অনেক বেশি যৌক্তিক’: হোয়াইট হাউস

ইরানি প্রতিনিধিরা আগের চেয়ে ‘অনেক বেশি যৌক্তিক’: হোয়াইট হাউস

মার্চ ৩১, ২০২৬
  • আইটি
  • প্রবাস
  • স্বাস্থ্য
  • ইসলামি জীবন
  • গ্রামবাংলা
  • সম্পাদকীয়
বুধবার, মে ৬, ২০২৬
  • Login
দ্য রিপাবলিক বাংলা
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ
No Result
View All Result
দ্য রিপাবলিক বাংলা
No Result
View All Result
Home আন্তর্জাতিক

দিল্লির বিমানবন্দরে কুমিরের খুলিসহ কানাডীয় গ্রেপ্তার

by The Republic Bangla
জানুয়ারি ৯, ২০২৫
in আন্তর্জাতিক, সর্বশেষ
0
দিল্লির বিমানবন্দরে কুমিরের খুলিসহ কানাডীয় গ্রেপ্তার

নয়াদিল্লির বিমানবন্দরে কাস্টমস কর্তৃক জব্দ করা সরীসৃপের খুলি। ছবি: এক্স/@ডেলিকাস্টমস

0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিমানবন্দরে এক কানাডীয় নাগরিককে তার লাগেজে কুমিরের খুলিসহ আটক করা হয়েছে। দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

৩২ বছর বয়সী ওই ব্যক্তি সোমবার কানাডার উদ্দেশে ফ্লাইট ধরতে বিমানবন্দরে যান। নিরাপত্তা তল্লাশির সময় তাকে প্রথম আটকানো হয়। পরে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় এবং খুলিটি বন ও বন্য প্রাণী বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
দিল্লি কাস্টমসের বিবৃতিতে বলা হয়েছে, ‘পরীক্ষার পর ক্রিম রঙের কাপড়ে মোড়ানো অবস্থায় একটি বাচ্চা কুমিরের চোয়ালের মতো দেখতে ধারালো দাঁতযুক্ত একটি খুলির খোঁজ মেলে, যার ওজন প্রায় ৭৭৭ গ্রাম।’

কর্মকর্তারা জানিয়েছেন, কুমিরের খুলির মালিকানা রাখা ভারতের বন্য প্রাণী সুরক্ষা আইন ও কাস্টমস আইনের লঙ্ঘন। এ ছাড়া বন ও বন্য প্রাণী বিভাগের বিশ্লেষণে জানা যায়, খুলিটি ভারতের বন্য প্রাণী সুরক্ষা আইনের আওতাধীন একটি সংরক্ষিত প্রজাতির।

তারা বলেছে, ‘গঠন, দাঁতের বিন্যাস, মজবুত তালু ও নাসারন্ধ্র খুলিটিকে একটি বাচ্চা কুমিরের মাথার খুলি হিসেবে নিশ্চিত করেছে।’
বন কর্মকর্তা রাজেশ ট্যান্ডনের উদ্ধৃতি দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ওই ব্যক্তি খুলিটি থাইল্যান্ড থেকে কিনেছেন বলে অভিযোগ রয়েছে। বন্য প্রাণী সংক্রান্ত পণ্য বহনের জন্য প্রয়োজনীয় অনুমতিও তার ছিল না। এ ছাড়া তিনি কুমিরটি শিকার বা হত্যা করেননি বলে কর্মকর্তাদের জানিয়েছেন।

প্রাণীটির সুনির্দিষ্ট উপপ্রজাতি শনাক্ত করতে আরো পরীক্ষা চালানো হচ্ছে। পাশাপাশি ওই ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে ও তদন্ত চলছে বলে দিল্লি কাস্টমস জানিয়েছে।
গত বছর দিল্লিতে বিমানবন্দরে লাগেজে একটি অজানা প্রাণীর শিং পাওয়ার পর ৩২ বছর বয়সী একটি কানাডীয় নারীকে আটক করা হয়েছিল। ওই নারী জানিয়েছিলেন, তিনি লাদাখ অঞ্চলে ভ্রমণের সময় এগুলো সংগ্রহ করেছিলেন এবং স্মারক হিসেবে নিয়ে যেতে চেয়েছিলেন।

সূত্র : বিবিসি

Tags: কানাডীয়কুমিরদিল্লি
ShareTweet
Previous Post

ভারতে মন্দিরের বিনামূল্যে টিকিট সংগ্রহে হুড়োহুড়ি, পদদলিত হয়ে ছয়জনের মৃত্যু

Next Post

নিক্সন ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩১৬২ কোটি টাকা লেনদেন

The Republic Bangla

The Republic Bangla

Next Post
নিক্সন ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩১৬২ কোটি টাকা লেনদেন

নিক্সন ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩১৬২ কোটি টাকা লেনদেন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ফটো গ্যালারী

শামা ওবােয়দ ইসলাম
Currently Playing

Could Cristiano Ronaldo really be about to leave Real Madrid?

Could Cristiano Ronaldo really be about to leave Real Madrid?

সারাদেশ

Lady Gaga Pulled Off One of the Best Halftime Shows Ever

সারাদেশ
    দ্য রিপাবলিক বাংলা

    Copyright © 2026 The Republic Bangla.

    Navigate Site

    • Contact Us
    • About
    • গোপনীয়তা নীতি (Privacy Policy)

    Follow Us

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • হোম
    • জাতীয়
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • বিশেষ সংবাদ
    • খেলা
    • বিনোদন
    • সারাদেশ
    • বানিজ্য
    • নগর-মহানগর
    • অপরাধ

    Copyright © 2026 The Republic Bangla.