• Latest
  • Trending
  • All
চিকিৎসকদের মাসিক ভাতা করার প্রস্তাব প্রত্যাখ্যান সরকারের

চিকিৎসকদের মাসিক ভাতা করার প্রস্তাব প্রত্যাখ্যান সরকারের

ডিসেম্বর ২৯, ২০২৪

ফান তেল

এপ্রিল ২, ২০২৬

ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড

এপ্রিল ২, ২০২৬
তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের রেল যোগাযোগ বন্ধ।

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের রেল যোগাযোগ বন্ধ।

এপ্রিল ২, ২০২৬
ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ করল ইরান

ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ করল ইরান

এপ্রিল ২, ২০২৬
সংসদে বিরল নজির, সরকারি দলের এমপির মুলতবি প্রস্তাব গ্রহণ

সংসদে বিরল নজির, সরকারি দলের এমপির মুলতবি প্রস্তাব গ্রহণ

এপ্রিল ২, ২০২৬

সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

এপ্রিল ১, ২০২৬

আওয়ামী লীগ আমলে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী

এপ্রিল ১, ২০২৬
রাহুলের মৃত্যুতে মীরের বিস্ফোরক মন্তব্য: ‘ঘেন্নায় আর বেরোলাম না’।

রাহুলের মৃত্যুতে মীরের বিস্ফোরক মন্তব্য: ‘ঘেন্নায় আর বেরোলাম না’।

মার্চ ৩১, ২০২৬
মধ্যপ্রাচ্যে হাজারো মার্কিন প্যারাট্রুপার, বাড়ছে যুদ্ধের দামামা।

মধ্যপ্রাচ্যে হাজারো মার্কিন প্যারাট্রুপার, বাড়ছে যুদ্ধের দামামা।

মার্চ ৩১, ২০২৬
কেক নয়, চেন্নাইয়ের বোলারদের পিটিয়েই বার্থডে পার্টি সারলেন সূর্য!

কেক নয়, চেন্নাইয়ের বোলারদের পিটিয়েই বার্থডে পার্টি সারলেন সূর্য!

মার্চ ৩১, ২০২৬
বড়কে বিয়ে করায় ঘরছাড়া, বিচ্ছেদের পর পুরনো বন্ধুকেই জীবনসঙ্গী করলেন সুনিধি

বড়কে বিয়ে করায় ঘরছাড়া, বিচ্ছেদের পর পুরনো বন্ধুকেই জীবনসঙ্গী করলেন সুনিধি

মার্চ ৩১, ২০২৬
ইরানি প্রতিনিধিরা আগের চেয়ে ‘অনেক বেশি যৌক্তিক’: হোয়াইট হাউস

ইরানি প্রতিনিধিরা আগের চেয়ে ‘অনেক বেশি যৌক্তিক’: হোয়াইট হাউস

মার্চ ৩১, ২০২৬
  • আইটি
  • প্রবাস
  • স্বাস্থ্য
  • ইসলামি জীবন
  • গ্রামবাংলা
  • সম্পাদকীয়
বুধবার, মে ৬, ২০২৬
  • Login
দ্য রিপাবলিক বাংলা
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ
No Result
View All Result
দ্য রিপাবলিক বাংলা
No Result
View All Result
Home Featured

চিকিৎসকদের মাসিক ভাতা করার প্রস্তাব প্রত্যাখ্যান সরকারের

by The Republic Bangla
ডিসেম্বর ২৯, ২০২৪
in Featured, সর্বশেষ
0
চিকিৎসকদের মাসিক ভাতা করার প্রস্তাব প্রত্যাখ্যান সরকারের
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

বিশেষ প্রতিবেদক:

আগামী জুলাই থেকে পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের মাসিক ভাতা ৩৫ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। সরকারের এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারীরা। তাদের দাবি, জানুয়ারি মাস থেকে ভাতা ৩৫ হাজার হতে হবে।
আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৭টা (এ প্রতিবেদন লেখা পর্যন্ত) শাহবাগে আন্দোলন চলছে।
দুপুরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমানের হেয়ার রোডের বাসায় আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে বৈঠক হয়। সেখানে জুলাই থেকে বেতন ৩৫ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়।

ওই বৈঠকে থাকা একজন চিকিৎসক বলেন, ‘চিকিৎসকদের জানুয়ারি মাস থেকে ৩০ হাজার টাকা এবং জুলাই মাস থেকে ৩৫ হাজার টাকা ভাতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। আমরা এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছি।
বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির সদস্য ডা. মোহাম্মদ আব্দুল আহাদ, ড্যাবের কোষাধ্যক্ষ ডা. মো. জহিরুল হক শাকিল, এনডিএফের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. আতিয়ার রহমান, যুগ্ম সম্পাদক ডা. রুহুল কুদ্দুস বিপ্লব, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. হুমায়ুন কবির হিমু বৈঠকে ছিলেন। আন্দোলনকারীদের পক্ষে ছিলেন ডা. জাবির হোসেন, ডা. নুরন্নবী, ডা. ইমরান শিকদার।

তবে বৈঠকে আন্দোলনকারীদের প্রতিনিধিরা সরকারের প্রস্তাব মেনে নেন বলে জানা গেছে। পরে তারা আবার আন্দোলনের ঘোষণা দেন।

বৈঠকে থাকা একজন চিকিৎসক জানান, ‘আন্দোলনকারীদের প্রতিনিধি এ প্রস্তাবে একমত হয়ে বৈঠক ত্যাগ করেন। এখন আবার আন্দোলনের ঘোষণা সরকারকে বেকায়দায় ফেলার পাঁয়তারা ছাড়া কিছু না।’

ওই চিকিৎসক বলেন, ‘পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি এসব চিকিৎসক সরকারি হাসপাতালে সার্ভিস দেন না। তারা সার্ভিস দেন প্রাইভেট হাসপাতালগুলোতে। দাবি করছেন, নবম গ্রেডের।
সরকারি নবম গ্রেডের বেতন হলো ৩৪ হাজার ৬০০ টাকা। সেখানে তাদের বেতন ৩৫ হাজার করার প্রস্তাব দেওয়া হয়েছে।’

এর আগে বেলা ৯টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বটতলায় জড়ো হন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা। সেখানে আড়াই ঘণ্টা অবস্থানের পর বেলা সাড়ে ১১টায় তারা শাহবাগে সড়ক অবরোধ করেন। এতে শাহবাগ এলাকার আশপাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।
আন্দোলন চলাকালে বিকেল সাড়ে ৫টায় চিকিৎসকদের সংগঠন ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির সাধারণ সম্পাদক ডা. নুরুন্নবী সাংবাদিকদের জানান, ‘ডা. সায়েদুর রহমান স্যারের আমন্ত্রণে আমরা চার জনের একটি প্রতিনিধি দল আলোচনায় বসেছিলাম। সেখানে ড্যাব-এনডিএফের পাশাপাশি জাতীয় নাগরিক কমিটির কয়েকজন উপস্থিত ছিলেন। বৈঠকে সায়েদুর রহমান স্যার আপাতত আন্দোলন প্রত্যাহারের অনুরোধ জানান। একইসঙ্গে তিনি আগামী জুলাই মাস থেকে ৩৫ হাজার টাকা ভাতা দেওয়ার অঙ্গীকার করেছেন। আমরা সেখান থেকে আলোচনা শেষ করে ফিরে এসেছি।’

ডা. নুরুন্নবী বলেন, ‘আমরা স্যারের কাছে একটা পার্মানেন্ট সলিউশন চেয়েছি, আমাদের যেন বারবার রাস্তায় নামতে না হয়। স্যার বললেন তোমাদের ৩৫ হাজারই দেব, সেটা জুলাই থেকে। তোমাদের দাবি আমরা মেনে নিচ্ছি কিন্তু আমাদেরকে সময় দিতে হবে। তবে এখানে আসার পর আমরা বিভিন্ন মেডিক্যাল কলেজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছি এবং সবার সিদ্ধান্ত অনুযায়ী জানুয়ারি মাস থেকেই ৩৫ হাজার টাকা ভাতা দাবি করছি।’

ShareTweet
Previous Post

পদ্মা সেতু ও টানেলে আমরা সঠিক ইনভেস্ট করিনি ,খসরু মাহমুদ

Next Post

প্রকাশ্যে ছাত্র-জনতার মিছিলে গুলিও হামলা : নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

The Republic Bangla

The Republic Bangla

Next Post
প্রকাশ্যে ছাত্র-জনতার মিছিলে গুলিও হামলা : নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

প্রকাশ্যে ছাত্র-জনতার মিছিলে গুলিও হামলা : নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ফটো গ্যালারী

শামা ওবােয়দ ইসলাম
Currently Playing

Could Cristiano Ronaldo really be about to leave Real Madrid?

Could Cristiano Ronaldo really be about to leave Real Madrid?

সারাদেশ

Lady Gaga Pulled Off One of the Best Halftime Shows Ever

সারাদেশ
    দ্য রিপাবলিক বাংলা

    Copyright © 2026 The Republic Bangla.

    Navigate Site

    • Contact Us
    • About
    • গোপনীয়তা নীতি (Privacy Policy)

    Follow Us

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • হোম
    • জাতীয়
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • বিশেষ সংবাদ
    • খেলা
    • বিনোদন
    • সারাদেশ
    • বানিজ্য
    • নগর-মহানগর
    • অপরাধ

    Copyright © 2026 The Republic Bangla.