• Latest
  • Trending
  • All
ক্ষমতায় ২৫ বছর: রাশিয়াকে টেনে তুলেছেন, নাকি ডুবিয়েছেন পুতিন

ক্ষমতায় ২৫ বছর: রাশিয়াকে টেনে তুলেছেন, নাকি ডুবিয়েছেন পুতিন

ডিসেম্বর ২৯, ২০২৪

ফান তেল

এপ্রিল ২, ২০২৬

ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড

এপ্রিল ২, ২০২৬
তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের রেল যোগাযোগ বন্ধ।

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের রেল যোগাযোগ বন্ধ।

এপ্রিল ২, ২০২৬
ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ করল ইরান

ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ করল ইরান

এপ্রিল ২, ২০২৬
সংসদে বিরল নজির, সরকারি দলের এমপির মুলতবি প্রস্তাব গ্রহণ

সংসদে বিরল নজির, সরকারি দলের এমপির মুলতবি প্রস্তাব গ্রহণ

এপ্রিল ২, ২০২৬

সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

এপ্রিল ১, ২০২৬

আওয়ামী লীগ আমলে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী

এপ্রিল ১, ২০২৬
রাহুলের মৃত্যুতে মীরের বিস্ফোরক মন্তব্য: ‘ঘেন্নায় আর বেরোলাম না’।

রাহুলের মৃত্যুতে মীরের বিস্ফোরক মন্তব্য: ‘ঘেন্নায় আর বেরোলাম না’।

মার্চ ৩১, ২০২৬
মধ্যপ্রাচ্যে হাজারো মার্কিন প্যারাট্রুপার, বাড়ছে যুদ্ধের দামামা।

মধ্যপ্রাচ্যে হাজারো মার্কিন প্যারাট্রুপার, বাড়ছে যুদ্ধের দামামা।

মার্চ ৩১, ২০২৬
কেক নয়, চেন্নাইয়ের বোলারদের পিটিয়েই বার্থডে পার্টি সারলেন সূর্য!

কেক নয়, চেন্নাইয়ের বোলারদের পিটিয়েই বার্থডে পার্টি সারলেন সূর্য!

মার্চ ৩১, ২০২৬
বড়কে বিয়ে করায় ঘরছাড়া, বিচ্ছেদের পর পুরনো বন্ধুকেই জীবনসঙ্গী করলেন সুনিধি

বড়কে বিয়ে করায় ঘরছাড়া, বিচ্ছেদের পর পুরনো বন্ধুকেই জীবনসঙ্গী করলেন সুনিধি

মার্চ ৩১, ২০২৬
ইরানি প্রতিনিধিরা আগের চেয়ে ‘অনেক বেশি যৌক্তিক’: হোয়াইট হাউস

ইরানি প্রতিনিধিরা আগের চেয়ে ‘অনেক বেশি যৌক্তিক’: হোয়াইট হাউস

মার্চ ৩১, ২০২৬
  • আইটি
  • প্রবাস
  • স্বাস্থ্য
  • ইসলামি জীবন
  • গ্রামবাংলা
  • সম্পাদকীয়
বুধবার, মে ৬, ২০২৬
  • Login
দ্য রিপাবলিক বাংলা
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ
No Result
View All Result
দ্য রিপাবলিক বাংলা
No Result
View All Result
Home আন্তর্জাতিক

ক্ষমতায় ২৫ বছর: রাশিয়াকে টেনে তুলেছেন, নাকি ডুবিয়েছেন পুতিন

by The Republic Bangla
ডিসেম্বর ২৯, ২০২৪
in আন্তর্জাতিক
0
ক্ষমতায় ২৫ বছর: রাশিয়াকে টেনে তুলেছেন, নাকি ডুবিয়েছেন পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফাইল ছবি

0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

বিবিসি–
আন্তর্জাতিক ডেস্ক:

১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর। সেদিন খ্রিষ্টীয় বর্ষবরণের আগমুহূর্তটা কখনোই ভুলব না। তখন বিবিসির মস্কো ব্যুরোয় প্রডিউসার হিসেবে কাজ করতাম। হঠাৎ খবর এল, রুশ প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন পদত্যাগ করেছেন। তাঁর এ সিদ্ধান্ত সবাইকে হতবাক করে দিয়েছিল। সেদিন বিবিসির অফিসে কোনো সংবাদদাতা ছিলেন না। ফলে সংবাদ লেখা ও তা সম্প্রচারের দায়িত্ব আমাকেই নিতে হয়েছিল।

আমি লিখেছিলাম, ‘বোরিস ইয়েলৎসিন সব সময় বলে এসেছেন, তাঁর পুরো মেয়াদে দায়িত্ব পালন করবেন। তবে আজ রাশিয়াকে বলেছেন, সেই সিদ্ধান্ত বদলেছেন তিনি।’ এ সংবাদের মধ্য দিয়ে একজন প্রতিবেদক হিসেবে আমার পেশাজীবন শুরু হয়েছিল। একই সঙ্গে শুরু হয়েছিল রাশিয়ার নেতা হিসেবে ভ্লাদিমির পুতিনের পথচলা।
ইয়েলৎসিনের পদত্যাগের পর রাশিয়ার সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছিলেন প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন। এর তিন মাস পর অনুষ্ঠিত নির্বাচনে জয় পান তিনি, প্রেসিডেন্ট হন। ক্রেমলিন ত্যাগের সময় পুতিনকে একটি কথা বলেছিলেন ইয়েলৎসিন, ‘রাশিয়ার দিকে খেয়াল রাখবেন।’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ যখন তিন বছর পূর্তির দিকে এগোচ্ছে, তখন ইয়েলৎসিনের সেই কথা আমার বারবার মনে পড়ছে। কারণ, এ যুদ্ধের কারণে ইউক্রেনে ধ্বংসাত্মক প্রভাব পড়েছে। বিপুলসংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। দেশটির প্রায় ২০ শতাংশ এলাকা দখল করে নিয়েছে রাশিয়া। আর এক কোটির বেশি ইউক্রেনীয় বাস্তুচ্যুত হয়েছেন।
রাশিয়ার ক্ষয়ক্ষতিটাও কম নয়। ইউক্রেনে পুতিনের ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর পর থেকে যুদ্ধক্ষেত্রে বড় ক্ষয়ক্ষতির মুখে পড়েছে রুশ সামরিক বাহিনী। রাশিয়ার শহরগুলোয় নিয়মিত ড্রোন হামলা হচ্ছে। দেশটির কুরস্ক অঞ্চলের কিছুটা দখলে নিয়েছেন ইউক্রেনের সেনারা। বড় কথা হলো, রাশিয়ার জনগণের ওপর সরকারের দমন-পীড়ন বেড়েছে।

২৫ বছর আগে পুতিন যখন প্রথম ক্ষমতায় বসেছিলেন, তখন থেকে তাঁকে নিয়ে প্রতিবেদন করছি আমি। ১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর কে ভেবেছিলেন, রাশিয়ার নতুন এই নেতা আড়াই দশক পরেও ক্ষমতায় থাকতে যাচ্ছেন? অনেকে হয়তো চিন্তাও করেননি, একদিন ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়াবে রাশিয়া। এর মধ্য দিয়ে পশ্চিমাদের মুখোমুখি হতে হবে তাঁদের।

সাবেক প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিনের সঙ্গে পুতিন | ফাইল ছবি: রয়টার্স

প্রায়ই মনে হয়, সেদিন যদি ইয়েলৎসিন উত্তরসূরি হিসেবে পুতিনের বদলে অন্য কাউকে বেছে নিতেন, তাহলে ইতিহাসের গতিপথটা অন্য রকম হতো কি না। প্রশ্নটা তাত্ত্বিক। ইতিহাস পর্যালোচনা করতে বসলে ‘যদি’, ‘কিন্তু’ এবং ‘হতে পারে’—এমন শব্দগুলোর ব্যবহার বারবার আসতে পারে। তবে একটা বিষয় আমি নিশ্চিতভাবে বলতে পারি, ২৫ বছরে আমি পুতিনের বিভিন্ন রূপ দেখেছি।

এ কথা শুধু আমার একার নয়। ২০২৩ সালে সামরিক জোট ন্যাটোর তৎকালীন প্রধান লর্ড রবার্টসন আমাকে বলেছিলেন, ‘আমি পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছি। তাঁর সঙ্গে ভালো কাজ করেছি। একটি ন্যাটো-রাশিয়া কাউন্সিল করেছি। আজকের দিনে চরম ক্ষমতালিপ্সু পুতিনের চেয়ে আগের পুতিন অনেক ভিন্ন ছিলেন।’
লর্ড রবার্টসন আরও বলেছিলেন, ‘আমি মনে করি, পুতিন একদম সমালোচনা সহ্য করতে পারেন না। দেশের জন্য তাঁর উচ্চাকাঙ্ক্ষাও বিশাল। একসময় সোভিয়েত ইউনিয়ন বিশ্বের দ্বিতীয় পরাশক্তি হিসেবে স্বীকৃতি পেয়েছিল। আজ রাশিয়া এমন কোনো দাবি করতে পারে? আমার মনে হয়, তা পুতিনের অহংবোধে আঘাত করেছে।’

২০০০ সালের নির্বাচনে জয় পান পুতিন | ফাইল ছবি: রয়টার্স

পুতিনের মধ্যে আমি যে পরিবর্তন দেখেছি, তার সম্ভাব্য একটি ব্যাখ্যা হতে পারে এটি। রাশিয়াকে আবার সেরাদের কাতারে ফিরিয়ে আনার জন্য তাঁর উচ্চাকাঙ্ক্ষা দেশটিকে প্রতিবেশী দেশগুলো ও পশ্চিমাদের সঙ্গে অনিবার্য এক সংঘাতে জড়িয়েছে।

তবে এ বিষয়ে ক্রেমলিনের ব্যাখ্যাটা ভিন্ন। পুতিন যেসব ভাষণ দিয়েছেন, যেসব মন্তব্য করেছেন, তা থেকে তাঁর অসন্তোষের বিষয়টি ফুটে উঠেছে। রাশিয়াকে পশ্চিমারা চারপাশ থেকে পরিবেষ্টিত করে তুলেছে বলে বিরক্তি প্রকাশ করেছেন তিনি। নিজ দেশের নিরাপত্তা নিয়েও উদ্বেগ জানিয়েছেন। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে পশ্চিমা দেশগুলো।

এখানে আমার একটি প্রশ্ন রয়েছে। সেটি হলো, রাশিয়াকে দেখেশুনে রাখার যে অনুরোধ ইয়েলৎসিন করেছিলেন, তা পূরণ করতে পেরেছেন বলে কি পুতিন মনে করেন? এই প্রশ্নের জবাব বের করার একটি সুযোগ সম্প্রতি আমার হয়েছিল। বছর শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পুতিন আমাকে একটি প্রশ্ন করার সুযোগ দিয়েছিলেন।

প্রায় তিন বছর ধরে চলছে রাশিয়া–ইউক্রেন যুদ্ধ | ফাইল ছবি: রয়টার্স

আমি প্রেসিডেন্টের কাছে জানতে চেয়েছিলাম, ‘বোরিস ইয়েলৎসিন আপনাকে রাশিয়াকে দেখে রাখতে বলেছিলেন। তবে অপনার কথিত বিশেষ সামরিক অভিযানে যে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে, ইউক্রেন বাহিনী কুরস্ক অঞ্চলে প্রবেশ করেছে, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, মূল্যস্ফীতি বেড়েছে। এরপরও দেশকে দেখে রাখতে পেরেছেন বলে কি আপনি মনে করেন?’

জবাবে পুতিন বলেছিলেন, ‘হ্যাঁ। আর আমি শুধু রাশিয়াকে দেখে রাখিনি, দেশটিকে নরকের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে এনেছি।’ পুতিনের ভাষ্যমতে, ইয়েলৎসিনের সময় রাশিয়া সার্বভৌমত্ব হারাচ্ছিল। সে সময় পশ্চিমারা রাশিয়াকে নিজেদের স্বার্থে ব্যবহার করছিল। সেখানে তিনি রাশিয়ার স্বাধীনতা-সার্বভৌমত্ব নিশ্চিত করতে সবকিছু করছেন।
রাশিয়ার সার্বভৌমত্বের সুরক্ষাদাতা হিসেবে নিজেকে তুলে ধরে পুতিন কি ইউক্রেন যুদ্ধকে ন্যায্যতা দিতে চাচ্ছেন, নাকি তিনি নিজেকে সত্যিকার অর্থেই সার্বভৌমত্বের সুরক্ষাদাতা বলে মনে করেন? আমি তা এখন পর্যন্ত জানি না। তবে প্রশ্নটা যে গুরুত্বপূর্ণ, তা বুঝতে পারি। এ প্রশ্নের জবাবও গুরুত্বপূর্ণ। কারণ, তা যুদ্ধের ইতি টানতে এবং রাশিয়ার ভবিষ্যৎ নির্ধারণে বড় প্রভাব রাখতে পারে।

ShareTweet
Previous Post

আলোচিত সেই পুলিশ কর্মকর্তা সানজিদা আফরিন সাময়িক বরখাস্ত

Next Post

নগরকান্দায় সওজের কাজ বন্ধ করে, সেই জমিতে বাড়ি নির্মাণ

The Republic Bangla

The Republic Bangla

Next Post
নগরকান্দায় সওজের কাজ বন্ধ করে, সেই জমিতে বাড়ি নির্মাণ

নগরকান্দায় সওজের কাজ বন্ধ করে, সেই জমিতে বাড়ি নির্মাণ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ফটো গ্যালারী

শামা ওবােয়দ ইসলাম
Currently Playing

Could Cristiano Ronaldo really be about to leave Real Madrid?

Could Cristiano Ronaldo really be about to leave Real Madrid?

সারাদেশ

Lady Gaga Pulled Off One of the Best Halftime Shows Ever

সারাদেশ
    দ্য রিপাবলিক বাংলা

    Copyright © 2026 The Republic Bangla.

    Navigate Site

    • Contact Us
    • About
    • গোপনীয়তা নীতি (Privacy Policy)

    Follow Us

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • হোম
    • জাতীয়
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • বিশেষ সংবাদ
    • খেলা
    • বিনোদন
    • সারাদেশ
    • বানিজ্য
    • নগর-মহানগর
    • অপরাধ

    Copyright © 2026 The Republic Bangla.