• Latest
  • Trending
  • All
এ সময় ত্বক ভালো রাখবে যে জিনিসটি

এ সময় ত্বক ভালো রাখবে যে জিনিসটি

ডিসেম্বর ৩, ২০২৪

ফান তেল

এপ্রিল ২, ২০২৬

ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড

এপ্রিল ২, ২০২৬
তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের রেল যোগাযোগ বন্ধ।

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের রেল যোগাযোগ বন্ধ।

এপ্রিল ২, ২০২৬
ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ করল ইরান

ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ করল ইরান

এপ্রিল ২, ২০২৬
সংসদে বিরল নজির, সরকারি দলের এমপির মুলতবি প্রস্তাব গ্রহণ

সংসদে বিরল নজির, সরকারি দলের এমপির মুলতবি প্রস্তাব গ্রহণ

এপ্রিল ২, ২০২৬

সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

এপ্রিল ১, ২০২৬

আওয়ামী লীগ আমলে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী

এপ্রিল ১, ২০২৬
রাহুলের মৃত্যুতে মীরের বিস্ফোরক মন্তব্য: ‘ঘেন্নায় আর বেরোলাম না’।

রাহুলের মৃত্যুতে মীরের বিস্ফোরক মন্তব্য: ‘ঘেন্নায় আর বেরোলাম না’।

মার্চ ৩১, ২০২৬
মধ্যপ্রাচ্যে হাজারো মার্কিন প্যারাট্রুপার, বাড়ছে যুদ্ধের দামামা।

মধ্যপ্রাচ্যে হাজারো মার্কিন প্যারাট্রুপার, বাড়ছে যুদ্ধের দামামা।

মার্চ ৩১, ২০২৬
কেক নয়, চেন্নাইয়ের বোলারদের পিটিয়েই বার্থডে পার্টি সারলেন সূর্য!

কেক নয়, চেন্নাইয়ের বোলারদের পিটিয়েই বার্থডে পার্টি সারলেন সূর্য!

মার্চ ৩১, ২০২৬
বড়কে বিয়ে করায় ঘরছাড়া, বিচ্ছেদের পর পুরনো বন্ধুকেই জীবনসঙ্গী করলেন সুনিধি

বড়কে বিয়ে করায় ঘরছাড়া, বিচ্ছেদের পর পুরনো বন্ধুকেই জীবনসঙ্গী করলেন সুনিধি

মার্চ ৩১, ২০২৬
ইরানি প্রতিনিধিরা আগের চেয়ে ‘অনেক বেশি যৌক্তিক’: হোয়াইট হাউস

ইরানি প্রতিনিধিরা আগের চেয়ে ‘অনেক বেশি যৌক্তিক’: হোয়াইট হাউস

মার্চ ৩১, ২০২৬
  • আইটি
  • প্রবাস
  • স্বাস্থ্য
  • ইসলামি জীবন
  • গ্রামবাংলা
  • সম্পাদকীয়
বুধবার, মে ৬, ২০২৬
  • Login
দ্য রিপাবলিক বাংলা
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ
No Result
View All Result
দ্য রিপাবলিক বাংলা
No Result
View All Result
Home স্বাস্থ্য

এ সময় ত্বক ভালো রাখবে যে জিনিসটি

by The Republic Bangla
ডিসেম্বর ৩, ২০২৪
in স্বাস্থ্য
0
এ সময় ত্বক ভালো রাখবে যে জিনিসটি

কোকো বাটার ও শিয়া বাটারের মূল কাজ ত্বকের আর্দ্রতার ভারসাম্য বজায় রাখা

0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

রিপাবিলক ডেস্ক:

শুষ্ক আবহাওয়ায় ত্বকের বন্ধু হয়ে উঠতে পারে কোকো বাটার আর শিয়া বাটার। দুটোই ত্বকের আর্দ্রতা ধরে রাখতে কাজ করে। তাই শীতজুড়েই বেছে নিতে পারেন কোকো বাটার কিংবা শিয়া বাটারসমৃদ্ধ প্রসাধন। এই দুই উপকরণ ব্যবহারের নানা দিক সম্পর্কে জানালেন হার্বস আয়ুর্বেদিক স্কিন কেয়ার ক্লিনিকের রূপবিশেষজ্ঞ আফরিন মৌসুমী।
কেন বেছে নেবেন এ ধরনের উপাদান
কোকো বাটার ও শিয়া বাটারের মূল কাজ ত্বকের আর্দ্রতার ভারসাম্য বজায় রাখা। ত্বকের গভীরে পৌঁছে ত্বককে আর্দ্র করে তুলতে পারে এসব উপাদান। ফলে ত্বক হয়ে ওঠে কোমল। রুক্ষ, নিষ্প্রাণ ভাব থাকে না। বরং ত্বক দেখায় প্রাণবন্ত। মলিন ভাব চলে গিয়ে ত্বক দেখাবে উজ্জ্বল।

ত্বকের ধরন ও আবহাওয়া বুঝে প্রসাধন
কোকো বাটার আর শিয়া বাটার দিয়ে তৈরি হয় মূলত ক্রিম, লোশন আর সাবান।

যাঁদের ত্বকের প্রকৃতি শুষ্ক, তাঁরা প্রয়োজন অনুযায়ী বছরের যেকোনো সময়ই শিয়া বাটারসমৃদ্ধ লোশন বা ক্রিম ব্যবহার করতে পারেন।

যাঁদের ত্বক অতিরিক্ত শুষ্ক, তাঁদের ক্ষেত্রে বছরের যেকোনো সময়ের জন্যই কোকো বাটারসমৃদ্ধ লোশন বা ক্রিম ভালো।

হিম হিম, শুষ্ক আবহাওয়ায় স্বাভাবিক ত্বকও শুষ্ক ও নিষ্প্রাণ হয়ে পড়ে। তাই এমন সময় স্বাভাবিক ত্বকেও শিয়া বাটারসমৃদ্ধ লোশন বা ক্রিম ব্যবহার করা যেতে পারে।

ত্বক স্বাভাবিক, শুষ্ক কিংবা অতিরিক্ত শুষ্ক প্রকৃতির হলে কোকো বাটার কিংবা শিয়া বাটারসমৃদ্ধ সাবান বছরজুড়েই ব্যবহার করা যাবে।

ত্বকের কোন অংশে প্রয়োগ করবেন
কোকো বাটার কিংবা শিয়া বাটারের তৈরি প্রসাধন ত্বকের ধরন বুঝে হাতে, পায়ে এবং শরীরের যেকোনো অংশেই ব্যবহার করা যায়। তাতে ত্বক ফেটে যাওয়ার সমস্যা থেকে বাঁচবেন। এ ধরনের প্রসাধনী অনায়াসে মুখেও ব্যবহার করতে পারবেন। গোড়ালি ফাটার সমস্যা সমাধানে কোকো বাটারের তৈরি ক্রিম দারুণ কার্যকর।
আরও যা
কোকো বাটার কিংবা শিয়া বাটারসমৃদ্ধ প্রসাধনী প্রয়োগ করার সবচেয়ে ভালো সময় রাত। ঘুমাতে যাওয়ার আগে। তাতে সারা রাত ত্বক থাকে সুরক্ষিত। সকালে উঠে আপনি পাবেন প্রাণবন্ত, মসৃণ ত্বক। বাইরে যাওয়ার সময় এ ধরনের প্রসাধন প্রয়োগ করতে নেই। তাতে ত্বকে ধুলাবালু আটকে যাওয়ার ঝুঁকি বেশি থাকে। এ থেকে ত্বকে ফুসকুড়ি বা ব্রণও হতে পারে। নিয়ম মেনে, ত্বকের ধরন বুঝে যেকোনো বয়সেই কোকো বাটার কিংবা শিয়া বাটারসমৃদ্ধ প্রসাধন ব্যবহার করতে পারেন। তাতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি নেই। তবে ত্বকের পুষ্টি জোগাতে এই দুই উপকরণের কোনোটিরই আলাদাভাবে খুব একটা ভূমিকা নেই। তাই এগুলো দিয়ে প্যাক তৈরি করে তেমন উপকার পাওয়া যায় না।

ShareTweet
Previous Post

জানাজার নামাজে মহানবী (সা.) যে দোয়া পড়তেন

Next Post

ইউক্রেনে পশ্চিমা যুদ্ধ-পর্যটকদের ভিড় বাড়ছে

The Republic Bangla

The Republic Bangla

Next Post
ইউক্রেনে পশ্চিমা যুদ্ধ-পর্যটকদের ভিড় বাড়ছে

ইউক্রেনে পশ্চিমা যুদ্ধ-পর্যটকদের ভিড় বাড়ছে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ফটো গ্যালারী

শামা ওবােয়দ ইসলাম
Currently Playing

Could Cristiano Ronaldo really be about to leave Real Madrid?

Could Cristiano Ronaldo really be about to leave Real Madrid?

সারাদেশ

Lady Gaga Pulled Off One of the Best Halftime Shows Ever

সারাদেশ
    দ্য রিপাবলিক বাংলা

    Copyright © 2026 The Republic Bangla.

    Navigate Site

    • Contact Us
    • About
    • গোপনীয়তা নীতি (Privacy Policy)

    Follow Us

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • হোম
    • জাতীয়
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • বিশেষ সংবাদ
    • খেলা
    • বিনোদন
    • সারাদেশ
    • বানিজ্য
    • নগর-মহানগর
    • অপরাধ

    Copyright © 2026 The Republic Bangla.