• Latest
  • Trending
  • All
সাদিক কায়েমের হুঁশিয়ারি: ‘না ভোট দিলে হাসিনার মতো ডিল করব’

সাদিক কায়েমের হুঁশিয়ারি: ‘না ভোট দিলে হাসিনার মতো ডিল করব’

জানুয়ারি ৩০, ২০২৬

ফান তেল

এপ্রিল ২, ২০২৬

ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড

এপ্রিল ২, ২০২৬
তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের রেল যোগাযোগ বন্ধ।

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের রেল যোগাযোগ বন্ধ।

এপ্রিল ২, ২০২৬
ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ করল ইরান

ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ করল ইরান

এপ্রিল ২, ২০২৬
সংসদে বিরল নজির, সরকারি দলের এমপির মুলতবি প্রস্তাব গ্রহণ

সংসদে বিরল নজির, সরকারি দলের এমপির মুলতবি প্রস্তাব গ্রহণ

এপ্রিল ২, ২০২৬

সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

এপ্রিল ১, ২০২৬

আওয়ামী লীগ আমলে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী

এপ্রিল ১, ২০২৬
রাহুলের মৃত্যুতে মীরের বিস্ফোরক মন্তব্য: ‘ঘেন্নায় আর বেরোলাম না’।

রাহুলের মৃত্যুতে মীরের বিস্ফোরক মন্তব্য: ‘ঘেন্নায় আর বেরোলাম না’।

মার্চ ৩১, ২০২৬
মধ্যপ্রাচ্যে হাজারো মার্কিন প্যারাট্রুপার, বাড়ছে যুদ্ধের দামামা।

মধ্যপ্রাচ্যে হাজারো মার্কিন প্যারাট্রুপার, বাড়ছে যুদ্ধের দামামা।

মার্চ ৩১, ২০২৬
কেক নয়, চেন্নাইয়ের বোলারদের পিটিয়েই বার্থডে পার্টি সারলেন সূর্য!

কেক নয়, চেন্নাইয়ের বোলারদের পিটিয়েই বার্থডে পার্টি সারলেন সূর্য!

মার্চ ৩১, ২০২৬
বড়কে বিয়ে করায় ঘরছাড়া, বিচ্ছেদের পর পুরনো বন্ধুকেই জীবনসঙ্গী করলেন সুনিধি

বড়কে বিয়ে করায় ঘরছাড়া, বিচ্ছেদের পর পুরনো বন্ধুকেই জীবনসঙ্গী করলেন সুনিধি

মার্চ ৩১, ২০২৬
ইরানি প্রতিনিধিরা আগের চেয়ে ‘অনেক বেশি যৌক্তিক’: হোয়াইট হাউস

ইরানি প্রতিনিধিরা আগের চেয়ে ‘অনেক বেশি যৌক্তিক’: হোয়াইট হাউস

মার্চ ৩১, ২০২৬
  • আইটি
  • প্রবাস
  • স্বাস্থ্য
  • ইসলামি জীবন
  • গ্রামবাংলা
  • সম্পাদকীয়
বুধবার, মে ৬, ২০২৬
  • Login
দ্য রিপাবলিক বাংলা
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ
No Result
View All Result
দ্য রিপাবলিক বাংলা
No Result
View All Result
Home জাতীয়

সাদিক কায়েমের হুঁশিয়ারি: ‘না ভোট দিলে হাসিনার মতো ডিল করব’

by The Republic Bangla
জানুয়ারি ৩০, ২০২৬
in জাতীয়, সর্বশেষ
0
সাদিক কায়েমের হুঁশিয়ারি: ‘না ভোট দিলে হাসিনার মতো ডিল করব’
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

অনলাইন ডেস্ক:

একটি রাজনৈতিক দল ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে দাবি করে তাদের সঙ্গে শেখ হাসিনার মতো ‘ডিল’ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

তিনি বলেছেন, ‌‘আমাদের কষ্ট লাগে দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা আমাদের সহযোদ্ধা ছিল, তারা আজকে ইনিয়ে বিনিয়ে ‘না’ এর পক্ষে অবস্থান নিচ্ছে। আমরা কোনো ‘হ্যাঁ’ এর ডায়লগ দেখতে পাই না। তাহলে আমরা কি ধরে নেব আপনারা ‘না’ এর পক্ষে অবস্থান নিচ্ছেন? ‘না’ মানে হলো হাসিনা। ‘না’ মানে হচ্ছে মোদি। না ভোট মানেই ভারতের দালালি। ‘না’ মানে হলো হাসিনার যে ফ্যাসিবাদী কাঠামো সেটা রাষ্ট্রের মধ্যে রেখে দেওয়া।’

সাদিক কায়েম বলেন, “আপনারা কি সেই হাসিনা হতে চান? তাহলে বলে দিন। তাহলে আমরা হাসিনাকে যেভাবে ডিল করেছি, হাসিনাকে যেভাবে লাত্থি দিয়ে ভারতে পাঠাই দিছি, ঠিক সেভাবে আমরা আপনার সাথে ডিল করব। সুতরাং আপনারা অবস্থান পরিষ্কার করেন, এখনো সময় আছে। আমরা আশা করব আপনারা আপনাদের অবস্থান পরিষ্কার করবেন।’

দেশের পাঁচ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রসংসদের সমন্বয়ে গঠিত ‘ঐক্যবদ্ধ ছাত্রসংসদের’ আয়োজনে বৃহস্পতিবার বিকালে সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে গণজমায়েতে তিনি এসব কথা বলেন।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচার চালানোর এ অনুষ্ঠানে তিনি বলেন, জুলাই প্রজন্ম বেঁচে থাকতে ফ্যাসিবাদি রাজনীতি ও ‘না’-এর পক্ষে যারা ‘দালালি’ করছে তাদের কোনো জায়গা দেওয়া হবে না।’

সবশেষে সাদিক কায়েম সিলেটের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘প্রতিটি গ্রাম ও মহল্লায় গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা চালাতে হবে।’

এই গণজমায়েতে অংশগ্রহণ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ভিপি রিয়াজুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) জিএস সাঈদ বিন হাবীব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) জিএস মাজহারুল ইসলাম।

এছাড়া সিলেট-১ আসনের জামায়াতের প্রার্থী মাওলানা হাবিবুর রহমান এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক এএম সরওয়ারউদ্দিন চৌধুরী এই গণজমায়েতে অংশগ্রহণ করে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।

Tags: সাদিক কায়েম
ShareTweet
Previous Post

রেকর্ড দামে স্বর্ণ, এক মাসে বেড়েছে ২৮ শতাংশ

Next Post

ইসির ‘দায়িত্বহীনতায়’ ১৪ হাজার সাংবাদিকদের তথ্য ফাঁস

The Republic Bangla

The Republic Bangla

Next Post
ইসির ‘দায়িত্বহীনতায়’ ১৪ হাজার সাংবাদিকদের তথ্য ফাঁস

ইসির ‘দায়িত্বহীনতায়’ ১৪ হাজার সাংবাদিকদের তথ্য ফাঁস

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ফটো গ্যালারী

শামা ওবােয়দ ইসলাম
Currently Playing

Could Cristiano Ronaldo really be about to leave Real Madrid?

Could Cristiano Ronaldo really be about to leave Real Madrid?

সারাদেশ

Lady Gaga Pulled Off One of the Best Halftime Shows Ever

সারাদেশ
    দ্য রিপাবলিক বাংলা

    Copyright © 2026 The Republic Bangla.

    Navigate Site

    • Contact Us
    • About
    • গোপনীয়তা নীতি (Privacy Policy)

    Follow Us

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • হোম
    • জাতীয়
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • বিশেষ সংবাদ
    • খেলা
    • বিনোদন
    • সারাদেশ
    • বানিজ্য
    • নগর-মহানগর
    • অপরাধ

    Copyright © 2026 The Republic Bangla.