• Latest
  • Trending
  • All
‘বাণিজ্যিক আদালত স্থাপনের উদ্যোগ সময়োপযোগী পদক্ষেপ’

‘বাণিজ্যিক আদালত স্থাপনের উদ্যোগ সময়োপযোগী পদক্ষেপ’

ডিসেম্বর ২৭, ২০২৫

ফান তেল

এপ্রিল ২, ২০২৬

ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড

এপ্রিল ২, ২০২৬
তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের রেল যোগাযোগ বন্ধ।

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের রেল যোগাযোগ বন্ধ।

এপ্রিল ২, ২০২৬
ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ করল ইরান

ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ করল ইরান

এপ্রিল ২, ২০২৬
সংসদে বিরল নজির, সরকারি দলের এমপির মুলতবি প্রস্তাব গ্রহণ

সংসদে বিরল নজির, সরকারি দলের এমপির মুলতবি প্রস্তাব গ্রহণ

এপ্রিল ২, ২০২৬

সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

এপ্রিল ১, ২০২৬

আওয়ামী লীগ আমলে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী

এপ্রিল ১, ২০২৬
রাহুলের মৃত্যুতে মীরের বিস্ফোরক মন্তব্য: ‘ঘেন্নায় আর বেরোলাম না’।

রাহুলের মৃত্যুতে মীরের বিস্ফোরক মন্তব্য: ‘ঘেন্নায় আর বেরোলাম না’।

মার্চ ৩১, ২০২৬
মধ্যপ্রাচ্যে হাজারো মার্কিন প্যারাট্রুপার, বাড়ছে যুদ্ধের দামামা।

মধ্যপ্রাচ্যে হাজারো মার্কিন প্যারাট্রুপার, বাড়ছে যুদ্ধের দামামা।

মার্চ ৩১, ২০২৬
কেক নয়, চেন্নাইয়ের বোলারদের পিটিয়েই বার্থডে পার্টি সারলেন সূর্য!

কেক নয়, চেন্নাইয়ের বোলারদের পিটিয়েই বার্থডে পার্টি সারলেন সূর্য!

মার্চ ৩১, ২০২৬
বড়কে বিয়ে করায় ঘরছাড়া, বিচ্ছেদের পর পুরনো বন্ধুকেই জীবনসঙ্গী করলেন সুনিধি

বড়কে বিয়ে করায় ঘরছাড়া, বিচ্ছেদের পর পুরনো বন্ধুকেই জীবনসঙ্গী করলেন সুনিধি

মার্চ ৩১, ২০২৬
ইরানি প্রতিনিধিরা আগের চেয়ে ‘অনেক বেশি যৌক্তিক’: হোয়াইট হাউস

ইরানি প্রতিনিধিরা আগের চেয়ে ‘অনেক বেশি যৌক্তিক’: হোয়াইট হাউস

মার্চ ৩১, ২০২৬
  • আইটি
  • প্রবাস
  • স্বাস্থ্য
  • ইসলামি জীবন
  • গ্রামবাংলা
  • সম্পাদকীয়
বুধবার, মে ৬, ২০২৬
  • Login
দ্য রিপাবলিক বাংলা
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ
No Result
View All Result
দ্য রিপাবলিক বাংলা
No Result
View All Result
Home বানিজ্য

‘বাণিজ্যিক আদালত স্থাপনের উদ্যোগ সময়োপযোগী পদক্ষেপ’

by The Republic Bangla
ডিসেম্বর ২৭, ২০২৫
in বানিজ্য, সারাদেশ
0
‘বাণিজ্যিক আদালত স্থাপনের উদ্যোগ সময়োপযোগী পদক্ষেপ’

সংগৃহীত ছবি

0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক:

দেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বাণিজ্যিক আদালত স্থাপনের উদ্যোগকে সময়োপযোগী ও যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর সভাপতি তাসকীন আহমেদ। তিনি বলেছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে ব্যবসায়িক বিরোধ নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা কমবে এবং বেসরকারি খাতের আস্থা আরো দৃঢ় হবে।

গত ২৪ ডিসেম্বর প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে তার সুপ্রিম কোর্ট কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন ডিসিসিআই সভাপতি।

সাক্ষাৎকালে তাসকীন আহমেদ বলেন, দেশে অর্থঋণ আদালত এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি আইন–২০০১ থাকলেও দুর্বল বাস্তবায়ন, দীর্ঘ বিচারপ্রক্রিয়া ও সীমিত কাভারেজের কারণে কাঙ্ক্ষিত মাত্রায় ব্যবসায়িক বিরোধ নিষ্পত্তি সম্ভব হচ্ছে না।

ফলে বিনিয়োগকারীরা অনিশ্চয়তায় ভুগছেন। এ প্রেক্ষাপটে সম্প্রতি অনুমোদিত কমার্শিয়াল কোর্ট অর্ডিন্যান্স– ২০২৫ দেশের অর্থনীতি ও বাণিজ্যের জন্য একটি অত্যন্ত সময়োপযোগী সিদ্ধান্ত।
তিনি আরো বলেন, বৈশ্বিক বাণিজ্য বাস্তবতা দ্রুত পরিবর্তিত হচ্ছে। আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে দক্ষ ও দ্রুত বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা গড়ে তোলা অপরিহার্য।

দেশের বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও বাণিজ্যিক আদালত অধ্যাদেশকে অগ্রাধিকার দেওয়ায় প্রধান বিচারপতির দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করেন তিনি।
ডিসিসিআই সভাপতি সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা, বিচারিক কার্যক্রমের ডিজিটালাইজেশন এবং সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠনের মতো গুরুত্বপূর্ণ উদ্যোগের কথাও তুলে ধরেন। এসব পদক্ষেপ বিচার বিভাগের স্বাধীনতা ও দক্ষতা বাড়ানোর পাশাপাশি বেসরকারি খাতের আস্থা পুনর্গঠনে সহায়ক হবে বলে তিনি মত দেন।

ডিসিসিআই সভাপতির বক্তব্যের জবাবে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেন, বাণিজ্যিক আদালত অধ্যাদেশকে একটি পূর্ণাঙ্গ ও কার্যকর আইনে রূপ দিতে হলে বেসরকারি খাতের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।

এর সঠিক বাস্তবায়ন দেশের বাণিজ্য ও বিনিয়োগ প্রবৃদ্ধিকে আরও সহজ ও গতিশীল করবে।
তিনি ভবিষ্যতে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও ডিসিসিআইর যৌথ উদ্যোগের মাধ্যমে ব্যবসায়ীদের জন্য আরও অনুকূল পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় বেসরকারি খাতের অন্যতম শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে ঢাকা চেম্বারের ভূমিকার প্রশংসা করেন প্রধান বিচারপতি।

সাক্ষাৎকালে ডিসিসিআইর ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এএইচ চৌধুরী, সহ-সভাপতি মো. সালিম সোলায়মান এবং মহাসচিব (ভারপ্রাপ্ত) ড. এ কে এম আসাদুজ্জামান পাটোয়ারী উপস্থিত ছিলেন।

ShareTweet
Previous Post

সিরিয়ায় জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, নিহত ৮

Next Post

৯০০ কোটি রুপি আয় করা ছবির সেই নায়িকার নতুন চমক

The Republic Bangla

The Republic Bangla

Next Post
৯০০ কোটি রুপি আয় করা ছবির সেই নায়িকার নতুন চমক

৯০০ কোটি রুপি আয় করা ছবির সেই নায়িকার নতুন চমক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ফটো গ্যালারী

শামা ওবােয়দ ইসলাম
Currently Playing

Could Cristiano Ronaldo really be about to leave Real Madrid?

Could Cristiano Ronaldo really be about to leave Real Madrid?

সারাদেশ

Lady Gaga Pulled Off One of the Best Halftime Shows Ever

সারাদেশ
    দ্য রিপাবলিক বাংলা

    Copyright © 2026 The Republic Bangla.

    Navigate Site

    • Contact Us
    • About
    • গোপনীয়তা নীতি (Privacy Policy)

    Follow Us

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • হোম
    • জাতীয়
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • বিশেষ সংবাদ
    • খেলা
    • বিনোদন
    • সারাদেশ
    • বানিজ্য
    • নগর-মহানগর
    • অপরাধ

    Copyright © 2026 The Republic Bangla.