• আইটি
  • প্রবাস
  • স্বাস্থ্য
  • ইসলামি জীবন
  • গ্রামবাংলা
  • সম্পাদকীয়
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
No Result
View All Result
দ্যি রিপাবলিক বাংলা
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ
No Result
View All Result
দ্যি রিপাবলিক বাংলা
No Result
View All Result
Home আন্তর্জাতিক

নতুন চার ভিসা চালুসহ আরব আমিরাতের ভিসার নিয়মে বড় পরিবর্তন

by The Republic Bangla
সেপ্টেম্বর ৩০, ২০২৫
in আন্তর্জাতিক, সর্বশেষ
0
নতুন চার ভিসা চালুসহ আরব আমিরাতের ভিসার নিয়মে বড় পরিবর্তন

-- ফাইল ছবি

0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

অনলাইন ডেস্ক:

ভিসার নিয়মে বড় পরিবর্তন এনেছে সংযুক্ত আরব আৃৃমিরাত। এই পদক্ষেপের প্রধান উদ্দেশ্য হলো বিশ্বজুড়ে থাকা মেধাবী মানুষ, বিশেষজ্ঞ এবং ব্যবসায়ীদের আমিরাতের প্রতি আকর্ষিত করা। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রযুক্তি, পর্যটন ও বিনোদন খাতকে চাঙ্গা করাই এর মূল লক্ষ্য। আমিরাতের পরিচয়, নাগরিকত্ব, শুল্ক ও বন্দর নিরাপত্তা বিভাগ (আইসিপি) নতুন চারটি ভিজিট ভিসা চালু করছে। এর পাশাপাশি পরিবর্তন করা হয়েছে বেশ কিছু পুরনো ভিসার মেয়াদ, শর্ত ও নিয়মও।

দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (আইসিপি)-এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশটির প্রবেশ ভিসা নীতিমালায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন সংযোজনের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বের প্রতি সংযুক্ত আরব আমিরাতের উন্মুক্ত দৃষ্টিভঙ্গি এবং প্রযুক্তি—বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, বিনোদন এবং পর্যটন খাতে প্রতিভা, দক্ষতা ও উদ্যোক্তাদের আকৃষ্ট করার প্রচেষ্টারই অংশ এই পদক্ষেপ।

আইসিপির মহাপরিচালক মেজর জেনারেল সুহাইল সাঈদ আল খাইলি জানিয়েছেন, স্থানীয় থেকে আন্তর্জাতিক— সব স্তরের বর্তমান ও ভবিষ্যতের পরিস্থিতি বিশ্লেষণ এই পরিবর্তন আনা হয়েছে। নতুন এই ভিসাগুলোর প্রতিটির জন্য নির্ধারিত সময়সীমা ও শর্তাবলী নির্দিষ্টভাবে উল্লেখ থাকবে, যা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হবে।

ভিসার নিয়মে বড়সড় পরিবর্তন
এই নতুন নিয়মকানুনগুলো এমনভাবে তৈরি করা হয়েছে, যেন যারা আমিরাতে থাকতে, কাজ করতে বা ব্যবসা করতে চান তাদের জন্য সবকিছু সহজ হয়। এর ফলে মানুষের জীবনযাত্রার মান বাড়বে, ব্যবসা-বাণিজ্যের প্রসার হবে এবং দেশটি বিশ্ব দরবারে আরও এগিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

নতুন চার ভিজিট ভিসা
১. কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিশেষজ্ঞদের জন্য: প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানের স্পন্সর পেলে এ খাতের বিশেষজ্ঞরা একক বা একাধিকবার ভ্রমণের জন্য নির্দিষ্ট সময়ের ভিসা পাবেন।
২. বিনোদন ভিসা: যারা বিনোদনের জন্য আমিরাত ভ্রমণ করবেন তারা এই ভিসা পাবেন।
৩. অনুষ্ঠান ভিসা: উৎসব, প্রদর্শনী, সম্মেলন বা সাংস্কৃতিক, অর্থনৈতিক, খেলাধুলা সংক্রান্ত যেকোনো ধরনের অনুষ্ঠানে অংশ নিতে এই ভিসা দেওয়া হবে। তবে অনুষ্ঠানের আয়োজক (সরকারি বা বেসরকারি) প্রতিষ্ঠানের চিঠি লাগবে।
৪. ক্রুজ জাহাজ কর্মীদের ভিসা: ক্রুজ জাহাজে যারা পর্যটকদের নিয়ে আসেন, তাদের জন্য একাধিকবার প্রবেশের সুযোগসহ ভিসা দেওয়া হবে। এক্ষেত্রে লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানকে জামিনদার হতে হবে এবং ভ্রমণের বিস্তারিত পরিকল্পনা জমা দিতে হবে।

অন্যান্য ভিসার পরিবর্তন
মালবাহী ট্রাক চালকের ভিসা: একক বা একাধিকবার আমিরাতে আসার জন্য এই ভিসা দেওয়া হবে। এক্ষেত্রে মাল পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানকে স্পন্সর করতে হবে। এক্ষেত্রে অর্থের নিশ্চয়তা, নির্দিষ্ট ফি এবং স্বাস্থ্য বীমা থাকতে হবে।

রিলেটিভ অ্যান্ড ফ্রেন্ড ভিসা: খুব কাছের আত্মীয়দের আনার জন্য যিনি জামিনদার হবেন, তার মাসিক আয় কমপক্ষে ৪ হাজার দিরহাম হতে হবে। দূরআত্মীয়দের ক্ষেত্রে মাসিক আয় কমপক্ষে ৮ হাজার দিরহাম হতে হবে। বন্ধুকে আমিরাতে আনার জন্য জামিনদারের মাসিক আয় কমপক্ষে ১৫ হাজার দিরহাম হতে হবে।

ব্যবসা স্থাপনের ভিসা: যারা এখানে এসে ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করতে চান, তাদের এখন তাদের প্রস্তাবিত ব্যবসার ধরন অনুযায়ী আর্থিক সামর্থ্য প্রমাণ করতে হবে। অথবা দেশের বাইরে তাদের একই ধরনের ব্যবসার অভিজ্ঞতা বা প্রতিষ্ঠান থাকতে হবে।

বিশেষ ও মানবিক ক্ষেত্রে
মানবিক আবেদন: মানবিক কারণে ভিসা দেওয়া হবে এক বছরের জন্য। তবে যে দেশগুলো যুদ্ধ, দুর্যোগ বা রাজনৈতিক অস্থিরতার শিকার, সেখানকার বিদেশিদের ক্ষেত্রে মহাপরিচালক চাইলে জামিনদার ছাড়াই বসবাসের অনুমতি দিতে বা তা নবায়ন করতে পারেন। তবে কেউ এ অনুমতি নিয়ে আমিরাত ছেড়ে চলে গেলে তা বাতিল হয়ে যাবে।

স্বামীহারা বা বিবাহবিচ্ছেদ হওয়া বিদেশি নারীদের আবাসন: এই নতুন নিয়মে স্বামী মারা গেলে বা বিবাহবিচ্ছেদ হলে বিদেশি নারীরা স্পন্সর ছাড়াই বসবাসের সুযোগ পাবেন। স্বামী আমিরাতের নাগরিক হলে তার মৃত্যু বা বিচ্ছেদের ৬ মাসের মধ্যে সন্তানহীন স্ত্রীরা এই সুবিধা পাবেন।

বিদেশি স্বামীর ক্ষেত্রেও, মৃত্যু বা বিচ্ছেদের ৬ মাসের মধ্যে যে স্ত্রী সন্তানদের তত্ত্বাবধানের দায়িত্ব নেবেন, তিনি এই সুবিধা পাবেন। তবে তাকে অবশ্যই আমিরাতের ভেতরে থাকতে হবে এবং বিচ্ছেদ বা মৃত্যুর সময় স্বামীকেই স্পন্সর হতে হবে।

যদি মা তার সন্তানদের নিয়ে থাকার জন্য জামিনদার হতে চান, তবে তাকে অবশ্যই সন্তানদের আইনগত তত্ত্বাবধায়ক হতে হবে।

এই সব ক্ষেত্রে আর্থিক সক্ষমতা ও থাকার উপযুক্ত জায়গার শর্ত পূরণ করতে হবে। উপযুক্ত কারণ দেখালে এই ভিসার মেয়াদ বাড়ানো যেতে পারে। সূত্র: গালফ নিউজ ও খালিজ টাইমস।

Tags: আরব আমিরাতভিসা
The Republic Bangla

The Republic Bangla

Next Post
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নেপালের ঐতিহাসিক সিরিজ জয়

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নেপালের ঐতিহাসিক সিরিজ জয়

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

এস আলম ও তার সহকারীর বিরুদ্ধে নারী ব্যবসায়ীর থেকে ২৯ কোটি টাকা প্রতারনা মামলা

এস আলম ও তার সহকারীর বিরুদ্ধে নারী ব্যবসায়ীর থেকে ২৯ কোটি টাকা প্রতারনা মামলা

1 year ago
দিল্লির বিমানবন্দরে কুমিরের খুলিসহ কানাডীয় গ্রেপ্তার

দিল্লির বিমানবন্দরে কুমিরের খুলিসহ কানাডীয় গ্রেপ্তার

1 year ago

Popular News

  • রেকর্ড দামে স্বর্ণ, এক মাসে বেড়েছে ২৮ শতাংশ

    ফের কমেছে সোনার দাম

    0 shares
    Share 0 Tweet 0
  • রিজার্ভ বেড়ে ৩৩ বিলিয়ন ডলার

    0 shares
    Share 0 Tweet 0
  • এপস্টেইন নথিতে প্রভাবশালী যত ব্যক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে যেদিন দেখা যাবে রমজানের চাঁদ

    0 shares
    Share 0 Tweet 0
  • নীল জলের বিস্ময় ফিলিপাইনের হিনাতুয়ান নদী, গভীরতা খুঁজে পান না ডুবুরিরা!

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

যুক্তরাষ্ট্রে ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে মেটা

যুক্তরাষ্ট্রে ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে মেটা

by The Republic Bangla
জানুয়ারি ৭, ২০২৫
0

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রে নিজেদের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করার ঘোষণা দিয়েছে...

প্রতারকদের শায়েস্তা করবে ডেইজি

প্রতারকদের শায়েস্তা করবে ডেইজি

by The Republic Bangla
ডিসেম্বর ৯, ২০২৪
0

অনলাইন ডেস্ক: ফোন কলের মাধ্যমে প্রতারণা করে টাকা-পয়সা হাতিয়ে নেওয়া...

নগরকান্দায় আ.লীগ-বিএনপির সংঘর্ষে আহত-১১

নগরকান্দায় আ.লীগ-বিএনপির সংঘর্ষে আহত-১১

by The Republic Bangla
ডিসেম্বর ১১, ২০২৪
0

শাহিদুজ্জামান শাহিদ: ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের...

যুবলীগ নেতার বাড়িতে আগুন, দুই নারীর মৃত্যু

যুবলীগ নেতার বাড়িতে আগুন, দুই নারীর মৃত্যু

by The Republic Bangla
ডিসেম্বর ৮, ২০২৪
0

নিজস্ব প্রতনিধি: মৌলভীবাজারের মোস্তফাপুর ইউনিয়নের সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ও জেলা...

বিশ্বের বিরলতম রক্তের গ্রুপ কোনটি?

বিশ্বের বিরলতম রক্তের গ্রুপ কোনটি?

by The Republic Bangla
সেপ্টেম্বর ২২, ২০২৫
0

রিপাবলিক ডেস্ক: কোন গ্রুপের রক্ত পাওয়া সবচেয়ে কঠিন—প্রশ্নটা লিখে গুগলে...

যৌনজীবনে কতটা প্রভাব ফেলে ক্যাফিন?

যৌনজীবনে কতটা প্রভাব ফেলে ক্যাফিন?

by The Republic Bangla
জানুয়ারি ১৪, ২০২৫
0

রিপাবলিক ডেস্ক: অফিসে প্রচুর কাজের চাপ? এক কাপ গরম কফি...

শীতে শরীর সুস্থ রাখতে যে খাবার খাবেন

শীতে শরীর সুস্থ রাখতে যে খাবার খাবেন

by The Republic Bangla
জানুয়ারি ৯, ২০২৫
0

জীবনযাপন ডেস্ক: দেশে জেঁকে বসেছে শীত। এই শীতে শরীর স্বাস্থ্য...

ডালিম কেন খাবেন?

ডালিম কেন খাবেন?

by The Republic Bangla
জানুয়ারি ৭, ২০২৫
0

অনলাইন ডেস্ক: ডালিম একটি সুস্বাদু ফল। ফল হিসেবে ডালিমের জুড়ি...

  • Contact Us
  • About

© 2026 All Rights Preserved By The Republic Bangla (BD).

No Result
View All Result
  • About
  • Add Price
  • Contact Us
  • Get In Touch
  • Our Authors
  • Privacy Policy
  • Terms & Conditions
  • হোম

© 2026 All Rights Preserved By The Republic Bangla (BD).