• Latest
  • Trending
  • All
জাকসুর নির্বাচনের ফলাফল বিলম্বের প্রতিবাদে শিবিরের বিক্ষোভ মিছিল

জাকসুর নির্বাচনের ফলাফল বিলম্বের প্রতিবাদে শিবিরের বিক্ষোভ মিছিল

সেপ্টেম্বর ১৩, ২০২৫

ফান তেল

এপ্রিল ২, ২০২৬

ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড

এপ্রিল ২, ২০২৬
তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের রেল যোগাযোগ বন্ধ।

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের রেল যোগাযোগ বন্ধ।

এপ্রিল ২, ২০২৬
ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ করল ইরান

ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ করল ইরান

এপ্রিল ২, ২০২৬
সংসদে বিরল নজির, সরকারি দলের এমপির মুলতবি প্রস্তাব গ্রহণ

সংসদে বিরল নজির, সরকারি দলের এমপির মুলতবি প্রস্তাব গ্রহণ

এপ্রিল ২, ২০২৬

সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

এপ্রিল ১, ২০২৬

আওয়ামী লীগ আমলে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী

এপ্রিল ১, ২০২৬
রাহুলের মৃত্যুতে মীরের বিস্ফোরক মন্তব্য: ‘ঘেন্নায় আর বেরোলাম না’।

রাহুলের মৃত্যুতে মীরের বিস্ফোরক মন্তব্য: ‘ঘেন্নায় আর বেরোলাম না’।

মার্চ ৩১, ২০২৬
মধ্যপ্রাচ্যে হাজারো মার্কিন প্যারাট্রুপার, বাড়ছে যুদ্ধের দামামা।

মধ্যপ্রাচ্যে হাজারো মার্কিন প্যারাট্রুপার, বাড়ছে যুদ্ধের দামামা।

মার্চ ৩১, ২০২৬
কেক নয়, চেন্নাইয়ের বোলারদের পিটিয়েই বার্থডে পার্টি সারলেন সূর্য!

কেক নয়, চেন্নাইয়ের বোলারদের পিটিয়েই বার্থডে পার্টি সারলেন সূর্য!

মার্চ ৩১, ২০২৬
বড়কে বিয়ে করায় ঘরছাড়া, বিচ্ছেদের পর পুরনো বন্ধুকেই জীবনসঙ্গী করলেন সুনিধি

বড়কে বিয়ে করায় ঘরছাড়া, বিচ্ছেদের পর পুরনো বন্ধুকেই জীবনসঙ্গী করলেন সুনিধি

মার্চ ৩১, ২০২৬
ইরানি প্রতিনিধিরা আগের চেয়ে ‘অনেক বেশি যৌক্তিক’: হোয়াইট হাউস

ইরানি প্রতিনিধিরা আগের চেয়ে ‘অনেক বেশি যৌক্তিক’: হোয়াইট হাউস

মার্চ ৩১, ২০২৬
  • আইটি
  • প্রবাস
  • স্বাস্থ্য
  • ইসলামি জীবন
  • গ্রামবাংলা
  • সম্পাদকীয়
বুধবার, মে ৬, ২০২৬
  • Login
দ্য রিপাবলিক বাংলা
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ
No Result
View All Result
দ্য রিপাবলিক বাংলা
No Result
View All Result
Home রাজনীতি

জাকসুর নির্বাচনের ফলাফল বিলম্বের প্রতিবাদে শিবিরের বিক্ষোভ মিছিল

by The Republic Bangla
সেপ্টেম্বর ১৩, ২০২৫
in রাজনীতি, সর্বশেষ
0
জাকসুর নির্বাচনের ফলাফল বিলম্বের প্রতিবাদে শিবিরের বিক্ষোভ মিছিল
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

অনলাইন ডেস্ক:

জাকসু নির্বাচনে অব্যবস্থাপনা ও ফলাফল প্রকাশে বিলম্বের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত ৮টায় ছাত্রশিবির ঢাকা মহানগর পূর্ব শাখার উদ্যোগে বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হওয়া মিছিলটি জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ। তিনি বলেন,‘৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় প্রবেশ করেছে। ঢাবির শিক্ষার্থীরা জুলাইয়ের অভ্যুত্থানে ভূমিকা রাখা এবং তাদের জন্য কাজ করা প্রতিনিধিদের নির্বাচিত করেছে। আগামীতেও দেশের সব ক্যাম্পাসে শিক্ষার্থীরা গণতান্ত্রিক ধারায় ফিরতে চায়।’

তিনি আরও বলেন,‘আমরা মনে করেছিলাম ডাকসুর মতো জাকসুতেও অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রশাসন টালবাহানা শুরু করেছে। ছাত্রদল বহিরাগতদের নিয়ে মিছিল-সমাবেশ করেছে। এরই মধ্যে একজন বহিরাগত ছাত্রদল নেতাকে গ্রেফতারও করা হয়েছে।’
সিবগাতুল্লাহ অভিযোগ করেন, লন্ডনের প্রেসক্রিপশনে বিএনপিপন্থি কিছু শিক্ষক নির্বাচন প্রক্রিয়া থেকে সরে দাঁড়িয়েছে। আমরা তাদের প্রতি ধিক্কার জানাই। জুলাইয়ের আন্দোলনে শিক্ষকদের বিরাট ভূমিকা ছিল। আমরা আশা করি তারা জুলাইয়ের স্পিরিট ধারণ করে কাজ করবেন।
তিনি বলেন,‘৮ হাজার শিক্ষার্থীর ভোট নিয়ে বাংলাদেশ থেকে লন্ডন পর্যন্ত ষড়যন্ত্র শুরু হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হচ্ছে সেই বিশ্ববিদ্যালয়, যেখানে শিক্ষার্থীরা অপশক্তি ও ফ্যাসিবাদকে বিদায় করেছে। সুতরাং বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি গণতান্ত্রিক মতামত উপেক্ষা করে, শিক্ষার্থীরা তা মেনে নেবে না।’
পার্শ্ববর্তী রাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বলেন,‘আপনাদের প্রেসক্রিপশনে আর বাংলাদেশ কখনও চলবে না। ডাকসুতে ছাত্রশিবিরের বিজয় আসলে শিক্ষার্থীদের বিজয়। বাংলাদেশ নিয়ে নাক গলানো বন্ধ করুন।’
তিনি অনতিবিলম্বে জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করার দাবি জানান এবং বলেন,‘গণতান্ত্রিক মতামতকে সম্মান প্রদর্শনের আহ্বান জানাচ্ছি, অন্যথায় শিক্ষার্থীরা তাদের অধিকার আদায় করে ছাড়বে।’
সমাবেশে আরও বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী ও ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মোজাফফর হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভাপতি রিয়াজুল ইসলাম, মহানগর পূর্ব শাখার সেক্রেটারি ইমদাদুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Tags: জাকসুনির্বাচনশিবির
ShareTweet
Previous Post

ইরান সব সময় সশস্ত্র বাহিনী নিয়ে কাতারের পাশে

Next Post

অদৃশ্য শক্তি ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠছে : তারেক রহমান

The Republic Bangla

The Republic Bangla

Next Post
অদৃশ্য শক্তি ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠছে : তারেক রহমান

অদৃশ্য শক্তি ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠছে : তারেক রহমান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ফটো গ্যালারী

শামা ওবােয়দ ইসলাম
Currently Playing

Could Cristiano Ronaldo really be about to leave Real Madrid?

Could Cristiano Ronaldo really be about to leave Real Madrid?

সারাদেশ

Lady Gaga Pulled Off One of the Best Halftime Shows Ever

সারাদেশ
    দ্য রিপাবলিক বাংলা

    Copyright © 2026 The Republic Bangla.

    Navigate Site

    • Contact Us
    • About
    • গোপনীয়তা নীতি (Privacy Policy)

    Follow Us

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • হোম
    • জাতীয়
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • বিশেষ সংবাদ
    • খেলা
    • বিনোদন
    • সারাদেশ
    • বানিজ্য
    • নগর-মহানগর
    • অপরাধ

    Copyright © 2026 The Republic Bangla.