• আইটি
  • প্রবাস
  • স্বাস্থ্য
  • ইসলামি জীবন
  • গ্রামবাংলা
  • সম্পাদকীয়
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
No Result
View All Result
দ্যি রিপাবলিক বাংলা
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ
No Result
View All Result
দ্যি রিপাবলিক বাংলা
No Result
View All Result
Home জাতীয়

৬০০ সহায়ক ট্রাফিক পুলিশ নিয়োগ দিচ্ছে সরকার

by The Republic Bangla
জানুয়ারি ১৪, ২০২৫
in জাতীয়, সর্বশেষ
0
৬০০ সহায়ক ট্রাফিক পুলিশ নিয়োগ দিচ্ছে সরকার

সংগৃহীত ছবি

0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

রিপাবলিক ডেস্ক:

রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে সহায়ক ট্রাফিক পুলিশ সদস্য হিসেবে ৬০০ জনকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সড়কের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের কাজে সহায়তার জন্য তারা প্রত্যেকে পাবেন দৈনিক ৫৬০ টাকা। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের একটি প্রস্তাবে শর্ত সাপেক্ষে সায় দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের কর্মসংস্থানের উদ্যোগের অংশ হিসেবে ট্রাফিক পুলিশের কাজে সহায়তার জন্য তাদের নিয়োগ দেওয়া হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সহায়ক ট্রাফিক পুলিশ সদস্যরা চলতি ২০২৪-২৫ অর্থবছরের ৩০ জুন প্রর্যন্ত প্রতিদিন চার ঘণ্টা করে কাজ করবেন। দিনে দুই পালায় কাজ করার সুযোগ থাকছে। এই হিসাবে সহায়ক ট্রাফিক পুলিশ সদস্যদের পেছনে চলতি অর্থবছরের ২৪৫ দিনে আট কোটি ২৩ লাখ ২০ হাজার টাকা ব্যয় হবে।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রস্তাবটি সার্বিক অবস্থা বিবেচনার পর চলতি মাসে অর্থ উপদেষ্টা ও অর্থসচিব অনুমোদন দিয়েছেন।

গত মঙ্গলবার স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের কর্মসংস্থানের উদ্দেশ্যে প্রথম পর্যায়ে পুলিশ বাহিনীতে ১০০ জনকে চাকরি দেওয়া হবে।
তিনি জানান, আপাতত পুলিশে কর্মসংস্থান শুরু করা হয়েছে। এরপর তার মন্ত্রণালয়ের অধীনে থাকা সব বিভাগে এটা করা হবে। ট্রাফিক নিয়ন্ত্রণে এক হাজার ছাত্রকে নিয়োগ দেওয়ার প্রস্তাব পাঠানো হয়েছে।

এখন পর্যন্ত ৪০০ শিক্ষার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে।
এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে অর্থ বিভাগের বাজেট-১ শাখায় চিঠি দেওয়া হয়। এতে চলতি অর্থবছরের বাজেটে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ১৯৭৬-এর ১০ ধারা অনুযায়ী সহায়ক ট্রাফিক পুলিশ সদস্যদের দৈনিক ভাতার হার পুনঃউপযোজন ও অর্থ ব্যয়ের অনুমতি দেওয়া হয়। এই চিঠির পরিপ্রেক্ষিতে সম্প্রতি সহায়ক ট্রাফিক পুলিশের দৈনিক ভাতার হার নির্ধারণ করে অর্থ বিভাগ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অধীন এলাকায় ৩৩৯টি পয়েন্টে চার হাজার ১১৫ জন ট্রাফিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।

ওই চিঠিতে বলা হয়, শৃঙ্খলাজনিত কারণে অঙ্গীভূত আনসার সদস্যদের ব্যবহার করতে পারছে না ডিএমপি। তাই ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ১৯৭৬-এর ১০ ধারা অনুযায়ী ৬০০ জন সহায়ক পুলিশ সদস্যের ভাতা নির্ধারণের অনুরোধ করা হলো।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রস্তাবে সহায়ক পুলিশ সদস্যের সংখ্যা ৬০০ জন। প্রতিদিন পালাক্রমে ৪ ঘণ্টা করে কাজ করবেন তারা। প্রথম পালা সকাল ৮টা থেকে দুপুর ১২টা এবং দ্বিতীয় পালা চলবে বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত। প্রতিদিন চার ঘণ্টা কাজের জন্য ভ্যাট-ট্যাক্সসহ তাঁরা জনপ্রতি ৫৬০ টাকা পাবেন। আগামী ৩০ জুন পর্যন্ত এই নিয়োগ বহাল থাকবে।

শর্ত সাপেক্ষে নিয়োগে সায়

শুধু জরুরি ট্রাফিক ব্যবস্থাপনার ক্ষেত্রে সহায়ক ট্রাফিক পুলিশ নিয়োজিত করতে হবে। সহায়ক ট্রাফিক পুলিশের জন্য ভাতা আগামী জুন পর্যন্ত কার্যকর থাকবে। অস্থায়ী ভিত্তিতে এই নিয়োগ হচ্ছে। সংস্থার নিজস্ব অর্থায়নে ব্যয় বহন করতে হবে। অতিরিক্ত বরাদ্দ দাবি করা যাবে না। এ ব্যয়ে ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে কর্তৃপক্ষ দায়ী থাকবে। সহায়ক ট্রাফিক পুলিশ সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিসের মাধ্যমে ভাতা দিতে হবে। প্রশাসনিক মন্ত্রণালয়কে এসব বিষয় নিশ্চিত করতে বলেছে অর্থ মন্ত্রণালয়।

Tags: ট্রাফিক পুলিশ
The Republic Bangla

The Republic Bangla

Next Post
কক্সবাজার সৈকতে এক পর্যটককে গুলি করে হত্যা

কক্সবাজার সৈকতে কাউন্সিলর হত্যায়: নারীসহ আটক ৩

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত, জেজু এয়ারলাইন্সের প্রধানকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত, জেজু এয়ারলাইন্সের প্রধানকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

1 year ago
প্রত্যাশিত সংস্কার শেষ করতে ২০২৬ জুন মাস পর্যন্ত সময় লাগতে পারে

প্রত্যাশিত সংস্কার শেষ করতে ২০২৬ জুন মাস পর্যন্ত সময় লাগতে পারে

1 year ago

Popular News

  • রেকর্ড দামে স্বর্ণ, এক মাসে বেড়েছে ২৮ শতাংশ

    ফের কমেছে সোনার দাম

    0 shares
    Share 0 Tweet 0
  • রিজার্ভ বেড়ে ৩৩ বিলিয়ন ডলার

    0 shares
    Share 0 Tweet 0
  • এপস্টেইন নথিতে প্রভাবশালী যত ব্যক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে যেদিন দেখা যাবে রমজানের চাঁদ

    0 shares
    Share 0 Tweet 0
  • নীল জলের বিস্ময় ফিলিপাইনের হিনাতুয়ান নদী, গভীরতা খুঁজে পান না ডুবুরিরা!

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

যুক্তরাষ্ট্রে ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে মেটা

যুক্তরাষ্ট্রে ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে মেটা

by The Republic Bangla
জানুয়ারি ৭, ২০২৫
0

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রে নিজেদের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করার ঘোষণা দিয়েছে...

প্রতারকদের শায়েস্তা করবে ডেইজি

প্রতারকদের শায়েস্তা করবে ডেইজি

by The Republic Bangla
ডিসেম্বর ৯, ২০২৪
0

অনলাইন ডেস্ক: ফোন কলের মাধ্যমে প্রতারণা করে টাকা-পয়সা হাতিয়ে নেওয়া...

নগরকান্দায় আ.লীগ-বিএনপির সংঘর্ষে আহত-১১

নগরকান্দায় আ.লীগ-বিএনপির সংঘর্ষে আহত-১১

by The Republic Bangla
ডিসেম্বর ১১, ২০২৪
0

শাহিদুজ্জামান শাহিদ: ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের...

যুবলীগ নেতার বাড়িতে আগুন, দুই নারীর মৃত্যু

যুবলীগ নেতার বাড়িতে আগুন, দুই নারীর মৃত্যু

by The Republic Bangla
ডিসেম্বর ৮, ২০২৪
0

নিজস্ব প্রতনিধি: মৌলভীবাজারের মোস্তফাপুর ইউনিয়নের সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ও জেলা...

বিশ্বের বিরলতম রক্তের গ্রুপ কোনটি?

বিশ্বের বিরলতম রক্তের গ্রুপ কোনটি?

by The Republic Bangla
সেপ্টেম্বর ২২, ২০২৫
0

রিপাবলিক ডেস্ক: কোন গ্রুপের রক্ত পাওয়া সবচেয়ে কঠিন—প্রশ্নটা লিখে গুগলে...

যৌনজীবনে কতটা প্রভাব ফেলে ক্যাফিন?

যৌনজীবনে কতটা প্রভাব ফেলে ক্যাফিন?

by The Republic Bangla
জানুয়ারি ১৪, ২০২৫
0

রিপাবলিক ডেস্ক: অফিসে প্রচুর কাজের চাপ? এক কাপ গরম কফি...

শীতে শরীর সুস্থ রাখতে যে খাবার খাবেন

শীতে শরীর সুস্থ রাখতে যে খাবার খাবেন

by The Republic Bangla
জানুয়ারি ৯, ২০২৫
0

জীবনযাপন ডেস্ক: দেশে জেঁকে বসেছে শীত। এই শীতে শরীর স্বাস্থ্য...

ডালিম কেন খাবেন?

ডালিম কেন খাবেন?

by The Republic Bangla
জানুয়ারি ৭, ২০২৫
0

অনলাইন ডেস্ক: ডালিম একটি সুস্বাদু ফল। ফল হিসেবে ডালিমের জুড়ি...

  • Contact Us
  • About

© 2026 All Rights Preserved By The Republic Bangla (BD).

No Result
View All Result
  • About
  • Add Price
  • Contact Us
  • Get In Touch
  • Our Authors
  • Privacy Policy
  • Terms & Conditions
  • হোম

© 2026 All Rights Preserved By The Republic Bangla (BD).