• Latest
  • Trending
  • All
মালয়েশিয়া বাংলাদেশি শ্রমিকদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসার আহ্বান প্রধান উপদেষ্টার

মালয়েশিয়া বাংলাদেশি শ্রমিকদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসার আহ্বান প্রধান উপদেষ্টার

জানুয়ারি ১৩, ২০২৫

ফান তেল

এপ্রিল ২, ২০২৬

ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড

এপ্রিল ২, ২০২৬
তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের রেল যোগাযোগ বন্ধ।

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের রেল যোগাযোগ বন্ধ।

এপ্রিল ২, ২০২৬
ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ করল ইরান

ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ করল ইরান

এপ্রিল ২, ২০২৬
সংসদে বিরল নজির, সরকারি দলের এমপির মুলতবি প্রস্তাব গ্রহণ

সংসদে বিরল নজির, সরকারি দলের এমপির মুলতবি প্রস্তাব গ্রহণ

এপ্রিল ২, ২০২৬

সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

এপ্রিল ১, ২০২৬

আওয়ামী লীগ আমলে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী

এপ্রিল ১, ২০২৬
রাহুলের মৃত্যুতে মীরের বিস্ফোরক মন্তব্য: ‘ঘেন্নায় আর বেরোলাম না’।

রাহুলের মৃত্যুতে মীরের বিস্ফোরক মন্তব্য: ‘ঘেন্নায় আর বেরোলাম না’।

মার্চ ৩১, ২০২৬
মধ্যপ্রাচ্যে হাজারো মার্কিন প্যারাট্রুপার, বাড়ছে যুদ্ধের দামামা।

মধ্যপ্রাচ্যে হাজারো মার্কিন প্যারাট্রুপার, বাড়ছে যুদ্ধের দামামা।

মার্চ ৩১, ২০২৬
কেক নয়, চেন্নাইয়ের বোলারদের পিটিয়েই বার্থডে পার্টি সারলেন সূর্য!

কেক নয়, চেন্নাইয়ের বোলারদের পিটিয়েই বার্থডে পার্টি সারলেন সূর্য!

মার্চ ৩১, ২০২৬
বড়কে বিয়ে করায় ঘরছাড়া, বিচ্ছেদের পর পুরনো বন্ধুকেই জীবনসঙ্গী করলেন সুনিধি

বড়কে বিয়ে করায় ঘরছাড়া, বিচ্ছেদের পর পুরনো বন্ধুকেই জীবনসঙ্গী করলেন সুনিধি

মার্চ ৩১, ২০২৬
ইরানি প্রতিনিধিরা আগের চেয়ে ‘অনেক বেশি যৌক্তিক’: হোয়াইট হাউস

ইরানি প্রতিনিধিরা আগের চেয়ে ‘অনেক বেশি যৌক্তিক’: হোয়াইট হাউস

মার্চ ৩১, ২০২৬
  • আইটি
  • প্রবাস
  • স্বাস্থ্য
  • ইসলামি জীবন
  • গ্রামবাংলা
  • সম্পাদকীয়
বুধবার, মে ৬, ২০২৬
  • Login
দ্য রিপাবলিক বাংলা
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ
No Result
View All Result
দ্য রিপাবলিক বাংলা
No Result
View All Result
Home Featured

মালয়েশিয়া বাংলাদেশি শ্রমিকদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসার আহ্বান প্রধান উপদেষ্টার

by The Republic Bangla
জানুয়ারি ১৩, ২০২৫
in Featured, জাতীয়, সর্বশেষ
0
মালয়েশিয়া বাংলাদেশি শ্রমিকদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসার আহ্বান প্রধান উপদেষ্টার

আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। ছবি : পিআইডি

0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

রিপাবলিক ডেস্ক:

মালয়েশিয়ার প্রতি বাংলাদেশি শ্রমিকদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা প্রদান করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
আজ সোমবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ বিষয়টি উত্থাপন করেন। এ ভিসা প্রদান করা হলে শ্রমিকরা প্রয়োজন অনুযায়ী সহজে দেশে ফিরতে পারবেন।

বৈঠকে গত বছরের মে মাসে নির্ধারিত সময়সীমার মধ্যে কাজে যোগ দিতে না পারা ১৮ হাজার বাংলাদেশি শ্রমিকের প্রবেশের সুযোগ নিশ্চিত করারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

হাইকমিশনার জানান, মালয়েশিয়া ও বাংলাদেশের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি যৌথ কারিগরি কমিটি গত ৩১ ডিসেম্বর এ বিষয়ে কুয়ালালামপুরে বৈঠক করেছে এবং মঙ্গলবার একই বিষয়ে আরেকটি বৈঠকের পরিকল্পনা রয়েছে।
গত অক্টোবর মাসে ঢাকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন যে, মালয়েশিয়া এ প্রক্রিয়াটি দ্রুত এগিয়ে নেবে, যাতে বাংলাদেশি শ্রমিকদের পরবর্তী দলটি কাজের উদ্দেশ্যে মালয়েশিয়ায় যাওয়ার পরিকল্পনা করতে পারে।

প্রধান উপদেষ্টা ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে আসিয়ান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের জন্য মালয়েশিয়াকে অভিনন্দন জানান এবং বাংলাদেশকে আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার এবং পরবর্তীতে পূর্ণ সদস্য হওয়ার জন্য সমর্থন দেওয়ার আহ্বান জানান।
তিনি আরো জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯/১৮২ রেজল্যুশনের ভিত্তিতে ২০২৫ সালে রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘের উদ্যোগে অনুষ্ঠেয় আসন্ন আন্তর্জাতিক সম্মেলনে আসিয়ানের সমর্থন প্রয়োজন হবে।

২০২৪ সালের ডিসেম্বর মাসে নিযুক্ত নতুন মালয়েশিয়ার হাইকমিশনারকে বাংলাদেশে আরো বেশি মালয়েশীয় বিনিয়োগ এবং কারখানা স্থানান্তরের ওপর কাজ করার আহ্বান জানান, যাতে বাংলাদেশের যুবশক্তিকে কাজে লাগানো যায়।
প্রধান উপদেষ্টা বলেন, ‘আমি আশা করি আপনার বাংলাদেশে অবস্থানকালে অর্থনীতি এবং ব্যবসার ক্ষেত্রে বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে।’

প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশ কুয়ালালামপুরে চতুর্থ দ্বিপক্ষীয় পরামর্শ প্রক্রিয়া (বিসিএম) অনুষ্ঠানে মালয়েশিয়ার পক্ষ থেকে একটি সুবিধাজনক তারিখের অপেক্ষায় রয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ ২০২৫ সালের মাঝামাঝি সময়ে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের পঞ্চম যৌথ কমিশন বৈঠক আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে।

অনুষ্ঠানে এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

Tags: মালয়েশিয়ামাল্টিপল-এন্ট্রি ভিসা
ShareTweet
Previous Post

টিউলিপের সম্পত্তির বিষয়ে তদন্ত হওয়া উচিত : ড. ইউনূস

Next Post

৫ আগস্ট ‘সার্বক্ষণিক যোগাযোগে’ ছিলেন বাংলাদেশ ও ভারতের সেনাপ্রধান

The Republic Bangla

The Republic Bangla

Next Post
৫ আগস্ট ‘সার্বক্ষণিক যোগাযোগে’ ছিলেন বাংলাদেশ ও ভারতের সেনাপ্রধান

৫ আগস্ট ‘সার্বক্ষণিক যোগাযোগে’ ছিলেন বাংলাদেশ ও ভারতের সেনাপ্রধান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ফটো গ্যালারী

শামা ওবােয়দ ইসলাম
Currently Playing

Could Cristiano Ronaldo really be about to leave Real Madrid?

Could Cristiano Ronaldo really be about to leave Real Madrid?

সারাদেশ

Lady Gaga Pulled Off One of the Best Halftime Shows Ever

সারাদেশ
    দ্য রিপাবলিক বাংলা

    Copyright © 2026 The Republic Bangla.

    Navigate Site

    • Contact Us
    • About
    • গোপনীয়তা নীতি (Privacy Policy)

    Follow Us

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • হোম
    • জাতীয়
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • বিশেষ সংবাদ
    • খেলা
    • বিনোদন
    • সারাদেশ
    • বানিজ্য
    • নগর-মহানগর
    • অপরাধ

    Copyright © 2026 The Republic Bangla.