• Latest
  • Trending
  • All
বাংলাদেশের সীমান্তে বিগত ১৬ বছরে ছয় শতাধিক মানুষকে গুলি করে হত্যা

বাংলাদেশের সীমান্তে বিগত ১৬ বছরে ছয় শতাধিক মানুষকে গুলি করে হত্যা

জানুয়ারি ৭, ২০২৫

ফান তেল

এপ্রিল ২, ২০২৬

ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড

এপ্রিল ২, ২০২৬
তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের রেল যোগাযোগ বন্ধ।

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের রেল যোগাযোগ বন্ধ।

এপ্রিল ২, ২০২৬
ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ করল ইরান

ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ করল ইরান

এপ্রিল ২, ২০২৬
সংসদে বিরল নজির, সরকারি দলের এমপির মুলতবি প্রস্তাব গ্রহণ

সংসদে বিরল নজির, সরকারি দলের এমপির মুলতবি প্রস্তাব গ্রহণ

এপ্রিল ২, ২০২৬

সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

এপ্রিল ১, ২০২৬

আওয়ামী লীগ আমলে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী

এপ্রিল ১, ২০২৬
রাহুলের মৃত্যুতে মীরের বিস্ফোরক মন্তব্য: ‘ঘেন্নায় আর বেরোলাম না’।

রাহুলের মৃত্যুতে মীরের বিস্ফোরক মন্তব্য: ‘ঘেন্নায় আর বেরোলাম না’।

মার্চ ৩১, ২০২৬
মধ্যপ্রাচ্যে হাজারো মার্কিন প্যারাট্রুপার, বাড়ছে যুদ্ধের দামামা।

মধ্যপ্রাচ্যে হাজারো মার্কিন প্যারাট্রুপার, বাড়ছে যুদ্ধের দামামা।

মার্চ ৩১, ২০২৬
কেক নয়, চেন্নাইয়ের বোলারদের পিটিয়েই বার্থডে পার্টি সারলেন সূর্য!

কেক নয়, চেন্নাইয়ের বোলারদের পিটিয়েই বার্থডে পার্টি সারলেন সূর্য!

মার্চ ৩১, ২০২৬
বড়কে বিয়ে করায় ঘরছাড়া, বিচ্ছেদের পর পুরনো বন্ধুকেই জীবনসঙ্গী করলেন সুনিধি

বড়কে বিয়ে করায় ঘরছাড়া, বিচ্ছেদের পর পুরনো বন্ধুকেই জীবনসঙ্গী করলেন সুনিধি

মার্চ ৩১, ২০২৬
ইরানি প্রতিনিধিরা আগের চেয়ে ‘অনেক বেশি যৌক্তিক’: হোয়াইট হাউস

ইরানি প্রতিনিধিরা আগের চেয়ে ‘অনেক বেশি যৌক্তিক’: হোয়াইট হাউস

মার্চ ৩১, ২০২৬
  • আইটি
  • প্রবাস
  • স্বাস্থ্য
  • ইসলামি জীবন
  • গ্রামবাংলা
  • সম্পাদকীয়
বুধবার, মে ৬, ২০২৬
  • Login
দ্য রিপাবলিক বাংলা
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ
No Result
View All Result
দ্য রিপাবলিক বাংলা
No Result
View All Result
Home জাতীয়

বাংলাদেশের সীমান্তে বিগত ১৬ বছরে ছয় শতাধিক মানুষকে গুলি করে হত্যা

by The Republic Bangla
জানুয়ারি ৭, ২০২৫
in জাতীয়, রঙের মেলা, সর্বশেষ
0
বাংলাদেশের সীমান্তে বিগত ১৬ বছরে ছয় শতাধিক মানুষকে গুলি করে হত্যা
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

রিপাবলিক ডেস্ক:

ফেলানী দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেছেন, ‘২০২৫ সালের মধ্যেই ফেলানী হত্যার বিচার করতে হবে। সীমান্তের কাঁটাতারে কি ফেলানী ঝুলে ছিল? না সেখানে সমগ্র বাংলাদেশ ঝুলেছিল।’

আজ মঙ্গলবার জাতীয় নাগরিক কমিটির ঢাকা মহানগরের বিভিন্ন থানার সংগঠকদের উপস্থিতিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা এ কথা বলেন।

তারা বলেন, ‘আমাদের যেন আগামী বছর এমন বিক্ষোভ সমাবেশে ফেলানীর জন্য আর দাঁড়াতে না হয়, সেজন্য বর্তমান অর্ন্তবর্তী সরকারের কাজে এ বিষয়ে দোষীদের বিচার করার দাবি জানাচ্ছি। বক্তারা বলেন, ‘আধিপত্য বিস্তারকারী ভারতের আগ্রাসন ও ভারতীয় প্রেসক্রিপশনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিচার চাই। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’
তারা বলেন, ‘আমরা যদি আত্মতৃপ্তিতে ভুগী, তাহলে আমরা ভুল করছি। আমরা ফেলানী হত্যার বিচার চাই।

ফেলানীকে হত্যা করা হয়েছে তা আমরা জানি। শুধু ফেলানীকে না এরপরেও সীমান্তে এ ধরনের হত্যাযজ্ঞ থামেনি। এখনো সীমান্তে হত্যাযজ্ঞ চলছে।’ তারা আরো বলেন, ‘প্রতিবেশী দেশ ভারতকে বলতে চাই, আপনারা যেভাবে প্রভাব বিস্তার করতে চান তা থেকে সরে দাঁড়ান।

বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। এখন ঐক্যবদ্ধ হয়েছে। আপনারা ভালো হয়ে যান। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যে প্রভুত্ব কায়েম করে আপনাদেরকে যে প্রভাব বিস্তার করেছিল, তা আর চলবে না।’ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘বাংলাদেশের সীমান্তে বিগত ১৬ বছরে ছয় শতাধিক মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে।

আমরা দেখেছি সীমান্তের কাঁটাতারে ফেলানীকে গুলিবিদ্ধ অবস্থায় ঝুলিয়ে রাখা হয়েছিল।’
তিনি বলেন, ‘এখনো পর্যন্ত বাংলাদেশে কোনো সীমান্ত হত্যার ভিকটিম বিচার পায়নি। আমরা সরকারের কাছে আহ্বান জানাব যে, আন্তর্জাতিক পরিসরে সীমান্ত হত্যার বিষয়ে কার্যকরী পদক্ষেপ যেন নেওয়া হয়। সেই সাথে বাংলাদেশের সাথে ভারতের যেসব অসম ও অন্যায্য চুক্তি হয়েছে, সেই অন্যায্য ও বাংলাদেশের স্বার্থবিরোধী চুক্তিগুলো যেন বাতিল করা হয়।’

এ সময় তিনি আরো বলেন, ‘একই সাথে আমরা ভারত সরকারের কাছে আহ্বান জানাব, অতিসত্বর যেন খুনি শেখ হাসিনাকে বাংলাদেশের বিচার ব্যবস্থার কাছে হস্তান্তর করা হয়।’ তিনি বলেন, ‘বাংলাদেশের হাজারো ফুলের খুনি শেখ হাসিনাকে ভারত আশ্রয়-প্রশ্রয় দিয়েছে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে খুনি শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।’

সমাবেশে সঞ্চালনা করেন কমিটির সংগঠক মশিউর রহমান নাসির উদ্দিন ।
উল্লেখ্য, বাংলাদেশ-ভারত সীমান্তে কুড়িগ্রামের অনন্তপুর-দিনহাটা সীমান্তের খিতাবের কুঠি এলাকায় ২০১১ সালের ৭ জানুয়ারি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা ফেলানী খাতুন নামের ১৪ বছরের এক কিশোরীকে গুলি করে হত্যা করে। ফেলানীর লাশ পাঁচ ঘণ্টা কাঁটাতারে ঝুলে ছিল।

বিএসএফ ১৮১ ব্যাটালিয়নের চৌধুরীহাট ক্যাম্পের জওয়ানদের এই ঘটনার জন্য দায়ী করা হয়। বিএসএফ নিজস্ব আদালতে এ ঘটনার জন্য দায়ী সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করে।

বাবার সঙ্গে ফেলানী নয়াদিল্লীতে গৃহকর্মীর কাজ করত। তার বাবা তাকে দেশে বিয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়ে এসেছিলেন। তার পিতার সাথে অবৈধভাবে সীমান্ত দিয়ে কাঁটাতারের বেড়ার মই বেয়ে পার হওয়ার সময় তার পরনের কাপড় কাঁটাতারের বেড়ায় আটকে যায়। ভয় পেয়ে ফেলানী চিৎকার দিলে বিএসএফ সদস্যরা তাকে গুলি করে হত্যা করে। ফেলানীর ঝুলন্ত লাশের ছবি গণমাধ্যমে প্রকাশিত হলে বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে। বাংলাদেশ সরকার ও বাংলাদেশ-ভারত দুই দেশের মানবাধিকার সংস্থাগুলোর পক্ষ থেকে এ বিষয়ে প্রতিবাদ জানানো হয়।

এরই ধারাবাহিকতায় বিএসএফ সদর দপ্তর ‘জেনারেল সিকিউরিটি ফোর্স কোর্ট’ গঠন করে এবং আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য বাংলাদেশের দুইজন সাক্ষী, একজন আইনজীবী ও বিজিবির একজন প্রতিনিধিকে ভারতে যেতে বলা হয়।
সে অনুযায়ী ফেলানীর বাবা মো. নূরুল ইসলাম ও মামা মো. আব্দুল হানিফসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় কুড়িগ্রামের ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল হক খালেদ ও কুড়িগ্রাম আদালতের পাবলিক প্রসিসকিউটর আব্রাহাম লিংকনকে ভারতে গিয়ে সাক্ষ্য দিতে বলা হয়।

Tags: গুলিসীমান্তে
ShareTweet
Previous Post

তীব্র ভূমিকম্পের ঝুঁকিতে দেশ, ঝুঁকিপূর্ণ অবস্থানে ঢাকা শহর

Next Post

পিএসসিতে নাশকতা চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

The Republic Bangla

The Republic Bangla

Next Post
পিএসসিতে নাশকতা চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

পিএসসিতে নাশকতা চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ফটো গ্যালারী

শামা ওবােয়দ ইসলাম
Currently Playing

Could Cristiano Ronaldo really be about to leave Real Madrid?

Could Cristiano Ronaldo really be about to leave Real Madrid?

সারাদেশ

Lady Gaga Pulled Off One of the Best Halftime Shows Ever

সারাদেশ
    দ্য রিপাবলিক বাংলা

    Copyright © 2026 The Republic Bangla.

    Navigate Site

    • Contact Us
    • About
    • গোপনীয়তা নীতি (Privacy Policy)

    Follow Us

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • হোম
    • জাতীয়
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • বিশেষ সংবাদ
    • খেলা
    • বিনোদন
    • সারাদেশ
    • বানিজ্য
    • নগর-মহানগর
    • অপরাধ

    Copyright © 2026 The Republic Bangla.