• Latest
  • Trending
  • All
সংস্কারের জনক বেগম খালেদা জিয়া : রুমিন ফারহানা

সংস্কারের জনক বেগম খালেদা জিয়া : রুমিন ফারহানা

জানুয়ারি ৭, ২০২৫

ফান তেল

এপ্রিল ২, ২০২৬

ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড

এপ্রিল ২, ২০২৬
তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের রেল যোগাযোগ বন্ধ।

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের রেল যোগাযোগ বন্ধ।

এপ্রিল ২, ২০২৬
ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ করল ইরান

ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ করল ইরান

এপ্রিল ২, ২০২৬
সংসদে বিরল নজির, সরকারি দলের এমপির মুলতবি প্রস্তাব গ্রহণ

সংসদে বিরল নজির, সরকারি দলের এমপির মুলতবি প্রস্তাব গ্রহণ

এপ্রিল ২, ২০২৬

সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

এপ্রিল ১, ২০২৬

আওয়ামী লীগ আমলে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী

এপ্রিল ১, ২০২৬
রাহুলের মৃত্যুতে মীরের বিস্ফোরক মন্তব্য: ‘ঘেন্নায় আর বেরোলাম না’।

রাহুলের মৃত্যুতে মীরের বিস্ফোরক মন্তব্য: ‘ঘেন্নায় আর বেরোলাম না’।

মার্চ ৩১, ২০২৬
মধ্যপ্রাচ্যে হাজারো মার্কিন প্যারাট্রুপার, বাড়ছে যুদ্ধের দামামা।

মধ্যপ্রাচ্যে হাজারো মার্কিন প্যারাট্রুপার, বাড়ছে যুদ্ধের দামামা।

মার্চ ৩১, ২০২৬
কেক নয়, চেন্নাইয়ের বোলারদের পিটিয়েই বার্থডে পার্টি সারলেন সূর্য!

কেক নয়, চেন্নাইয়ের বোলারদের পিটিয়েই বার্থডে পার্টি সারলেন সূর্য!

মার্চ ৩১, ২০২৬
বড়কে বিয়ে করায় ঘরছাড়া, বিচ্ছেদের পর পুরনো বন্ধুকেই জীবনসঙ্গী করলেন সুনিধি

বড়কে বিয়ে করায় ঘরছাড়া, বিচ্ছেদের পর পুরনো বন্ধুকেই জীবনসঙ্গী করলেন সুনিধি

মার্চ ৩১, ২০২৬
ইরানি প্রতিনিধিরা আগের চেয়ে ‘অনেক বেশি যৌক্তিক’: হোয়াইট হাউস

ইরানি প্রতিনিধিরা আগের চেয়ে ‘অনেক বেশি যৌক্তিক’: হোয়াইট হাউস

মার্চ ৩১, ২০২৬
  • আইটি
  • প্রবাস
  • স্বাস্থ্য
  • ইসলামি জীবন
  • গ্রামবাংলা
  • সম্পাদকীয়
বুধবার, মে ৬, ২০২৬
  • Login
দ্য রিপাবলিক বাংলা
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ
No Result
View All Result
দ্য রিপাবলিক বাংলা
No Result
View All Result
Home রাজনীতি

সংস্কারের জনক বেগম খালেদা জিয়া : রুমিন ফারহানা

by The Republic Bangla
জানুয়ারি ৭, ২০২৫
in রাজনীতি, সর্বশেষ
0
সংস্কারের জনক বেগম খালেদা জিয়া : রুমিন ফারহানা

মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাজাপুর গ্রামে জনসভায় বক্তব্য রাখছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

রিপাবলিক ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সংস্কারের জনক বলে আখ্যায়িত করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। আজ মঙ্গলবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার রাজাপুর গ্রামে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, ‘আপনারা জানেন, অনেক সংস্কারের কথা হচ্ছে। সংস্কার ভালো জিনিস।

সংস্কার দেশের এবং মানুষের কল্যাণের জন্যই করা হয়। তবু এইটুকুও মনে করিয়ে দিই, প্রথম সংস্কারের কথা বলেছিলেন বেগম খালেদা জিয়া। ২০১৬ সালে তিনি ভিশন ২০৩০ বলে একটি দলিল প্রকাশ করেন। সুতরাং আজকে যে সংস্কারের কথা হচ্ছে, আমরা বিএনপি নেতাকর্মীরা তার বিরুদ্ধে না।
তিনি বলেন, ‘তবে একইসঙ্গে দেশবাসীকে মনে করিয়ে দিতে চাই, এই সংস্কারের জনক বেগম খালেদা জিয়া। তারপর বিএনপির যিনি কাণ্ডারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি সংস্কারের ৩১ দফা ঘোষণা করেছেন। সুতরাং, সংস্কার অবশ্যই হবে, তবে সেটা গণ-মানুষের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে।

রুমিন ফারহানা বলেন, ‘আপনারা যাদের ভোট দিয়ে নির্বাচিত করবেন, একমাত্র তাদেরই অধিকার আছে আগামীর বাংলাদেশ কেমন হবে, কিভাবে আপনাদের উন্নয়ন করা যাবে, কিভাবে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা যাবে, কিভাবে মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করা যাবে, সকল কিছুই তারা নির্ধারণ করবে।’

তারেক রহমানের বরাত দিয়ে রুমিন আরো বলেন, ‘এখন আওয়ামী লীগকে চোখে দেখা যায় না। দৃশ্যমান কোনো শত্রু নেই। তবে অদৃশ্য শত্রু আছে। যারা জনপ্রিয় হয়, যারা বিএনপির মতো দল হয়, সেই দলকে ভাঙা যায় না। কিন্তু তার পেছনে শত্রু থাকে। সুতরাং, আমি আমার ভাই-বোনদের বলব, সাবধান। কোনো অন্যায়ের সঙ্গে, কোনো বাণিজ্যের সঙ্গে নিজেকে জড়াবেন না।’
তিনি বলেন, মনে রাখবেন, মানুষ কিছু ভুলে না। আজকে মানুষকে এক হাত পানির নিচে ফেলবেন, কালকে মানুষ আপনাকে ১০০ হাত পানির নিচে নিয়ে যাবে। মনে রাখবেন, বিএনপি এখনো ক্ষমতায় আসেনি। আমার ভাই বলছে, কথা বলার সময় যেন চোখ মাটির দিকে থাকে। মানুষের ভালোবাসা নেবেন। মানুষের মন জয় করবেন। আজকে এখানে এত মানুষ এসেছেন, তাদের কাউকে আমি কিছু দিইনি। পুরোটাই ভালোবাসা।’

অরুয়াইল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. হামিদুর রহমানের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক যুগ্ম সম্পাদক এবি মমিনুল হক, সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।

Tags: খালেদা জিয়ারুমিন ফারহানা
ShareTweet
Previous Post

খেলাপি ঋণের পরিমাণ ৬ লাখ কোটির বেশি ছাড়িয়েছে

Next Post

তীব্র ভূমিকম্পের ঝুঁকিতে দেশ, ঝুঁকিপূর্ণ অবস্থানে ঢাকা শহর

The Republic Bangla

The Republic Bangla

Next Post
তীব্র ভূমিকম্পের ঝুঁকিতে দেশ, ঝুঁকিপূর্ণ অবস্থানে ঢাকা শহর

তীব্র ভূমিকম্পের ঝুঁকিতে দেশ, ঝুঁকিপূর্ণ অবস্থানে ঢাকা শহর

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ফটো গ্যালারী

শামা ওবােয়দ ইসলাম
Currently Playing

Could Cristiano Ronaldo really be about to leave Real Madrid?

Could Cristiano Ronaldo really be about to leave Real Madrid?

সারাদেশ

Lady Gaga Pulled Off One of the Best Halftime Shows Ever

সারাদেশ
    দ্য রিপাবলিক বাংলা

    Copyright © 2026 The Republic Bangla.

    Navigate Site

    • Contact Us
    • About
    • গোপনীয়তা নীতি (Privacy Policy)

    Follow Us

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • হোম
    • জাতীয়
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • বিশেষ সংবাদ
    • খেলা
    • বিনোদন
    • সারাদেশ
    • বানিজ্য
    • নগর-মহানগর
    • অপরাধ

    Copyright © 2026 The Republic Bangla.