• Latest
  • Trending
  • All
জবি প্রক্টর ও শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা, সড়ক অবরোধ

জবি প্রক্টর ও শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা, সড়ক অবরোধ

জানুয়ারি ৭, ২০২৫

ফান তেল

এপ্রিল ২, ২০২৬

ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড

এপ্রিল ২, ২০২৬
তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের রেল যোগাযোগ বন্ধ।

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের রেল যোগাযোগ বন্ধ।

এপ্রিল ২, ২০২৬
ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ করল ইরান

ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ করল ইরান

এপ্রিল ২, ২০২৬
সংসদে বিরল নজির, সরকারি দলের এমপির মুলতবি প্রস্তাব গ্রহণ

সংসদে বিরল নজির, সরকারি দলের এমপির মুলতবি প্রস্তাব গ্রহণ

এপ্রিল ২, ২০২৬

সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

এপ্রিল ১, ২০২৬

আওয়ামী লীগ আমলে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী

এপ্রিল ১, ২০২৬
রাহুলের মৃত্যুতে মীরের বিস্ফোরক মন্তব্য: ‘ঘেন্নায় আর বেরোলাম না’।

রাহুলের মৃত্যুতে মীরের বিস্ফোরক মন্তব্য: ‘ঘেন্নায় আর বেরোলাম না’।

মার্চ ৩১, ২০২৬
মধ্যপ্রাচ্যে হাজারো মার্কিন প্যারাট্রুপার, বাড়ছে যুদ্ধের দামামা।

মধ্যপ্রাচ্যে হাজারো মার্কিন প্যারাট্রুপার, বাড়ছে যুদ্ধের দামামা।

মার্চ ৩১, ২০২৬
কেক নয়, চেন্নাইয়ের বোলারদের পিটিয়েই বার্থডে পার্টি সারলেন সূর্য!

কেক নয়, চেন্নাইয়ের বোলারদের পিটিয়েই বার্থডে পার্টি সারলেন সূর্য!

মার্চ ৩১, ২০২৬
বড়কে বিয়ে করায় ঘরছাড়া, বিচ্ছেদের পর পুরনো বন্ধুকেই জীবনসঙ্গী করলেন সুনিধি

বড়কে বিয়ে করায় ঘরছাড়া, বিচ্ছেদের পর পুরনো বন্ধুকেই জীবনসঙ্গী করলেন সুনিধি

মার্চ ৩১, ২০২৬
ইরানি প্রতিনিধিরা আগের চেয়ে ‘অনেক বেশি যৌক্তিক’: হোয়াইট হাউস

ইরানি প্রতিনিধিরা আগের চেয়ে ‘অনেক বেশি যৌক্তিক’: হোয়াইট হাউস

মার্চ ৩১, ২০২৬
  • আইটি
  • প্রবাস
  • স্বাস্থ্য
  • ইসলামি জীবন
  • গ্রামবাংলা
  • সম্পাদকীয়
বুধবার, মে ৬, ২০২৬
  • Login
দ্য রিপাবলিক বাংলা
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ
No Result
View All Result
দ্য রিপাবলিক বাংলা
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

জবি প্রক্টর ও শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা, সড়ক অবরোধ

by The Republic Bangla
জানুয়ারি ৭, ২০২৫
in বিশেষ সংবাদ, সর্বশেষ
0
জবি প্রক্টর ও শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা, সড়ক অবরোধ
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

অনলাইন ডেস্ক:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুহাম্মদ তাজাম্মুল হক ও এক শিক্ষার্থীর ওপর তাঁতীবাজার সংলগ্ন বংশাল এলাকায় হামলার ঘটনা ঘটেছে। শিক্ষার্থীদের অভিযোগ, সোমবার সন্ধ্যায় গুলিস্তানের লেগুনা স্ট্যান্ডের চালকেরা এই হামলা করেন। হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও এক শিক্ষার্থীসহ চারজন আহত হয়েছেন। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

সোমবার রাত সাড়ে ১০টার ‍দিকে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গুলিস্তান লেগুনা স্ট্যান্ডের কিছু লেগুনা ভাঙচুর করেন। এর আগে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হামলার খবর পেয়ে পুরান ঢাকার তাঁতীবাজার মোড় অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন। এছাড়া বংশাল থানার সামনেও আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা লাঠিসোঁটা হাতে নিয়ে তাঁতীবাজার মোড় হয়ে গুলিস্তান গোলাপ শাহ মাজার-বঙ্গবাজার-নাজিরা বাজার মোড় ঘুরে পুনরায় তাঁতীবাজার মোড় অবরোধ করেন। এ হামলার ঘটনায় পুলিশ বাদশা ও রিফাত নামের দু’জনকে ঘটনাস্থল থেকে আটক করে।

এদিকে হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের গাড়ি চালক শ্যামল কুমার দাশসহ আরেক গাড়ি চালক তাজুল ইসলাম আহত হন। শিক্ষার্থীরা খবর পেয়ে আহত দুই গাড়ি চালক ও প্রক্টরকে মিডফোর্ড হাসপাতালে ভর্তি করেন। এর আগে দুপুরে মুন্না নামের এক শিক্ষার্থীকে মারধর করেন গুলিস্তানের লেগুনা স্ট্যান্ডের চালকেরা। ওই শিক্ষার্থী ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় ১৪টি লেগুনা আটকে রাখে শিক্ষার্থীরা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাষ্য, সোমবার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গুলিস্তানের লেগুনা চালকেরা মারধর করেন। পরে শিক্ষার্থীদের একটি অংশ লেগুনা স্ট্যান্ডে গেলে তাদের সঙ্গে চালকদের হাতাহাতি হয়। সকালের ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যায় প্রক্টরের ওপর হামলা করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুরান ঢাকার তাঁতীবাজার পার হয়ে যাচ্ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের গাড়ি। এ সময় পার্শ্ববর্তী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে রিকশার ধাক্কা লাগে। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সের ওপর হামলা চালায় স্থানীয়রা। কিছুক্ষণের মধ্যে গুলিস্তান থেকে ৬০-৭০ জন লোক চলে এসে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের গাড়িতে হামলা করে। এ সময় হামলাকারীরা কেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের লেগুনা সারাদিন আটকে রেখেছে, এমন স্লোগান দিতে দিতে হামলা করে।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক তাজাম্মুল হক বলেন, তাঁতীবাজার মোড়ে আমাদের সামনে একটি রিকশাকে ধাক্কা দেয় অ্যাম্বুলেন্স। তখনই পাশ থেকে ইট-পাটকেল ছুড়তে থাকে স্থানীয়রা। ৫-৭ মিনিটের মধ্যে ওখানে শতাধিক লোক ছুটে আসে। প্রথমে আমার গাড়ির ড্রাইভারকে গাড়ি থেকে বের করে মারধর করে। আমি গাড়ি থেকে বের হলে আমার ওপরও হামলা চালায়। এ সময় হামলাকারীরা বলতে থাকে, জগন্নাথের শিক্ষার্থীদের তো পেলাম না, শিক্ষকদের মেরে দিলাম।

এ ঘটনায় বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে লক্ষ্য করে কোনো হামলার ঘটনা ঘটেনি। তাঁতীবাজার এলাকায় প্রক্টরের গাড়ির সঙ্গে একটি রিকশার ধাক্কাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। এর জেরে এলাকাবাসীর সঙ্গে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে। এতে প্রক্টর সামান্য আহত হয়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

Tags: জবি প্রক্টরহামলা
ShareTweet
Previous Post

অল্লুর পর রাম চরণ! ছবির অনুষ্ঠানে যোগ দিতে এসে প্রাণ গেল ভক্তের

Next Post

শিল্পকারখানায় দ্বিগুণ হচ্ছে গ্যাসের দাম

The Republic Bangla

The Republic Bangla

Next Post
শিল্পকারখানায় দ্বিগুণ হচ্ছে গ্যাসের দাম

শিল্পকারখানায় দ্বিগুণ হচ্ছে গ্যাসের দাম

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ফটো গ্যালারী

শামা ওবােয়দ ইসলাম
Currently Playing

Could Cristiano Ronaldo really be about to leave Real Madrid?

Could Cristiano Ronaldo really be about to leave Real Madrid?

সারাদেশ

Lady Gaga Pulled Off One of the Best Halftime Shows Ever

সারাদেশ
    দ্য রিপাবলিক বাংলা

    Copyright © 2026 The Republic Bangla.

    Navigate Site

    • Contact Us
    • About
    • গোপনীয়তা নীতি (Privacy Policy)

    Follow Us

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • হোম
    • জাতীয়
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • বিশেষ সংবাদ
    • খেলা
    • বিনোদন
    • সারাদেশ
    • বানিজ্য
    • নগর-মহানগর
    • অপরাধ

    Copyright © 2026 The Republic Bangla.