রিপাবলিক ডেস্ক :
বাংলাদেশে জাতীয় কবি হিসাবে কাজি নজরুল ইসলামকেই বিবেচনা করা হয়। তবে এত দিন সরকারি ভাবে তা ঘোষণা হয়নি। বৃহস্পতিবার কাজি নজরুলকে জাতীয় কবি হিসাবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। গত ডিসেম্বরে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে এ বিষয়ে প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। এ বার তা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করল ইউনূস প্রশাসন। বাংলাদেশে বিভিন্ন সময়ে তাঁকে জাতীয় কবি হিসাবে সম্মোধন করা হয়েছে।
অতীতে সে দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিদের ভাষণেও তা উঠে এসেছে। এ বার সেটিকে সরকারি সিলমোহর দেওয়া হল।









