• Latest
  • Trending
  • All
ভারতে গোহত্যার অভিযোগে মুসলিম যুবককে পৈশাচিক ভাবে হত্যা

ভারতে গোহত্যার অভিযোগে মুসলিম যুবককে পৈশাচিক ভাবে হত্যা

জানুয়ারি ২, ২০২৫

ফান তেল

এপ্রিল ২, ২০২৬

ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড

এপ্রিল ২, ২০২৬
তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের রেল যোগাযোগ বন্ধ।

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের রেল যোগাযোগ বন্ধ।

এপ্রিল ২, ২০২৬
ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ করল ইরান

ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ করল ইরান

এপ্রিল ২, ২০২৬
সংসদে বিরল নজির, সরকারি দলের এমপির মুলতবি প্রস্তাব গ্রহণ

সংসদে বিরল নজির, সরকারি দলের এমপির মুলতবি প্রস্তাব গ্রহণ

এপ্রিল ২, ২০২৬

সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

এপ্রিল ১, ২০২৬

আওয়ামী লীগ আমলে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী

এপ্রিল ১, ২০২৬
রাহুলের মৃত্যুতে মীরের বিস্ফোরক মন্তব্য: ‘ঘেন্নায় আর বেরোলাম না’।

রাহুলের মৃত্যুতে মীরের বিস্ফোরক মন্তব্য: ‘ঘেন্নায় আর বেরোলাম না’।

মার্চ ৩১, ২০২৬
মধ্যপ্রাচ্যে হাজারো মার্কিন প্যারাট্রুপার, বাড়ছে যুদ্ধের দামামা।

মধ্যপ্রাচ্যে হাজারো মার্কিন প্যারাট্রুপার, বাড়ছে যুদ্ধের দামামা।

মার্চ ৩১, ২০২৬
কেক নয়, চেন্নাইয়ের বোলারদের পিটিয়েই বার্থডে পার্টি সারলেন সূর্য!

কেক নয়, চেন্নাইয়ের বোলারদের পিটিয়েই বার্থডে পার্টি সারলেন সূর্য!

মার্চ ৩১, ২০২৬
বড়কে বিয়ে করায় ঘরছাড়া, বিচ্ছেদের পর পুরনো বন্ধুকেই জীবনসঙ্গী করলেন সুনিধি

বড়কে বিয়ে করায় ঘরছাড়া, বিচ্ছেদের পর পুরনো বন্ধুকেই জীবনসঙ্গী করলেন সুনিধি

মার্চ ৩১, ২০২৬
ইরানি প্রতিনিধিরা আগের চেয়ে ‘অনেক বেশি যৌক্তিক’: হোয়াইট হাউস

ইরানি প্রতিনিধিরা আগের চেয়ে ‘অনেক বেশি যৌক্তিক’: হোয়াইট হাউস

মার্চ ৩১, ২০২৬
  • আইটি
  • প্রবাস
  • স্বাস্থ্য
  • ইসলামি জীবন
  • গ্রামবাংলা
  • সম্পাদকীয়
বৃহস্পতিবার, মে ৭, ২০২৬
  • Login
দ্য রিপাবলিক বাংলা
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ
No Result
View All Result
দ্য রিপাবলিক বাংলা
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

ভারতে গোহত্যার অভিযোগে মুসলিম যুবককে পৈশাচিক ভাবে হত্যা

by The Republic Bangla
জানুয়ারি ২, ২০২৫
in বিশেষ সংবাদ, সর্বশেষ
0
ভারতে গোহত্যার অভিযোগে মুসলিম যুবককে পৈশাচিক ভাবে হত্যা

নিহত শাহে দীন।

0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডেস্ক:

গণপিটুনির পৈশাচিক রূপ দেখল উত্তরপ্রদেশের মোরাদাবাদ জেলা! গত সোমবার ভোররাতে এক যুবককে এই এলাকায় গণপিটুনি দেওয়া হয়। অভিযোগ ছিল, তিনি নাকি গোহত্যা করেছেন। আর সেই কারণেই তাঁকে পিটিয়ে খুন করল একদল উন্মাদ ও উন্মত্ত জনতা।

সেই হতভাগ্যের ময়নাতদন্তের রিপোর্ট বলছে, মারের চোটে তাঁর শরীরের একাধিক অঙ্গ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল! তাঁর দু’টি ফুসফুস ফুটো হয়ে গিয়েছিল! ফেটে গিয়েছিল তাঁর যকৃত! বুধবার ময়নাতদন্তের রিপোর্ট উল্লেখ করে একথা জানিয়েছেন পুলিশের এক তদন্তকারী আধিকারিক।

উল্লেখ্য, গণপিটুনির শিকার হওয়ার পর ওই যুবককে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে তাঁর চিকিৎসা শুরু করা হলেও শেষ রক্ষা হয়নি। প্রায় ২১ ঘণ্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর হার মানেন তিনি।

পুলিশের নথি অনুসারে, গণপিটুনির ঘটনাটি ঘটেছিল সোমবার ভোর ৩টে ৩০ মিনিট নাগাদ। মোরাদাবাদের মাঝোলা থানার অন্তর্গত মান্ডি স্মৃতি চত্বরের মধ্যেই শাহে দীন নামে ৩৫ বছরের ওই ব্যক্তিকে উন্মত্ত জনতা ধরে গণপিটুনি দেয়। পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সোমবার মধ্যরাতের পর মঙ্গলবার ভোররাত ১২টা ৩০ মিনিটে মৃত্যু হয় শাহে দীনের।

তাঁর ময়নাতদন্তের রিপোর্ট উল্লেখ করে পুলিশের তরফে জানানো হয়েছে, শাহে দীনের শরীরে অন্তত ১৪টি গুরুতর চোট ছিল। তাঁর লিভার বা যকৃত ফেটে যাওয়ায় এবং দু’টি ফুসফুস ফুটে হয়ে যাওয়াতেই তাঁকে বাঁচানো যায়নি।

বুধবার এই ঘটনার প্রতিবাদে গর্জে ওঠেন মোরাদাবাদের প্রাক্তন সপা সাংসদ এসটি হাসান। তাঁর দাবি, পুলিশকে এই ঘটনায় দোষী ব্যক্তিদের দ্রুত খুঁজে বের করে তাদের কঠোরতম শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হাসান বলেন, শাহে দীন কি আদৌ গোহত্যা করেছিলেন? আগে সেটা তদন্ত করে দেখা হোক। আর, তাতে যদি প্রমাণিত হয়, তিনি গোহত্যা করেছিলেন, তাহলেও তাঁর শাস্তি বিধান করার কথা আদালতের।

মোরাদাবাদের অতিরিক্ত পুলিশ সুপার (শহর) কুমার রণবিজয় সিং জানিয়েছেন, এই ঘটনায় ইতিমধ্য়েই এফআইআর দায়ের করা হয়েছে। তাতে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ১০৩ (১) নম্বর ধারা অনুসারে, খুনের মামলা রুজু করা হয়েছে। তবে, সবটাই করা হয়েছে অজ্ঞাতপরিচয় আততায়ীদের বিরুদ্ধে।

নিহত যুবকের দাদা মঙ্গলবার এই ঘটনায় যে অভিযোগ দায়ের করেছেন, তারই ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন এএসপি সিং।

Tags: পৈশাচিক ভাবে হত্যা
ShareTweet
Previous Post

বাংলাদেশি হিন্দুদের ভারতে চলে আসতে উৎসাহ দেওয়া উচিত নয়, হিমন্ত

Next Post

বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নিয়েছেন মায়ানমারের ১২ সেনা সদস্য

The Republic Bangla

The Republic Bangla

Next Post
বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নিয়েছেন মায়ানমারের ১২ সেনা সদস্য

বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নিয়েছেন মায়ানমারের ১২ সেনা সদস্য

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ফটো গ্যালারী

শামা ওবােয়দ ইসলাম
Currently Playing

Could Cristiano Ronaldo really be about to leave Real Madrid?

Could Cristiano Ronaldo really be about to leave Real Madrid?

সারাদেশ

Lady Gaga Pulled Off One of the Best Halftime Shows Ever

সারাদেশ
    দ্য রিপাবলিক বাংলা

    Copyright © 2026 The Republic Bangla.

    Navigate Site

    • Contact Us
    • About
    • গোপনীয়তা নীতি (Privacy Policy)

    Follow Us

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • হোম
    • জাতীয়
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • বিশেষ সংবাদ
    • খেলা
    • বিনোদন
    • সারাদেশ
    • বানিজ্য
    • নগর-মহানগর
    • অপরাধ

    Copyright © 2026 The Republic Bangla.