• Latest
  • Trending
  • All
মনমোহন সিংহের পশ্চিমবঙ্গে ঘটেছিল ‘ঐতিহাসিক’ রাজনৈতিক ওলটপালট

মনমোহন সিংহের পশ্চিমবঙ্গে ঘটেছিল ‘ঐতিহাসিক’ রাজনৈতিক ওলটপালট

ডিসেম্বর ২৮, ২০২৪

ফান তেল

এপ্রিল ২, ২০২৬

ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড

এপ্রিল ২, ২০২৬
তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের রেল যোগাযোগ বন্ধ।

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের রেল যোগাযোগ বন্ধ।

এপ্রিল ২, ২০২৬
ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ করল ইরান

ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ করল ইরান

এপ্রিল ২, ২০২৬
সংসদে বিরল নজির, সরকারি দলের এমপির মুলতবি প্রস্তাব গ্রহণ

সংসদে বিরল নজির, সরকারি দলের এমপির মুলতবি প্রস্তাব গ্রহণ

এপ্রিল ২, ২০২৬

সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

এপ্রিল ১, ২০২৬

আওয়ামী লীগ আমলে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী

এপ্রিল ১, ২০২৬
রাহুলের মৃত্যুতে মীরের বিস্ফোরক মন্তব্য: ‘ঘেন্নায় আর বেরোলাম না’।

রাহুলের মৃত্যুতে মীরের বিস্ফোরক মন্তব্য: ‘ঘেন্নায় আর বেরোলাম না’।

মার্চ ৩১, ২০২৬
মধ্যপ্রাচ্যে হাজারো মার্কিন প্যারাট্রুপার, বাড়ছে যুদ্ধের দামামা।

মধ্যপ্রাচ্যে হাজারো মার্কিন প্যারাট্রুপার, বাড়ছে যুদ্ধের দামামা।

মার্চ ৩১, ২০২৬
কেক নয়, চেন্নাইয়ের বোলারদের পিটিয়েই বার্থডে পার্টি সারলেন সূর্য!

কেক নয়, চেন্নাইয়ের বোলারদের পিটিয়েই বার্থডে পার্টি সারলেন সূর্য!

মার্চ ৩১, ২০২৬
বড়কে বিয়ে করায় ঘরছাড়া, বিচ্ছেদের পর পুরনো বন্ধুকেই জীবনসঙ্গী করলেন সুনিধি

বড়কে বিয়ে করায় ঘরছাড়া, বিচ্ছেদের পর পুরনো বন্ধুকেই জীবনসঙ্গী করলেন সুনিধি

মার্চ ৩১, ২০২৬
ইরানি প্রতিনিধিরা আগের চেয়ে ‘অনেক বেশি যৌক্তিক’: হোয়াইট হাউস

ইরানি প্রতিনিধিরা আগের চেয়ে ‘অনেক বেশি যৌক্তিক’: হোয়াইট হাউস

মার্চ ৩১, ২০২৬
  • আইটি
  • প্রবাস
  • স্বাস্থ্য
  • ইসলামি জীবন
  • গ্রামবাংলা
  • সম্পাদকীয়
বৃহস্পতিবার, মে ৭, ২০২৬
  • Login
দ্য রিপাবলিক বাংলা
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ
No Result
View All Result
দ্য রিপাবলিক বাংলা
No Result
View All Result
Home আন্তর্জাতিক

মনমোহন সিংহের পশ্চিমবঙ্গে ঘটেছিল ‘ঐতিহাসিক’ রাজনৈতিক ওলটপালট

by The Republic Bangla
ডিসেম্বর ২৮, ২০২৪
in আন্তর্জাতিক, সর্বশেষ
0
মনমোহন সিংহের পশ্চিমবঙ্গে ঘটেছিল ‘ঐতিহাসিক’ রাজনৈতিক ওলটপালট

মনমোহনের মৃত্যুর পর, বাম, কংগ্রেস এবং তৃণমূলের প্রথম সারির নেতাদের আলোচনাতেও উঠে আসছে সেই পর্বের কথা। তিন শিবিরের নেতারাই মানছেন, বামেরা সমর্থন না তুললে বাংলায় ওলটপালট না-ও হতে পারত।

0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডেস্ক:

শনিবার নয়াদিল্লিতে তাঁর নশ্বর দেহ পঞ্চভূতে বিলীন হয়ে যাবে। মনমোহন সিংহের সঙ্গেই সম্ভবত বিস্মৃতির অন্তরালে চলে যাবে এই ইতিহাসও যে, তাঁর প্রধানমন্ত্রিত্বের আমলই ছিল পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের ‘সূতিকাগৃহ’।

মনমোহন যে এক দশক দেশের প্রধানমন্ত্রী ছিলেন, তার মধ্যেই পশ্চিমবঙ্গে ঘটেছিল ‘ঐতিহাসিক’ রাজনৈতিক ওলটপালট। মনমোহনের প্রথম মেয়াদ শুরু হয়েছিল যে ভাবে, শেষ পর্বে গিয়ে তা বদলে যায়। তৈরি হয় নতুন সমীকরণ। দ্বিতীয় তথা শেষ মেয়াদের শুরু যে ভাবে হয়েছিল, মাঝপথে সেই সমীকরণও বদলে গিয়েছিল।

মনমোহন জমানাতেই বাংলার রাজনীতির শিখরে পৌঁছেছিল বামেরা। আবার সেই পর্বেই তাদের ধস নামার শুরু। যে বৃত্ত সম্পূর্ণ হয়েছিল ২০১১ সালে। বামেদের ৩৪ বছরের সরকারকে সরিয়ে ক্ষমতায় এসেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। যে পালাবদলে অনুঘটকের ভূমিকা পালন করেছিল মনমোহনের দল কংগ্রেস। বামেদের সঙ্গে সখ্য দিয়ে মনমোহনের শাসনকাল শুরু হলেও তা তিক্ত হয়ে পড়ে চার বছরের মধ্যেই। বামেরা দূরত্ব বৃদ্ধি করতেই সেই পরিসরে ঢুকে পড়ে তৃণমূল। বঙ্গ রাজনীতির তৎকালীন প্রেক্ষাপটে তা অনিবার্যও ছিল। পরে তৃণমূলও দূরত্ব বাড়িয়েছে কংগ্রেসের সঙ্গে। কিন্তু মনমোহনের সরকার থেকে বামেরা সমর্থন প্রত্যাহার করার পরে বাংলার রাজনীতিতে প্রান্তিক শক্তিতে পরিণত হয়েছে সিপিএম। অন্য দিকে, দ্বিতীয় মনমোহন সরকার থেকে মমতার দল বেরিয়ে এলেও বাংলায় এখনও পর্যন্ত তারাই ‘শেষ কথা’ হয়ে রয়ে গিয়েছে। অর্থাৎ, বামেদের যেমন ক্ষয় হয়েছে, তৃণমূল তেমনই নিজেদের জমি শক্ত করেছে বাংলার মাটিতে।
২০০৪ সালের লোকসভা ভোটে বাংলায় ৩৫টি আসন পেয়েছিল বামেরা। গোটা দেশে তারা ছিল ৬১। ফলে শরিক নির্ভরতায় মনোমহনের অন্যতম শক্তি ছিল বাম দলগুলি। তাঁর সরকারে অবশ্য সরাসরি যোগ দেয়নি বামেরা। বাইরে থেকে সমর্থন করেছিল। তৈরি হয়েছিল ‘অভিন্ন ন্যূনতম কর্মসূচি’। যদিও ২০০৮ সালে পরমাণু চুক্তি নিয়ে বামেদের সঙ্গে সংঘাত বাধে কংগ্রেসের। সংখ্যার শক্তি দিয়ে মনমোহন সরকারকে বিপন্ন করার হুঁশিয়ারিও দিতে থাকে বামেরা। তৎকালীন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়কে পদত্যাগের হুইপ দিয়েছিল সিপিএমের কেন্দ্রীয় কমিটি। কিন্তু তিনি তা অগ্রাহ্য করায় সোমনাথকে বহিষ্কার করে দল। মনমোহন সরকারের বিরুদ্ধে অনাস্থা এনেও লাভ হয়নি বামেদের।

উল্লেখ্য, ১৯৭৭ থেকে ২০১১ পর্যন্ত বাংলায় ক্ষমতায় থাকা সিপিএম একমাত্র ২০০৬ সালের ভোটেই ৫০ শতাংশের বেশি ভোট পেয়েছিল। বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন বামফ্রন্টের ২৩৫টি আসন নিয়ে। কিন্তু তিন বছরের মধ্যেই তা ভাঙতে শুরু করে।

বামেদের সঙ্গে কংগ্রেসের যে তিক্ততা সর্বভারতীয় স্তরে তৈরি হয়েছিল, তার সরাসরি প্রভাব পড়ে বাংলায়। তৃণমূলের সঙ্গে সম্পর্ক মসৃণ হতে শুরু করে কংগ্রেসের। সেই পর্বেই বঙ্গ রাজনীতিতে সিঙ্গুর, নন্দীগ্রামের মতো ঘটনা ঘটেছে। সেই আবহে বাম-বিরোধী আন্দোলনে তৃণমূল পাশে পেয়ে গিয়েছিল কংগ্রেসকেও। ২০০৯ সালের লোকসভা ভোটে কংগ্রেস-তৃণমূলের জোট বামেদের কোণঠাসা করে। আসনসংখ্যায় এক থেকে বেড়ে ১৯-এ পৌঁছয় তৃণমূল। ৩৫ থেকে ১৫ আসনে নেমে আসে বামেরা। সেই ভোটই প্রথম দেখিয়েছিল, সিপিএম হারতে পারে। সিপিএমকে হারানো সম্ভব। ২০০৯ সালের লোকসভা ভোটে ভাল ফল ‘রক্তের স্বাদ’ দিয়েছিল কংগ্রেস-তৃণমূল জোটকে।
পরমাণু চুক্তি নিয়ে সমর্থন প্রত্যাহার সঠিক হয়েছিল কি না, সেই প্রশ্ন বাম মহলেও রয়েছে। অনেকেই এ বিষয়ে সিপিএমের তৎকালীন সাধারণ সম্পাদক প্রকাশ কারাটের ভূমিকাকে দায়ী করেন। আবার অনেকে বলেন, সিপিএমের মতো দলে কারাটের একার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। তবে এ কথা ঠিক যে, সিপিএম যাতে প্রথম ইউপিএ সরকার থেকে সমর্থন না প্রত্যাহার করে, সে ব্যাপারে অধুনাপ্রয়াত সীতারাম ইয়েচুরিকে ডেকে বুঝিয়েছিলেন প্রণব। বুঝিয়েছিলেন, সমর্থন প্রত্যাহার করলে বাংলায় বামেদের সবচেয়ে বেশি ভুগতে হবে। বাস্তবে তা-ই হয়েছিল।

পরিবর্তনশীল রাজনীতিতে বাংলায় কংগ্রেস এখন বামেদের ‘বন্ধু’। মনমোহন যখন চলে গেলেন, তখন বঙ্গ রাজনীতিতে বাম-কংগ্রেস প্রান্তিক শক্তিতে পরিণত। আধিপত্য নিয়ে একার শক্তিতে সরকারে তৃণমূল। বদল বলতে একটাই— বাংলার রাজনীতির প্রধান বিরোধী দল এখন বিজেপি। ১০ বছর আগে এ রাজ্যের রাজনীতিতে যাদের কোনও দাপটই ছিল না!

ShareTweet
Previous Post

কাশ্মীরে ভারী তুষারপাতে বিমান চলাচল বন্ধ

Next Post

বিশ্বসুন্দরী হওয়ার আগে সম্পূর্ণ অন্য রূপ ঐশ্বর্যার!

The Republic Bangla

The Republic Bangla

Next Post
বিশ্বসুন্দরী হওয়ার আগে সম্পূর্ণ অন্য রূপ ঐশ্বর্যার!

বিশ্বসুন্দরী হওয়ার আগে সম্পূর্ণ অন্য রূপ ঐশ্বর্যার!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ফটো গ্যালারী

শামা ওবােয়দ ইসলাম
Currently Playing

Could Cristiano Ronaldo really be about to leave Real Madrid?

Could Cristiano Ronaldo really be about to leave Real Madrid?

সারাদেশ

Lady Gaga Pulled Off One of the Best Halftime Shows Ever

সারাদেশ
    দ্য রিপাবলিক বাংলা

    Copyright © 2026 The Republic Bangla.

    Navigate Site

    • Contact Us
    • About
    • গোপনীয়তা নীতি (Privacy Policy)

    Follow Us

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • হোম
    • জাতীয়
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • বিশেষ সংবাদ
    • খেলা
    • বিনোদন
    • সারাদেশ
    • বানিজ্য
    • নগর-মহানগর
    • অপরাধ

    Copyright © 2026 The Republic Bangla.