• Latest
  • Trending
  • All
বিশৃঙ্খল অবস্থায় নির্বাচনে যাওয়া হবে ভয়াবহ ব্যাপার : হোসেন জিল্লুর রহমান

বিশৃঙ্খল অবস্থায় নির্বাচনে যাওয়া হবে ভয়াবহ ব্যাপার : হোসেন জিল্লুর রহমান

ডিসেম্বর ২৭, ২০২৪

ফান তেল

এপ্রিল ২, ২০২৬

ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড

এপ্রিল ২, ২০২৬
তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের রেল যোগাযোগ বন্ধ।

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের রেল যোগাযোগ বন্ধ।

এপ্রিল ২, ২০২৬
ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ করল ইরান

ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ করল ইরান

এপ্রিল ২, ২০২৬
সংসদে বিরল নজির, সরকারি দলের এমপির মুলতবি প্রস্তাব গ্রহণ

সংসদে বিরল নজির, সরকারি দলের এমপির মুলতবি প্রস্তাব গ্রহণ

এপ্রিল ২, ২০২৬

সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

এপ্রিল ১, ২০২৬

আওয়ামী লীগ আমলে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী

এপ্রিল ১, ২০২৬
রাহুলের মৃত্যুতে মীরের বিস্ফোরক মন্তব্য: ‘ঘেন্নায় আর বেরোলাম না’।

রাহুলের মৃত্যুতে মীরের বিস্ফোরক মন্তব্য: ‘ঘেন্নায় আর বেরোলাম না’।

মার্চ ৩১, ২০২৬
মধ্যপ্রাচ্যে হাজারো মার্কিন প্যারাট্রুপার, বাড়ছে যুদ্ধের দামামা।

মধ্যপ্রাচ্যে হাজারো মার্কিন প্যারাট্রুপার, বাড়ছে যুদ্ধের দামামা।

মার্চ ৩১, ২০২৬
কেক নয়, চেন্নাইয়ের বোলারদের পিটিয়েই বার্থডে পার্টি সারলেন সূর্য!

কেক নয়, চেন্নাইয়ের বোলারদের পিটিয়েই বার্থডে পার্টি সারলেন সূর্য!

মার্চ ৩১, ২০২৬
বড়কে বিয়ে করায় ঘরছাড়া, বিচ্ছেদের পর পুরনো বন্ধুকেই জীবনসঙ্গী করলেন সুনিধি

বড়কে বিয়ে করায় ঘরছাড়া, বিচ্ছেদের পর পুরনো বন্ধুকেই জীবনসঙ্গী করলেন সুনিধি

মার্চ ৩১, ২০২৬
ইরানি প্রতিনিধিরা আগের চেয়ে ‘অনেক বেশি যৌক্তিক’: হোয়াইট হাউস

ইরানি প্রতিনিধিরা আগের চেয়ে ‘অনেক বেশি যৌক্তিক’: হোয়াইট হাউস

মার্চ ৩১, ২০২৬
  • আইটি
  • প্রবাস
  • স্বাস্থ্য
  • ইসলামি জীবন
  • গ্রামবাংলা
  • সম্পাদকীয়
বৃহস্পতিবার, মে ৭, ২০২৬
  • Login
দ্য রিপাবলিক বাংলা
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ
No Result
View All Result
দ্য রিপাবলিক বাংলা
No Result
View All Result
Home জাতীয়

বিশৃঙ্খল অবস্থায় নির্বাচনে যাওয়া হবে ভয়াবহ ব্যাপার : হোসেন জিল্লুর রহমান

by The Republic Bangla
ডিসেম্বর ২৭, ২০২৪
in জাতীয়, সর্বশেষ
0
বিশৃঙ্খল অবস্থায় নির্বাচনে যাওয়া হবে ভয়াবহ ব্যাপার : হোসেন জিল্লুর রহমান

ছবি : পিআইডি

0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

রিপাবলিক ডেস্ক:

বিশৃঙ্খল অবস্থায় নির্বাচনে যাওয়া ভয়াবহ ব্যাপার হবে বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। রাজনৈতিক নেতারাও এ বিষয়ে তার সঙ্গে একমত হবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘ঐক্য কোন পথে’ শীর্ষক অধিবেশনে অংশ নিয়ে হোসেন জিল্লুর রহমান এ কথা বলেন।
ঐক্য, সংস্কার ও নির্বাচন নিয়ে দুই দিনব্যাপী এই জাতীয় সংলাপের অংশ হিসেবে ওই অধিবেশেনের আয়োজন করা হয়।
এ সংলাপের আয়োজক ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ (এফবিএস)। আজ ছিল সংলাপের প্রথম দিন।
সংলাপে হোসেন জিল্লুর রহমান বলেন, ‘রাজনৈতিক পটপরিবর্তনের মাধ্যমে যে আকাঙ্ক্ষা জন্ম নিয়েছে, সেটা অবশ্যই ভোটাধিকার ফেরত পাওয়ার আকাঙ্ক্ষা। সঙ্গে আরো দুটি আকাঙ্ক্ষা জোরালোভাবে নজর পেয়েছে—ইনসাফ (ন্যায়বিচার) ও মর্যাদার আকাঙ্ক্ষা।

’
তিনি বলেন, ‘ছাত্র–জনতার নজিরবিহীন আত্মত্যাগের মাধ্যমে রাজনৈতিক পটপরিবর্তন হয়েছে, এটি একটি বাস্তবতা। এই পটপরিবর্তনের মধ্যে যে আকাঙ্ক্ষা জন্ম নিয়েছে, সেটি অবশ্যই ভোটাধিকার ফেরত পাওয়ার আকাঙ্ক্ষা। কিন্তু এর সঙ্গে বাড়তি দুটি আকাঙ্ক্ষা জোরালোভাবে নজর পেয়েছে—ইনসাফ ও মর্যাদার আকাঙ্ক্ষা।’

তিনি বলেন, ‘সারা বিশ্ব কৌতূহলের সঙ্গে বাংলাদেশের দিকে তাকিয়ে আছে।

বাংলাদেশে অভূতপূর্ব একটা ঘটনা ঘটেছে, কিন্তু পরে কী হবে, সেটা নিয়ে নিশ্চয়তা নেই। একটা বিষয় আমি আশা করব, সব রাজনৈতিক নেতারা একমত হবেন, কোনো অবস্থাতেই বাংলাদেশ একটা বিশৃঙ্খল অবস্থায় নির্বাচনে যাওয়াটা ভয়াবহ ব্যাপার হবে।’
হোসেন জিল্লুর রহমান বলেন, ‘তিন ধরনের অনিশ্চয়তা নিয়ে আমরা গন্তব্যের দিকে এগোনোর চেষ্টা করছি। একটি হচ্ছে, সাধারণ মানুষের যাপিত অর্থনৈতিক জীবনে কষ্টের জায়গাগুলো গভীর হচ্ছে। আমাদের অর্থনীতির চাকাটা সেভাবে ঘুরছে না।

যতই ঐক্য, সংস্কার ও নির্বাচনের আলোচনা করি, এই মুহূর্তে সাধারণ মানুষের অর্থনৈতিক কষ্টের বাস্তবতা আমাদের মাথায় রাখতে হবে।’
তার মতে দ্বিতীয় অনিশ্চয়তা হচ্ছে, ‘আমরা শুধু স্বৈরশাসনকে বিতাড়িত করিনি, এক ধরনের রাজনৈতিক সংস্কৃতিকেও প্রত্যাখ্যান করেছি। তার মধ্যে অন্যতম দখলবাজি, চাঁদাবাজি ও মামলাবাজি। এই সংস্কৃতিকে পুরোপুরি বিদায় দেওয়া যাচ্ছে কি না, সেটা আবার মাথাচাড়া দিয়ে উঠবে কি না, সেই আশঙ্কাটা আছে।’

‘তৃতীয়ত, অন্তর্বর্তী সরকারের সক্ষমতা নিয়ে একটা অনিশ্চয়তা আছে। অর্থনৈতিক কষ্ট দূরীকরণে তারা কতটুকু সক্ষমতা দেখাতে পারছে, পলায়ন করা স্বৈরশাসকদের অপতৎপরতা বা ব্যবস্থার মধ্যে থাকা চ্যালেঞ্জ মোকাবিলা করার সক্ষমতার একটা বিষয় আছে। অন্তর্বর্তী সরকার এগুলো মোকাবিলা করতে পারবে কি না।’

Tags: বিশৃঙ্খল অবস্থায় নির্বাচনেহোসেন জিল্লুর রহমান
ShareTweet
Previous Post

সরকার শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে : নানক

Next Post

অন্তবর্তীকালীন সরকার বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়িয়েছ- জামায়াত আমির

The Republic Bangla

The Republic Bangla

Next Post
অন্তবর্তীকালীন সরকার বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়িয়েছ- জামায়াত আমির

অন্তবর্তীকালীন সরকার বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়িয়েছ- জামায়াত আমির

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ফটো গ্যালারী

শামা ওবােয়দ ইসলাম
Currently Playing

Could Cristiano Ronaldo really be about to leave Real Madrid?

Could Cristiano Ronaldo really be about to leave Real Madrid?

সারাদেশ

Lady Gaga Pulled Off One of the Best Halftime Shows Ever

সারাদেশ
    দ্য রিপাবলিক বাংলা

    Copyright © 2026 The Republic Bangla.

    Navigate Site

    • Contact Us
    • About
    • গোপনীয়তা নীতি (Privacy Policy)

    Follow Us

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • হোম
    • জাতীয়
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • বিশেষ সংবাদ
    • খেলা
    • বিনোদন
    • সারাদেশ
    • বানিজ্য
    • নগর-মহানগর
    • অপরাধ

    Copyright © 2026 The Republic Bangla.