• আইটি
  • প্রবাস
  • স্বাস্থ্য
  • ইসলামি জীবন
  • গ্রামবাংলা
  • সম্পাদকীয়
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
No Result
View All Result
দ্যি রিপাবলিক বাংলা
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ
No Result
View All Result
দ্যি রিপাবলিক বাংলা
No Result
View All Result
Home খেলা

কোহলির মতো প্রকাশ্যে স্ত্রীর উদ্দেশে চুমু ছুড়ে দিতে রাজি নন অশ্বিন

by The Republic Bangla
ডিসেম্বর ২৪, ২০২৪
in খেলা, সর্বশেষ
0
কোহলির মতো প্রকাশ্যে স্ত্রীর উদ্দেশে চুমু ছুড়ে দিতে রাজি নন অশ্বিন

(বাঁ দিকে) বিরাট কোহলি এবং রবিচন্দ্রন অশ্বিন (ডান দিকে)। —ফাইল চিত্র।

0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

রিপাবলিক ডেস্ক:

ভারতীয় দলের অন্য সদস্যদের মতো প্রকাশ্যে স্ত্রীর উদ্দেশে চুমু ছুড়ে দিতে রাজি নন রবিচন্দ্রন অশ্বিন। এ ব্যাপারে নিজেকে কিছুটা রক্ষণশীল বলেছেন সদ্য অবসর নেওয়া অফস্পিনার। ইংল্যান্ডের দুই প্রাক্তন ক্রিকেটার মাইক আর্থারটন এবং নাসের হুসেনের সঙ্গে নিজের বই নিয়ে কথা বলার সময় এমনই জানিয়েছেন অশ্বিন।

গত জুলাইয়ে প্রকাশিত হয়েছে অশ্বিনের আত্মকথা। বইটি পড়লে ক্রিকেটার এবং ব্যক্তি অশ্বিনের ভাবনা, দর্শন সম্পর্কে ক্রিকেটপ্রেমীরা আরও ভাল জানতে পারবেন বলে আশা তাঁর। তিনি বলেছেন, ‘‘চাই মানুষ জানুক আসলে কেমন আমি। অনেক সময় আমি উইকেট পেলে বিরাট কোহলি উচ্ছ্বাসে লাফালাফি করেছে। আমি হয়তো ততটাও করিনি। তা দেখে হয়তো অনেকের মনে হয়েছে, অশ্বিন খুব গম্ভীর ধরনের আর কোহলি উচ্ছ্বল প্রকৃতির। অনেকে জিজ্ঞেসও করেছেন, আমি খুব গম্ভীর মানুষ কিনা।’’ সত্যিই কি তাই? অশ্বিন বলেছেন, ‘‘না, আমি এক দমই গম্ভীর প্রকৃতির নই। কখনও ছিলামও না। আবার খুব আগ্রাসী নই। কিছুটা সংযত বলা যায়। আসলে যখন কেউ আমার হাতে বল তুলে দিত, তখন সব সময় ভাবতাম দেশকে কী ভাবে টেস্ট জেতাতে পারি। মাথায় শুধু একটাই ভাবনা থাকত। নিজেকে একটা পদ্ধতির মধ্যে রাখতে চাইতাম।’’
কোহলিকে যেমন শতরানের পর স্ত্রী অনুষ্কা শর্মার উদ্দেশে প্রকাশ্যে চুমু ছুড়ে দিতে দেখা যায়, অশ্বিনের ক্ষেত্রে তেমন কখনও দেখা যায়নি। এ নিয়ে সদ্য অবসর নেওয়া ক্রিকেটার বলেছেন, ‘‘পাঁচ উইকেট নেওয়ার পর বা ভাল ইনিংস খেলে সাজঘর বা গ্যালারিতে বসে থাকা স্ত্রীর দিকে চুমু ছুড়ে দিইনি কখনও। আসলে আমি কেমন বা আমার অনুভূতিগুলো কেমন সেগুলো মানুষকে জানানোর জন্যই এই বইটা।’’ অশ্বিনের মতে, ক্রিকেট মাঠে কখনও ব্যক্তি অশ্বিনকে তুলে ধরেনি। সেখানে মানুষ তাঁকে মূলত ক্রিকেটার হিসাবেই দেখেছেন।
সূত্র :আনন্দবাজার

Tags: কোহলির মতো প্রকাশ্যেবিরাট কোহলিরবিচন্দ্রন অশ্বিন
The Republic Bangla

The Republic Bangla

Next Post
শাহরুখের নতুন ছবি ‘কিং’-এর শুটিং, হঠাৎ পরিচালক বদল

শাহরুখের নতুন ছবি ‘কিং’-এর শুটিং, হঠাৎ পরিচালক বদল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

ভিসা ছাড়াই চীনে যেতে পারবেন যুক্তরাজ্যের নাগরিকরা

ভিসা ছাড়াই চীনে যেতে পারবেন যুক্তরাজ্যের নাগরিকরা

6 days ago
জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে সরালেন ট্রাম্প, অন্তর্বর্তী দায়িত্বে রুবিও

জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে সরালেন ট্রাম্প, অন্তর্বর্তী দায়িত্বে রুবিও

9 months ago

Popular News

  • রেকর্ড দামে স্বর্ণ, এক মাসে বেড়েছে ২৮ শতাংশ

    ফের কমেছে সোনার দাম

    0 shares
    Share 0 Tweet 0
  • রিজার্ভ বেড়ে ৩৩ বিলিয়ন ডলার

    0 shares
    Share 0 Tweet 0
  • এপস্টেইন নথিতে প্রভাবশালী যত ব্যক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে যেদিন দেখা যাবে রমজানের চাঁদ

    0 shares
    Share 0 Tweet 0
  • নীল জলের বিস্ময় ফিলিপাইনের হিনাতুয়ান নদী, গভীরতা খুঁজে পান না ডুবুরিরা!

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

যুক্তরাষ্ট্রে ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে মেটা

যুক্তরাষ্ট্রে ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে মেটা

by The Republic Bangla
জানুয়ারি ৭, ২০২৫
0

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রে নিজেদের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করার ঘোষণা দিয়েছে...

প্রতারকদের শায়েস্তা করবে ডেইজি

প্রতারকদের শায়েস্তা করবে ডেইজি

by The Republic Bangla
ডিসেম্বর ৯, ২০২৪
0

অনলাইন ডেস্ক: ফোন কলের মাধ্যমে প্রতারণা করে টাকা-পয়সা হাতিয়ে নেওয়া...

নগরকান্দায় আ.লীগ-বিএনপির সংঘর্ষে আহত-১১

নগরকান্দায় আ.লীগ-বিএনপির সংঘর্ষে আহত-১১

by The Republic Bangla
ডিসেম্বর ১১, ২০২৪
0

শাহিদুজ্জামান শাহিদ: ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের...

যুবলীগ নেতার বাড়িতে আগুন, দুই নারীর মৃত্যু

যুবলীগ নেতার বাড়িতে আগুন, দুই নারীর মৃত্যু

by The Republic Bangla
ডিসেম্বর ৮, ২০২৪
0

নিজস্ব প্রতনিধি: মৌলভীবাজারের মোস্তফাপুর ইউনিয়নের সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ও জেলা...

বিশ্বের বিরলতম রক্তের গ্রুপ কোনটি?

বিশ্বের বিরলতম রক্তের গ্রুপ কোনটি?

by The Republic Bangla
সেপ্টেম্বর ২২, ২০২৫
0

রিপাবলিক ডেস্ক: কোন গ্রুপের রক্ত পাওয়া সবচেয়ে কঠিন—প্রশ্নটা লিখে গুগলে...

যৌনজীবনে কতটা প্রভাব ফেলে ক্যাফিন?

যৌনজীবনে কতটা প্রভাব ফেলে ক্যাফিন?

by The Republic Bangla
জানুয়ারি ১৪, ২০২৫
0

রিপাবলিক ডেস্ক: অফিসে প্রচুর কাজের চাপ? এক কাপ গরম কফি...

শীতে শরীর সুস্থ রাখতে যে খাবার খাবেন

শীতে শরীর সুস্থ রাখতে যে খাবার খাবেন

by The Republic Bangla
জানুয়ারি ৯, ২০২৫
0

জীবনযাপন ডেস্ক: দেশে জেঁকে বসেছে শীত। এই শীতে শরীর স্বাস্থ্য...

ডালিম কেন খাবেন?

ডালিম কেন খাবেন?

by The Republic Bangla
জানুয়ারি ৭, ২০২৫
0

অনলাইন ডেস্ক: ডালিম একটি সুস্বাদু ফল। ফল হিসেবে ডালিমের জুড়ি...

  • Contact Us
  • About

© 2026 All Rights Preserved By The Republic Bangla (BD).

No Result
View All Result
  • About
  • Add Price
  • Contact Us
  • Get In Touch
  • Our Authors
  • Privacy Policy
  • Terms & Conditions
  • হোম

© 2026 All Rights Preserved By The Republic Bangla (BD).