ADVERTISEMENT
  • আইটি
  • প্রবাস
  • স্বাস্থ্য
  • ইসলামি জীবন
  • গ্রামবাংলা
  • সম্পাদকীয়
রবিবার, মার্চ ২২, ২০২৬
No Result
View All Result

বিজ্ঞাপন দিন

দ্যি রিপাবলিক বাংলা

বিজ্ঞাপন দিন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ
No Result
View All Result
দ্যি রিপাবলিক বাংলা
No Result
View All Result
Home রাজনীতি

দেশের মানুষ জান-মালের নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে : ফয়জুল করীম

by The Republic Bangla
ডিসেম্বর ২৪, ২০২৪
in রাজনীতি, সর্বশেষ
0
দেশের মানুষ জান-মালের নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে : ফয়জুল করীম
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

রিপাবলিক ডেস্ক:

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, দেশের মানুষ জান-মালের নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।

৫ আগস্টের পূর্বে সাধারণ মানুষ আওয়ামী ফ্যাসিস্টদের নিপীড়নে পতিত হয়ে বৈষম্যের শিকার হতো আর এখন বিএনপির স্থানীয় কিছু নেতার লোভ লালসা পূরণে স্থানীয় প্রশাসনের সহায়তায় নির্যাতিত হচ্ছে। দেশে নতুন উদ্যামে চাঁদাবাজি, ছিনতাই শুরু হয়েছে।
শায়খে চরমোনাই বলেন, প্রশাসনের উঁচু থেকে নিচু পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা সম্ভব না হলে নির্বাচনের পরিবেশ তো দূরের কথা স্বাভাবিক জীবনযাপন এবং ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা কঠিন হবে। চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও সিন্ডিকেটের দৌরাত্ম আরও বৃদ্ধি হবে। কালোটাকার ছড়াছড়ি ব্যাপক হবে। আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার আশা বুমেরাং হবে।

মঙ্গলবার বিকালে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমদ মানসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মুহাম্মাদ মুনতাসির আহমদ ও সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান।
চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়ানো প্রসঙ্গে তিনি বলেন, ঐ মুক্তিযোদ্ধা যদি কোনো অপরাধ করে থাকেন তবে তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করে কোন নাগরিক তার গলায় জুতার মালা পড়ানোর ঘটনা কোনোভাবেই সমর্থন যোগ্য নয়। এ ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই চাঁদপুরের মেঘনা নদীর হাইমচর উপজেলার ইশানবালা এলাকায় এমভি আল-বাখেরা নামে সারবাহী একটি জাহাজে দুর্বৃত্তরা আক্রমণ চালিয়ে ৭ জনকে গলাকেটে ও মাথা থেতলে হত্যা করার ঘটনায় শোক প্রকাশ করে এ ঘটনার কারণ উদঘাটন করে দেশবাসীকে অবহিত করে এরসাথে জড়িতদের খুঁজে বের করে কঠিন শাস্তির দাবি জানান।

Tags: ইসলামী আন্দোলন বাংলাদেশনিরাপত্তাহীনতাফয়জুল করীম
The Republic Bangla

The Republic Bangla

Next Post
শেখ হাসিনাকে ফেরত আনতে আইনগত প্রক্রিয়া জোরেশোরে চলছে

শেখ হাসিনাকে ফেরত আনতে আইনগত প্রক্রিয়া জোরেশোরে চলছে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আইফোনের তথ্য চুরির নতুন আতঙ্ক ‘করুনা’

আইফোনের তথ্য চুরির নতুন আতঙ্ক ‘করুনা’

by The Republic Bangla
মার্চ ৭, ২০২৬
0

রিপাবলিক অনলাইন: তথ্য প্রযুক্তিনির্ভর এই যুগে কারও ব্যক্তিগত তথ্য চুরি...

যুক্তরাষ্ট্রে ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে মেটা

যুক্তরাষ্ট্রে ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে মেটা

by The Republic Bangla
জানুয়ারি ৭, ২০২৫
0

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রে নিজেদের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করার ঘোষণা দিয়েছে...

প্রতারকদের শায়েস্তা করবে ডেইজি

প্রতারকদের শায়েস্তা করবে ডেইজি

by The Republic Bangla
ডিসেম্বর ৯, ২০২৪
0

অনলাইন ডেস্ক: ফোন কলের মাধ্যমে প্রতারণা করে টাকা-পয়সা হাতিয়ে নেওয়া...

নগরকান্দায় আ.লীগ-বিএনপির সংঘর্ষে আহত-১১

নগরকান্দায় আ.লীগ-বিএনপির সংঘর্ষে আহত-১১

by The Republic Bangla
ডিসেম্বর ১১, ২০২৪
0

শাহিদুজ্জামান শাহিদ: ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের...

যুবলীগ নেতার বাড়িতে আগুন, দুই নারীর মৃত্যু

যুবলীগ নেতার বাড়িতে আগুন, দুই নারীর মৃত্যু

by The Republic Bangla
ডিসেম্বর ৮, ২০২৪
0

নিজস্ব প্রতনিধি: মৌলভীবাজারের মোস্তফাপুর ইউনিয়নের সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ও জেলা...

বিশ্বের বিরলতম রক্তের গ্রুপ কোনটি?

বিশ্বের বিরলতম রক্তের গ্রুপ কোনটি?

by The Republic Bangla
সেপ্টেম্বর ২২, ২০২৫
0

রিপাবলিক ডেস্ক: কোন গ্রুপের রক্ত পাওয়া সবচেয়ে কঠিন—প্রশ্নটা লিখে গুগলে...

যৌনজীবনে কতটা প্রভাব ফেলে ক্যাফিন?

যৌনজীবনে কতটা প্রভাব ফেলে ক্যাফিন?

by The Republic Bangla
জানুয়ারি ১৪, ২০২৫
0

রিপাবলিক ডেস্ক: অফিসে প্রচুর কাজের চাপ? এক কাপ গরম কফি...

শীতে শরীর সুস্থ রাখতে যে খাবার খাবেন

শীতে শরীর সুস্থ রাখতে যে খাবার খাবেন

by The Republic Bangla
জানুয়ারি ৯, ২০২৫
0

জীবনযাপন ডেস্ক: দেশে জেঁকে বসেছে শীত। এই শীতে শরীর স্বাস্থ্য...

ডালিম কেন খাবেন?

ডালিম কেন খাবেন?

by The Republic Bangla
জানুয়ারি ৭, ২০২৫
0

অনলাইন ডেস্ক: ডালিম একটি সুস্বাদু ফল। ফল হিসেবে ডালিমের জুড়ি...

  • Contact Us
  • About

© 2026 All Rights Preserved By The Republic Bangla (BD).

No Result
View All Result
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ

© 2026 All Rights Preserved By The Republic Bangla (BD).