নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত- ১ বাড়িঘর ভাঙ্চুর লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে নগরকান্দা পৌরসভার ৩ ওয়ার্ডের জুঙ্গুরদী গ্রামে।
স্থানীয়রা জানান, নগরকান্দা পৌরসভার ৩নং ওয়ার্ডের জাকির হোসেন পক্ষির সঙ্গে একই গ্রামের মন্টু কাজীর সঙ্গে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে বৃহস্পতিবার বিকালে দু’দলের সমর্থকেরা ঢাল সরকি বল্লম রামদা ইটপাটকেল সহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুইপক্ষের মধ্যে সংঘর্ষে দেলোয়ার হোসেন নামে ১ জন আহত হয়েছে। আহত দেলোয়ার হোসেনকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ সংঘর্ষের সময় জাকির হোসেন পক্ষির পক্ষের ৫ বাড়িঘর ভাঙ্চুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
নগরকান্দা থানার ওসি মো.সফর আলী বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।











