• Latest
  • Trending
  • All
সিরিয়ায় রাষ্ট্রযন্ত্রে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টায় হায়াত তাহরির আল-শাম

সিরিয়ায় রাষ্ট্রযন্ত্রে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টায় হায়াত তাহরির আল-শাম

ডিসেম্বর ১২, ২০২৪

ফান তেল

এপ্রিল ২, ২০২৬

ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড

এপ্রিল ২, ২০২৬
তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের রেল যোগাযোগ বন্ধ।

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের রেল যোগাযোগ বন্ধ।

এপ্রিল ২, ২০২৬
ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ করল ইরান

ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ করল ইরান

এপ্রিল ২, ২০২৬
সংসদে বিরল নজির, সরকারি দলের এমপির মুলতবি প্রস্তাব গ্রহণ

সংসদে বিরল নজির, সরকারি দলের এমপির মুলতবি প্রস্তাব গ্রহণ

এপ্রিল ২, ২০২৬

সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

এপ্রিল ১, ২০২৬

আওয়ামী লীগ আমলে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী

এপ্রিল ১, ২০২৬
রাহুলের মৃত্যুতে মীরের বিস্ফোরক মন্তব্য: ‘ঘেন্নায় আর বেরোলাম না’।

রাহুলের মৃত্যুতে মীরের বিস্ফোরক মন্তব্য: ‘ঘেন্নায় আর বেরোলাম না’।

মার্চ ৩১, ২০২৬
মধ্যপ্রাচ্যে হাজারো মার্কিন প্যারাট্রুপার, বাড়ছে যুদ্ধের দামামা।

মধ্যপ্রাচ্যে হাজারো মার্কিন প্যারাট্রুপার, বাড়ছে যুদ্ধের দামামা।

মার্চ ৩১, ২০২৬
কেক নয়, চেন্নাইয়ের বোলারদের পিটিয়েই বার্থডে পার্টি সারলেন সূর্য!

কেক নয়, চেন্নাইয়ের বোলারদের পিটিয়েই বার্থডে পার্টি সারলেন সূর্য!

মার্চ ৩১, ২০২৬
বড়কে বিয়ে করায় ঘরছাড়া, বিচ্ছেদের পর পুরনো বন্ধুকেই জীবনসঙ্গী করলেন সুনিধি

বড়কে বিয়ে করায় ঘরছাড়া, বিচ্ছেদের পর পুরনো বন্ধুকেই জীবনসঙ্গী করলেন সুনিধি

মার্চ ৩১, ২০২৬
ইরানি প্রতিনিধিরা আগের চেয়ে ‘অনেক বেশি যৌক্তিক’: হোয়াইট হাউস

ইরানি প্রতিনিধিরা আগের চেয়ে ‘অনেক বেশি যৌক্তিক’: হোয়াইট হাউস

মার্চ ৩১, ২০২৬
  • আইটি
  • প্রবাস
  • স্বাস্থ্য
  • ইসলামি জীবন
  • গ্রামবাংলা
  • সম্পাদকীয়
বুধবার, মে ৬, ২০২৬
  • Login
দ্য রিপাবলিক বাংলা
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ
No Result
View All Result
দ্য রিপাবলিক বাংলা
No Result
View All Result
Home আন্তর্জাতিক

সিরিয়ায় রাষ্ট্রযন্ত্রে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টায় হায়াত তাহরির আল-শাম

by The Republic Bangla
ডিসেম্বর ১২, ২০২৪
in আন্তর্জাতিক, সর্বশেষ
0
সিরিয়ায় রাষ্ট্রযন্ত্রে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টায় হায়াত তাহরির আল-শাম

সমর্থকদের উদ্দেশে ভাষণ দিচ্ছেন বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) প্রধান আবু মোহাম্মদ আল-জোলানি। ৮ ডিসেম্বর, সিরিয়ার দামেস্কের উমায়াদ মসজিদে।

0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

রয়টার্স _দামেস্ক

সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) যে ঝোড়ো গতিতে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতা থেকে নামিয়েছে, সেই একই গতিতে তারা রাষ্ট্রযন্ত্রের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে। এরই মধ্যে অন্তর্বর্তী সরকার গঠন, পুলিশ বাহিনী মোতায়েন এবং বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে সাক্ষাৎ শুরু করেছে তারা। দেশের সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়ার আশ্বাসও দিয়েছে। এইচটিএসের এই তৎপরতার মধ্যেই সিরিয়াজুড়ে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে প্রতিবেশী দেশ ইসরায়েল।

এইচটিএসের নেতৃত্বে বিদ্রোহীদের মাত্র ১২ দিনের অভিযানের মুখে গত রোববার দেশ ছেড়ে রাশিয়ায় চলে যান বাশার। এরপর অন্তর্বর্তী সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসেন এইচটিএসঘনিষ্ঠ আমলারা। প্রধানমন্ত্রী হন মোহাম্মদ আল-বশির। গত সপ্তাহেও তাঁরা সিরিয়ার প্রত্যন্ত ইদলিব প্রদেশে এইচটিএসের সরকার পরিচালনা করতেন। এই ইদলিব থেকেই ২৭ নভেম্বর বিদ্রোহীদের অভিযান শুরু হয়।
২০১৬ সালের আগে আল-কায়েদার অংশ ছিল এইচটিএস। দামেস্ক অভিমুখে অভিযানের সময় উপজাতি নেতা, সরকারি কর্মকর্তা এবং সাধারণ সিরীয়দের তারা নিশ্চয়তা দিয়েছিল, সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়া হবে। এইচটিএসপ্রধান আবু মোহাম্মদ আল-জুলানিও একই প্রতিশ্রুতি দিয়ে আসছেন। এই দৃষ্টিভঙ্গি বড় পরিসরে গ্রহণযোগ্যতা পেয়েছে এবং বাশারের পতনে কাজে এসেছে।

বাশারের আমলের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাজে ফেরাতেও তৎপর অন্তর্বর্তী সরকার। দামেস্কের নতুন গভর্নর হিসেবে দায়িত্ব পেয়েছেন ইদলিবের সিরিয়ান স্যালভেশন গভর্নমেন্টের মোহাম্মদ গাজাল। সরকারি কর্মচারীদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন তিনি। অন্তর্বর্তী সরকারের মেয়াদ ১ মার্চের মধ্যে গাজালের লক্ষ্য সরকারি সেবাগুলো চালু করা। কর্মচারীদের বেতন বাড়ানোর আশ্বাসও দিয়েছেন তিনি। বর্তমানে তাঁরা মাসে গড়ে ২৫ ডলার বেতন পান। গাজালের প্রতিশ্রুতি অনুযায়ী, স্যালভেশন গভর্নমেন্টের সঙ্গে মিল রেখে তা ন্যূনতম ১০০ ডলার করা হবে।

সিরিয়ার হোমস শহরে সাঁজোয়া যানের ওপর অপেক্ষমাণ বিদ্রোহী যোদ্ধারা -ছবি: রয়টার্স

বাশারের পতনের পর দামেস্কে সশস্ত্র বিদ্রোহীদের অবস্থান দেখা গিয়েছিল। পরে তাদের শহরের বাইরে অবস্থান করার নির্দেশ দেয় এইচটিএস। এমন পরিস্থিতিতে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইদলিব থেকে পুলিশ সদস্যদের আনা হয়েছে। তাঁরা ট্রাফিক ব্যবস্থা দেখভাল করছেন। পরিচয় গোপন করে তাঁদের একজন বলেন, ইদলিবে তাঁরা টহল দেওয়ার কাজ করতেন।
তবে সিরিয়ার সঙ্গে তুরস্ক ও জর্ডানের সীমান্ত এলাকায় এখনো বিদ্রোহীরা সশস্ত্র অবস্থায় রয়েছেন। মধ্যপ্রাচ্যে ‘আরব বসন্তের’ সময় ২০১১ সালে বাশারবিরোধী লড়াই শুরুর পর থেকে নিজেদের মধ্যেও রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়েছিলেন এই বিদ্রোহীরা। সংঘাতের সেই ইতিহাস বাশার-পরবর্তী সিরিয়ায় অস্থিতিশীলতার কারণ হতে পারে বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ।

গবেষণাপ্রতিষ্ঠান কার্নেগি মিডল ইস্ট সেন্টারের জ্যেষ্ঠ গবেষক ইয়েজিদ সেইগের মতে, সিরিয়ার সমাজ ও বিরোধী গোষ্ঠীগুলোর মধ্যে ভিন্নতা রয়েছে। এ কারণে অন্তর্বর্তী সরকারে কোনো পক্ষের একক প্রভাব থাকাটা কঠিন হবে।
সরকারে যে একক প্রভাবের কথা ইয়েজিদ সেইগে বলেছেন, তা বাস্তবেও দেখা যাচ্ছে। সরকার গঠন থেকে বিভিন্ন ক্ষেত্রে এইচটিএসের কর্তৃত্ববাদী আচরণ ফুটে উঠছে। নাম প্রকাশ না করার শর্তে দামেস্কের দুজন কূটনীতিক বলেছেন, বিদেশি দূতাবাসগুলোয় শুধু এইচটিএস সদস্যরাই দেখা করতে যাচ্ছেন। এ ক্ষেত্রে অন্য বিরোধীদের সঙ্গে অন্তর্ভুক্তি দেখা যাচ্ছে না; এটা হতাশাজনক।

এ বিষয়ে সিরিয়া বিশেষজ্ঞ এবং ইউনিভার্সিটি অব ওকলাহোমার সেন্টার ফর মিডল ইস্ট স্টাডিজের প্রধান জোশুয়া ল্যান্ডিস বলেন, সিরিয়ায় বিশৃঙ্খলা ঠেকাতে আল-জুলানিকে অবশ্যই নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। তবে একই সঙ্গে তাঁকে সব সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে প্রশাসনিক সক্ষমতা বাড়ানোর চেষ্টা করতে হবে।

Tags: সিরিয়ায়হায়াত তাহরির আল-শাম
ShareTweet
Previous Post

২০২৫ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ

Next Post

হারিয়ে যাওয়া আইনের শাসন স্বাধীন বিচার বিভাগ গড়ে তুলতে হবে : তারেক রহমান

The Republic Bangla

The Republic Bangla

Next Post
হারিয়ে যাওয়া আইনের শাসন স্বাধীন বিচার বিভাগ গড়ে তুলতে হবে : তারেক রহমান

হারিয়ে যাওয়া আইনের শাসন স্বাধীন বিচার বিভাগ গড়ে তুলতে হবে : তারেক রহমান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ফটো গ্যালারী

শামা ওবােয়দ ইসলাম
Currently Playing

Could Cristiano Ronaldo really be about to leave Real Madrid?

Could Cristiano Ronaldo really be about to leave Real Madrid?

সারাদেশ

Lady Gaga Pulled Off One of the Best Halftime Shows Ever

সারাদেশ
    দ্য রিপাবলিক বাংলা

    Copyright © 2026 The Republic Bangla.

    Navigate Site

    • Contact Us
    • About
    • গোপনীয়তা নীতি (Privacy Policy)

    Follow Us

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • হোম
    • জাতীয়
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • বিশেষ সংবাদ
    • খেলা
    • বিনোদন
    • সারাদেশ
    • বানিজ্য
    • নগর-মহানগর
    • অপরাধ

    Copyright © 2026 The Republic Bangla.