• আইটি
  • প্রবাস
  • স্বাস্থ্য
  • ইসলামি জীবন
  • গ্রামবাংলা
  • সম্পাদকীয়
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
No Result
View All Result
দ্যি রিপাবলিক বাংলা
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ
No Result
View All Result
দ্যি রিপাবলিক বাংলা
No Result
View All Result
Home জাতীয়

শৈত্যপ্রবাহ ছাড়াই শীতে কাবু দেশ

by The Republic Bangla
ডিসেম্বর ১২, ২০২৪
in জাতীয়, সর্বশেষ
0
শৈত্যপ্রবাহ ছাড়াই শীতে কাবু দেশ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিশেষ প্রতিবেদক:

দুপুর গড়িয়ে বিকেল হতেই হাড়ে কাঁপন ধরাচ্ছে উত্তরের বাতাস, যার রেশ থাকছে পরদিন সকাল পর্যন্ত। অঞ্চলভেদে হালকা থেকে ঘন কুয়াশা থাকছে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত। কোনো কোনো অঞ্চলে দুপুরেও থাকছে কুয়াশা। দিনের কিছু সময় বাদ দিলে সে অর্থে সূর্যের দেখা মিলছে না।

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে দুই-তিন দিন ধরে শীতের এই চিত্র দেখা যাচ্ছে। হিমেল বাতাস আর কুয়াশায় জনজীবনে বাড়ছে ভোগান্তি। শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে শীতের অনুভূতি অনেকটাই বেড়েছে আগের দুই-তিন দিনের তুলনায়।

কাগজে-কলমে শৈত্যপ্রবাহ না থাকলেও কনকনে ঠাণ্ডার অনুভূতি মনে করিয়ে দিয়েছে শৈত্যপ্রবাহের কথা। আবহাওয়া অধিদপ্তর বলছে, এমন পরিস্থিতি থাকতে আগামী রবিবার পর্যন্ত।
এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা -এ সময় দেশে উত্তর-পশ্চিম দিক থেকে আসা ঠাণ্ডা বাতাস প্রবাহিত হয়। বৃহস্পতিবার কুয়াশা থাকার কারণে সূর্যের আলো সেভাবে প্রবেশ করতে পারেনি।

ফলে দিনের তাপমাত্রা কমে শীতের অনুভূতি বেড়েছে। তবে এটাকে শৈত্যপ্রবাহ বলা যাবে না। আগামী দুই-তিন দিন‌ও এই পরিস্থিতি থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের হিসাবে তাপমাত্রা ১০ ডিগ্রি বা এর নিচে নামলে তা শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচিত হয়। তবে বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায়, ১০.২ ডিগ্রি সেলসিয়াস।

এ ছাড়া ভোলায় ১০.৫ ডিগ্রি, বরিশালে ১১.২ ডিগ্রি ও মাদারীপুরে ১১.৩ ডিগ্রি ছিল সর্বনিম্ন তাপমাত্রা। ঢাকায় এ সময় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪.৮ ডিগ্রি।
শৈত্যপ্রবাহ না থাকলেও শৈত্যপ্রবাহের মতো অনুভূতি কেন হচ্ছে জানতে চাইলে আফরোজা সুলতানা বলেন, প্রকৃত তাপমাত্রার চেয়ে অনুভূত তাপমাত্রা আসলে কম। অর্থাৎ তাপমাত্রা অনুযায়ী যে শীত অনুভূত হ‌ওয়ার কথা তার চেয়ে বেশি অনুভূত হচ্ছে। এর মূল কারণ কুয়াশার কারণে সূর্যের আলো না আসতে পারা। সেই সঙ্গে উত্তর-পশ্চিম দিক থেকে আসা ঠাণ্ডা বাতাস তো রয়েছেই।

আফরোজা সুলতানা জানান, সামনে কুয়াশাভাব কেটে গেলে তাপমাত্রা আরো কিছুটা কমতে পারে। কিন্তু তখন আবার সূর্যের আলোর প্রাপ্যতাও বাড়বে। ফলে দিনের বেলায় শীতের অনুভূতি কমবে। ১৫ ডিসেম্বরের পর দেশের উত্তর, উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিমাঞ্চলের কোনো কোনো এলাকার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ‌ বয়ে যেতে পারে।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে শুক্রবার। সারা দেশে রাত ও দিনের তাপমাত্র সামান্য কমতে পারে। তাপমাত্রা কমার এই প্রবণতা থাকতে পারে আগামী রবিবার পর্যন্ত।
শুক্রবার দুপুর পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মধ্যরাত থেকে আগামী শনিবার সকাল পর্যন্ত দেশের উত্তর, উত্তর-পূর্বাংশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যান্য অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

Tags: কুয়াশাশৈত্যপ্রবাহ
The Republic Bangla

The Republic Bangla

Next Post
বড়দিন ও থার্টি ফার্স্টে আতশবাজি-ফানুসে ডিএমপির নিষেধাজ্ঞা

বড়দিন ও থার্টি ফার্স্টে আতশবাজি-ফানুসে ডিএমপির নিষেধাজ্ঞা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

Melania Trump’s Mail Suit Suggests Desire To Monetise First Lady Role

2 months ago
মালাইকার সঙ্গে বিচ্ছেদের পরেই মানসিক অবসাদে ভুগছিলেন, অর্জুন কপূর

মালাইকার সঙ্গে বিচ্ছেদের পরেই মানসিক অবসাদে ভুগছিলেন, অর্জুন কপূর

1 year ago

Popular News

  • রেকর্ড দামে স্বর্ণ, এক মাসে বেড়েছে ২৮ শতাংশ

    ফের কমেছে সোনার দাম

    0 shares
    Share 0 Tweet 0
  • রিজার্ভ বেড়ে ৩৩ বিলিয়ন ডলার

    0 shares
    Share 0 Tweet 0
  • এপস্টেইন নথিতে প্রভাবশালী যত ব্যক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে যেদিন দেখা যাবে রমজানের চাঁদ

    0 shares
    Share 0 Tweet 0
  • নীল জলের বিস্ময় ফিলিপাইনের হিনাতুয়ান নদী, গভীরতা খুঁজে পান না ডুবুরিরা!

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

যুক্তরাষ্ট্রে ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে মেটা

যুক্তরাষ্ট্রে ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে মেটা

by The Republic Bangla
জানুয়ারি ৭, ২০২৫
0

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রে নিজেদের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করার ঘোষণা দিয়েছে...

প্রতারকদের শায়েস্তা করবে ডেইজি

প্রতারকদের শায়েস্তা করবে ডেইজি

by The Republic Bangla
ডিসেম্বর ৯, ২০২৪
0

অনলাইন ডেস্ক: ফোন কলের মাধ্যমে প্রতারণা করে টাকা-পয়সা হাতিয়ে নেওয়া...

নগরকান্দায় আ.লীগ-বিএনপির সংঘর্ষে আহত-১১

নগরকান্দায় আ.লীগ-বিএনপির সংঘর্ষে আহত-১১

by The Republic Bangla
ডিসেম্বর ১১, ২০২৪
0

শাহিদুজ্জামান শাহিদ: ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের...

যুবলীগ নেতার বাড়িতে আগুন, দুই নারীর মৃত্যু

যুবলীগ নেতার বাড়িতে আগুন, দুই নারীর মৃত্যু

by The Republic Bangla
ডিসেম্বর ৮, ২০২৪
0

নিজস্ব প্রতনিধি: মৌলভীবাজারের মোস্তফাপুর ইউনিয়নের সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ও জেলা...

বিশ্বের বিরলতম রক্তের গ্রুপ কোনটি?

বিশ্বের বিরলতম রক্তের গ্রুপ কোনটি?

by The Republic Bangla
সেপ্টেম্বর ২২, ২০২৫
0

রিপাবলিক ডেস্ক: কোন গ্রুপের রক্ত পাওয়া সবচেয়ে কঠিন—প্রশ্নটা লিখে গুগলে...

যৌনজীবনে কতটা প্রভাব ফেলে ক্যাফিন?

যৌনজীবনে কতটা প্রভাব ফেলে ক্যাফিন?

by The Republic Bangla
জানুয়ারি ১৪, ২০২৫
0

রিপাবলিক ডেস্ক: অফিসে প্রচুর কাজের চাপ? এক কাপ গরম কফি...

শীতে শরীর সুস্থ রাখতে যে খাবার খাবেন

শীতে শরীর সুস্থ রাখতে যে খাবার খাবেন

by The Republic Bangla
জানুয়ারি ৯, ২০২৫
0

জীবনযাপন ডেস্ক: দেশে জেঁকে বসেছে শীত। এই শীতে শরীর স্বাস্থ্য...

ডালিম কেন খাবেন?

ডালিম কেন খাবেন?

by The Republic Bangla
জানুয়ারি ৭, ২০২৫
0

অনলাইন ডেস্ক: ডালিম একটি সুস্বাদু ফল। ফল হিসেবে ডালিমের জুড়ি...

  • Contact Us
  • About

© 2026 All Rights Preserved By The Republic Bangla (BD).

No Result
View All Result
  • About
  • Add Price
  • Contact Us
  • Get In Touch
  • Our Authors
  • Privacy Policy
  • Terms & Conditions
  • হোম

© 2026 All Rights Preserved By The Republic Bangla (BD).