• Latest
  • Trending
  • All
সাংবাদিকদের জন্য খুব বিপজ্জনক দেশের তালিকায় ফিলিস্তিন, পাকিস্তান, বাংলাদেশ, মেক্সিকো

সাংবাদিকদের জন্য খুব বিপজ্জনক দেশের তালিকায় ফিলিস্তিন, পাকিস্তান, বাংলাদেশ, মেক্সিকো

ডিসেম্বর ১২, ২০২৪

ফান তেল

এপ্রিল ২, ২০২৬

ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড

এপ্রিল ২, ২০২৬
তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের রেল যোগাযোগ বন্ধ।

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের রেল যোগাযোগ বন্ধ।

এপ্রিল ২, ২০২৬
ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ করল ইরান

ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ করল ইরান

এপ্রিল ২, ২০২৬
সংসদে বিরল নজির, সরকারি দলের এমপির মুলতবি প্রস্তাব গ্রহণ

সংসদে বিরল নজির, সরকারি দলের এমপির মুলতবি প্রস্তাব গ্রহণ

এপ্রিল ২, ২০২৬

সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

এপ্রিল ১, ২০২৬

আওয়ামী লীগ আমলে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী

এপ্রিল ১, ২০২৬
রাহুলের মৃত্যুতে মীরের বিস্ফোরক মন্তব্য: ‘ঘেন্নায় আর বেরোলাম না’।

রাহুলের মৃত্যুতে মীরের বিস্ফোরক মন্তব্য: ‘ঘেন্নায় আর বেরোলাম না’।

মার্চ ৩১, ২০২৬
মধ্যপ্রাচ্যে হাজারো মার্কিন প্যারাট্রুপার, বাড়ছে যুদ্ধের দামামা।

মধ্যপ্রাচ্যে হাজারো মার্কিন প্যারাট্রুপার, বাড়ছে যুদ্ধের দামামা।

মার্চ ৩১, ২০২৬
কেক নয়, চেন্নাইয়ের বোলারদের পিটিয়েই বার্থডে পার্টি সারলেন সূর্য!

কেক নয়, চেন্নাইয়ের বোলারদের পিটিয়েই বার্থডে পার্টি সারলেন সূর্য!

মার্চ ৩১, ২০২৬
বড়কে বিয়ে করায় ঘরছাড়া, বিচ্ছেদের পর পুরনো বন্ধুকেই জীবনসঙ্গী করলেন সুনিধি

বড়কে বিয়ে করায় ঘরছাড়া, বিচ্ছেদের পর পুরনো বন্ধুকেই জীবনসঙ্গী করলেন সুনিধি

মার্চ ৩১, ২০২৬
ইরানি প্রতিনিধিরা আগের চেয়ে ‘অনেক বেশি যৌক্তিক’: হোয়াইট হাউস

ইরানি প্রতিনিধিরা আগের চেয়ে ‘অনেক বেশি যৌক্তিক’: হোয়াইট হাউস

মার্চ ৩১, ২০২৬
  • আইটি
  • প্রবাস
  • স্বাস্থ্য
  • ইসলামি জীবন
  • গ্রামবাংলা
  • সম্পাদকীয়
বুধবার, মে ৬, ২০২৬
  • Login
দ্য রিপাবলিক বাংলা
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ
No Result
View All Result
দ্য রিপাবলিক বাংলা
No Result
View All Result
Home Featured

সাংবাদিকদের জন্য খুব বিপজ্জনক দেশের তালিকায় ফিলিস্তিন, পাকিস্তান, বাংলাদেশ, মেক্সিকো

by The Republic Bangla
ডিসেম্বর ১২, ২০২৪
in Featured, সর্বশেষ
0
সাংবাদিকদের জন্য খুব বিপজ্জনক দেশের তালিকায় ফিলিস্তিন, পাকিস্তান, বাংলাদেশ, মেক্সিকো
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

রিপাবলিক ডেস্ক:

চলতি বছরে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক ৯ দেশের মধ্যে শীর্ষে আছে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন। এ তালিকায় এর পরেই আছে পাকিস্তান, বাংলাদেশ ও মেক্সিকো। চলতি বছর এখন পর্যন্ত ৫৪ সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বা পেশার কারণে হত্যার শিকার হয়েছেন। এর মধ্যে এক তৃতীয়াংশই নিহত হয়েছেন ইসরায়েলি বাহিনীর হাতে। বাংলাদেশে এ বছর পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন।

বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (আরএসএফ) এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। আজ বৃহস্পতিবার প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে।

এই প্রতিবেদনে বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিহত ৫৪ সাংবাদিকের মধ্যে ১৮ জন নিহত হয়েছেন ইসরায়েলি বাহিনীর হাতে। এর মধ্যে গাজায় নিহত হয়েছেন ১৬ জন এবং লেবাননে দুজন সাংবাদিক নিহত হয়েছেন।

প্রতিবেদনে চলতি বছরের ১ ডিসেম্বর পর্যন্ত পাওয়া তথ্য তুলে ধরা হয়েছে।

বিপজ্জনক দেশের তালিকায় বাংলাদেশসহ যেসব দেশ

আরএসএফের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক অবস্থানের তালিকায় আছে গাজা। এরপরই আছে পাকিস্তানের নাম। সেখানে সাত সাংবাদিক প্রাণ হারিয়েছেন। আর মেক্সিকো ও বাংলাদেশে পাঁচজন করে সাংবাদিকের প্রাণ গেছে।

সারা বিশ্বে ৫৫ জন সাংবাদিক এ মুহূর্তে জিম্মি অবস্থায় আছেন। জিম্মিদের মধ্যে ২৫ জনই ইসলামিক স্টেটের (আইএস) হাতে আটক রয়েছেন। পাশাপাশি, ২০২৪ সালে ৯৫ জন সাংবাদিক নিখোঁজ হয়েছেন। নতুন করে এই তালিকায় এ বছর চারজন অন্তর্ভুক্ত হয়েছেন।
যে তিন দেশে সবচেয়ে বেশি সাংবাদিক কারা অন্তরিণ রয়েছে, সেই দেশগুলো হলো চীন (১২৪), মিয়ানমার (৬১) ও ইসরায়েল (৪১)।
আরএসএফের প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিন এখন সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ। গত পাঁচ বছরে অন্য যেকোনো দেশের চেয়ে এ বছর ফিলিস্তিনে নিহত সাংবাদিকের সংখ্যা বেশি।
প্রতিবেদনে বলা হয়েছে ২০২৩ সালের অক্টোবরে ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর মোট ১৪৫ জনের বেশি সাংবাদিক ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছেন। এর মধ্যে ৩৫ জন তাঁদের পেশাগত দায়িত্ব পালনের সময় নিহত হন। এসব হত্যাকে ‘নজিরবিহীন রক্তস্নান’ বলে আখ্যায়িত করা হয়েছে।

Tags: পাকিস্তানফিলিস্তিনবাংলাদেশবিপজ্জনকমেক্সিকোসাংবাদিকদের
ShareTweet
Previous Post

বিদেশ ভ্রমণে ১৩ নির্দেশনা সরকারি চাকুরি জীবিদের

Next Post

শেখ হাসিনার কোনো বক্তব্য সমর্থন করে না ভারত

The Republic Bangla

The Republic Bangla

Next Post
ঢাকা সফর নিয়ে দিল্লিতে এমপিদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি

শেখ হাসিনার কোনো বক্তব্য সমর্থন করে না ভারত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ফটো গ্যালারী

শামা ওবােয়দ ইসলাম
Currently Playing

Could Cristiano Ronaldo really be about to leave Real Madrid?

Could Cristiano Ronaldo really be about to leave Real Madrid?

সারাদেশ

Lady Gaga Pulled Off One of the Best Halftime Shows Ever

সারাদেশ
    দ্য রিপাবলিক বাংলা

    Copyright © 2026 The Republic Bangla.

    Navigate Site

    • Contact Us
    • About
    • গোপনীয়তা নীতি (Privacy Policy)

    Follow Us

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • হোম
    • জাতীয়
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • বিশেষ সংবাদ
    • খেলা
    • বিনোদন
    • সারাদেশ
    • বানিজ্য
    • নগর-মহানগর
    • অপরাধ

    Copyright © 2026 The Republic Bangla.