রিপাবিলক ডেস্ক:
আগামী ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। রবিবার সাংবিধানিক সংস্থাটির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, যাদের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) ভুল আছে, তাদের জরুরিভিত্তিতে আগামী ২ জানুয়ারির আগেই সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে গিয়ে ভুল সংশোধন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।











