ADVERTISEMENT
  • আইটি
  • প্রবাস
  • স্বাস্থ্য
  • ইসলামি জীবন
  • গ্রামবাংলা
  • সম্পাদকীয়
রবিবার, মার্চ ২২, ২০২৬
No Result
View All Result

বিজ্ঞাপন দিন

দ্যি রিপাবলিক বাংলা

বিজ্ঞাপন দিন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ
No Result
View All Result
দ্যি রিপাবলিক বাংলা
No Result
View All Result
Home আন্তর্জাতিক

বাংলাদেশ হাইকমিশন ঘিরে দিল্লিতে আরএসএসের কর্মসূচি

by The Republic Bangla
ডিসেম্বর ৭, ২০২৪
in আন্তর্জাতিক, বিশেষ সংবাদ
0
বাংলাদেশ হাইকমিশন ঘিরে দিল্লিতে আরএসএসের কর্মসূচি

নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের উদ্দেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে ভারতের হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (আরএসএস)। ছবি : সংগৃহীত

0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

অনলাইন ডেস্ক:

আগামী সপ্তাহে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের উদ্দেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে ভারতের হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (আরএসএস)। ভারতের দুই শতাধিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিত্বকারী সুধীসমাজের সদস্যরা এতে অংশ নেবেন বলে আরএসএসের একজন কর্মকর্তা শুক্রবার জানিয়েছেন। পিটিআইয়ের বরাত দিয়ে দি ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে আরএসএসের দিল্লি ইউনিটের গণমাধ্যম ও যোগাযোগ বিভাগের সহ-ইনচার্জ রাজনীশ জিন্দাল জানান, ‘দিল্লির সুধীসমাজ’ ব্যানারে এই মিছিলটি আগামী মঙ্গলবার (১০ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে, যা আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসেবে পালন করা হয়।

জিন্দাল বলেন, ‘বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর চলমান নির্যাতনের ঘটনায় গোটা দেশ (ভারতের জনগণ) ক্ষুব্ধ ও ক্ষোভে ফেটে পড়েছে। আমরা ১০ ডিসেম্বর দিল্লিতে বাংলাদেশ দূতাবাসে একটি প্রতিবাদ মিছিল করব এবং বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ তুলব।’

দিল্লির দুই শতাধিক সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা এই বিক্ষোভ মিছিলে যোগ দেবেন জানিয়ে জিন্দাল বলেন, ‘আমরা বাংলাদেশ দূতাবাসে একটি স্মারকলিপি জমা দেব। পাশাপাশি জাতিসংঘ, জাতিসংঘ মানবাধিকার পরিষদ (ইউএনএইচআরসি), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও), অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এডিবিসহ সব আন্তর্জাতিক সংগঠনে এই স্মারকলিপি পাঠানো হবে।

আমরা তাদের কাছে আহ্বান জানাব, তারা বাংলাদেশে হিন্দুদের ওপর চলমান নির্যাতন ও সহিংসতা বন্ধে অবিলম্বে হস্তক্ষেপ করুক।’
এ ছাড়া প্রতিবাদ মিছিলের আগের দিন সোমবার (৯ ডিসেম্বর) দিল্লির প্রতিটি জেলা ম্যাজিস্ট্রেটের কাছে এই বিষয়ে একটি স্মারকলিপি জমা দেওয়া হবে বলেও আরএসএসের কর্মকর্তা জানান।

আয়োজকরা একটি বিবৃতিতে বলেছেন, এই প্রতিবাদ মিছিলের লক্ষ্য ‘জাতীয় ও আন্তর্জাতিক নীতিনির্ধারকদের’ মনোযোগ আকর্ষণ করা এবং বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ‘সহিংসতা ও নিপীড়নের’ বিরুদ্ধে তাদের হস্তক্ষেপ দাবি করা।

সংবাদ সম্মেলনে ভারতের বাংলাদেশে নিযুক্ত সাবেক হাইকমিশনার বীণা সিক্রি ও ইন্টেলিজেন্স ব্যুরোর (আইবি) সাবেক মহাপরিচালক রাজীব জৈন বাংলাদেশে ‘মানবাধিকার পরিস্থিতির অবনতি’ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

বীণা সিক্রি বলেন, ‘এটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সবচেয়ে খারাপ পরিস্থিতি।’ পাশাপাশি তিনি দাবি করেন, বাংলাদেশে সরকারি চাকরিতে থাকা অনেক হিন্দুকে ‘জোরপূর্বক’ পদত্যাগে বাধ্য করা হয়েছে।
অন্যদিকে আইবির সাবেক প্রধান ও ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের (এনএইচআরসি) সাবেক সদস্য রাজীব জৈন বলেন, “বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকারগুলোর একটি ‘প্রকাশ্য লঙ্ঘন’ হচ্ছে এবং দেশটির অন্তর্বর্তীকালীন সরকার তাদের সুরক্ষা দিতে ‘অক্ষম’।”

Tags: অন্তর্বর্তীকালীন সরকারআরএসএসনয়াদিল্লিতে অবস্থিতবাংলাদেশ হাইকমিশনবাংলাদেশে হিন্দুদের ওপর চলমান নির্যাতনসাবেক হাইকমিশনার বীণা সিক্রি
The Republic Bangla

The Republic Bangla

Next Post
বাংলাদেশ সীমান্তে আগুন জ্বললে রেহাই পাবে না পশ্চিমবঙ্গ-বিহার-উড়িষ্যা : মমতা

বাংলাদেশ সীমান্তে আগুন জ্বললে রেহাই পাবে না পশ্চিমবঙ্গ-বিহার-উড়িষ্যা : মমতা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আইফোনের তথ্য চুরির নতুন আতঙ্ক ‘করুনা’

আইফোনের তথ্য চুরির নতুন আতঙ্ক ‘করুনা’

by The Republic Bangla
মার্চ ৭, ২০২৬
0

রিপাবলিক অনলাইন: তথ্য প্রযুক্তিনির্ভর এই যুগে কারও ব্যক্তিগত তথ্য চুরি...

যুক্তরাষ্ট্রে ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে মেটা

যুক্তরাষ্ট্রে ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে মেটা

by The Republic Bangla
জানুয়ারি ৭, ২০২৫
0

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রে নিজেদের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করার ঘোষণা দিয়েছে...

প্রতারকদের শায়েস্তা করবে ডেইজি

প্রতারকদের শায়েস্তা করবে ডেইজি

by The Republic Bangla
ডিসেম্বর ৯, ২০২৪
0

অনলাইন ডেস্ক: ফোন কলের মাধ্যমে প্রতারণা করে টাকা-পয়সা হাতিয়ে নেওয়া...

নগরকান্দায় আ.লীগ-বিএনপির সংঘর্ষে আহত-১১

নগরকান্দায় আ.লীগ-বিএনপির সংঘর্ষে আহত-১১

by The Republic Bangla
ডিসেম্বর ১১, ২০২৪
0

শাহিদুজ্জামান শাহিদ: ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের...

যুবলীগ নেতার বাড়িতে আগুন, দুই নারীর মৃত্যু

যুবলীগ নেতার বাড়িতে আগুন, দুই নারীর মৃত্যু

by The Republic Bangla
ডিসেম্বর ৮, ২০২৪
0

নিজস্ব প্রতনিধি: মৌলভীবাজারের মোস্তফাপুর ইউনিয়নের সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ও জেলা...

বিশ্বের বিরলতম রক্তের গ্রুপ কোনটি?

বিশ্বের বিরলতম রক্তের গ্রুপ কোনটি?

by The Republic Bangla
সেপ্টেম্বর ২২, ২০২৫
0

রিপাবলিক ডেস্ক: কোন গ্রুপের রক্ত পাওয়া সবচেয়ে কঠিন—প্রশ্নটা লিখে গুগলে...

যৌনজীবনে কতটা প্রভাব ফেলে ক্যাফিন?

যৌনজীবনে কতটা প্রভাব ফেলে ক্যাফিন?

by The Republic Bangla
জানুয়ারি ১৪, ২০২৫
0

রিপাবলিক ডেস্ক: অফিসে প্রচুর কাজের চাপ? এক কাপ গরম কফি...

শীতে শরীর সুস্থ রাখতে যে খাবার খাবেন

শীতে শরীর সুস্থ রাখতে যে খাবার খাবেন

by The Republic Bangla
জানুয়ারি ৯, ২০২৫
0

জীবনযাপন ডেস্ক: দেশে জেঁকে বসেছে শীত। এই শীতে শরীর স্বাস্থ্য...

ডালিম কেন খাবেন?

ডালিম কেন খাবেন?

by The Republic Bangla
জানুয়ারি ৭, ২০২৫
0

অনলাইন ডেস্ক: ডালিম একটি সুস্বাদু ফল। ফল হিসেবে ডালিমের জুড়ি...

  • Contact Us
  • About

© 2026 All Rights Preserved By The Republic Bangla (BD).

No Result
View All Result
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ

© 2026 All Rights Preserved By The Republic Bangla (BD).