• আইটি
  • প্রবাস
  • স্বাস্থ্য
  • ইসলামি জীবন
  • গ্রামবাংলা
  • সম্পাদকীয়
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
No Result
View All Result
দ্যি রিপাবলিক বাংলা
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ
No Result
View All Result
দ্যি রিপাবলিক বাংলা
No Result
View All Result
Home Featured

মেম্বার থেকে প্রধানমন্ত্রী, সকলকে জবাবদিহি করতে হবে : তারেক রহমান

by The Republic Bangla
ডিসেম্বর ৭, ২০২৪
in Featured, রাজনীতি
0
মেম্বার থেকে প্রধানমন্ত্রী, সকলকে জবাবদিহি করতে হবে : তারেক রহমান

বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অধিবেশনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা দেশে জবাবদিহির পরিবেশ তৈরি করতে চাচ্ছি। রাজনৈতিক দল হিসেবে আমাদের মূল লক্ষ্য হলো জবাবদিহি।

তিনি বলেন, শুধু প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিরা জবাবদিহি করবেন? না। প্রতিটা পর্যায়ে জবাবদিহি করতে হবে। ইউনিয়ন পরিষদের মেম্বার যেমন জবাবদিহি করবেন, একজন প্রধানমন্ত্রীও জবাবদিহি করবেন। সরকারি-বেসরকারি খাতের প্রতিটি পর্যায়ে জবাবদিহি করতে হবে। প্রতিটি জায়গায় জবাবদিহির পরিবেশ তৈরি করতে হবে, যা এর আগে ছিল না দেশে।
শনিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’-বিষয়ক বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অধিবেশনে তিনি ভার্চুয়ালি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, আপনারা দেখেছেন ২০১৪ সাল, ২০১৮ সাল ও ২০২৪ সাল তথাকথিত নির্বাচন। আপনার আরও দেখেছেন এই ফরিদপুরে সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কীভাবে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। দেশে যদি জবাবদিহির জায়গা থাকত, তাহলে কী এই দুই হাজার কোটি টাকা পাচার করতে পারত? কখনোই না।

তিনি বলেন, দেশের অধিকার প্রতিষ্ঠাতা করতে হলে সবাইকে নিয়েই কাজ করতে হবে। আর এ জন্যই আমরা ৩১ দফার কথা বলছি।

‘জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করলেই জনগণের মাঝে আস্থা ফিরে আসবে’ উল্লেখ করে তিনি বলেন, জনগণের সমর্থন আমাদের পক্ষে রাখতে হবে। কিছু মানুষ ভাবছে যে আমরা ইতোমধ্যেই ক্ষমতায় চলে গেছি। কিন্তু আমরা জানি না আমরা ক্ষমতায় যাব কি না। জনগণের সমর্থন পেলে তবেই আমরা ক্ষমতায় যেতে পারব। আর এ জন্য জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে সবার আগে।

নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, দলের কেউ যদি ভুল করে, তাদের সতর্ক করতে হবে, সচেতন করতে হবে এবং সঠিক পথে নিয়ে আসতে হবে। জনগণের আস্থা ধরে রাখা কঠিন, কিন্তু এটি আমাদের নেতাকর্মীদের দায়িত্ব। জনগণের সঙ্গে থাকতে হবে, জনগণকে সঙ্গে রাখতে হবে।

‘বিএনপি সব সময় দেশের উন্নতি ও জনগণের কল্যাণ চিন্তা করে কাজ করে’, এমনটা জানিয়ে তিনি বলেন, এ জন্যই দুই বছর আগে থেকেই বিএনপি সংস্কারের কথা বলে আসছে। এটা এমন বিষয় নয়, গত কিছুদিন আগে থেকে আমরা এটা বলছি। বিএনপি এটা অনেক আগে থেকেই বলে আসছে রাষ্ট্র সংস্কারে ৩১ দফার কথা। বিএনপি জনগণের দল যে কারণে ৩১ দফা বিষয়ে আলোচনা করে আসছে, যা এখন তৃণমূল পর্যায়ে পৌঁছাতে হবে। শুধু দলের নেতাকর্মী নয়, সাধারণ মানুষের কাছে এই ৩১ দফা পৌঁছে দিতে হবে এবং সেগুলোর পক্ষে সাধারণ মানুষের সমর্থন আদায় করতে হবে।

বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিঙ্কুর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, আরেক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক শাহজাদা মিয়া, সহসাংগঠনিক সম্পাদক খন্দকার মাসকুর রহমান মাসুক, মো. সেলিমুজ্জামান সেলিম, তারেক জিয়ার উপদেষ্টা ড. মাহাদী আমীন, বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, বিএনপির সহত্রাণ ও পুনর্বাসন সম্পাদক অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা প্রমুখ।

দিনব্যাপী এ কর্মশালায় ফরিদপুর বিভাগের ৫টি জেলার বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন।

Tags: তারেক রহমানফরিদপুর জেলাসরকারি-বেসরকারি
The Republic Bangla

The Republic Bangla

Next Post
বংশালে খাবার খেয়ে ছাত্র-শিক্ষকসহ অসুস্থ ৫০

বংশালে খাবার খেয়ে ছাত্র-শিক্ষকসহ অসুস্থ ৫০

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের

যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের

1 year ago
পাকিস্তান ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান যুক্তরাষ্ট্রের

পাকিস্তান ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান যুক্তরাষ্ট্রের

5 days ago

Popular News

  • রেকর্ড দামে স্বর্ণ, এক মাসে বেড়েছে ২৮ শতাংশ

    ফের কমেছে সোনার দাম

    0 shares
    Share 0 Tweet 0
  • রিজার্ভ বেড়ে ৩৩ বিলিয়ন ডলার

    0 shares
    Share 0 Tweet 0
  • এপস্টেইন নথিতে প্রভাবশালী যত ব্যক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে যেদিন দেখা যাবে রমজানের চাঁদ

    0 shares
    Share 0 Tweet 0
  • নীল জলের বিস্ময় ফিলিপাইনের হিনাতুয়ান নদী, গভীরতা খুঁজে পান না ডুবুরিরা!

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

যুক্তরাষ্ট্রে ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে মেটা

যুক্তরাষ্ট্রে ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে মেটা

by The Republic Bangla
জানুয়ারি ৭, ২০২৫
0

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রে নিজেদের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করার ঘোষণা দিয়েছে...

প্রতারকদের শায়েস্তা করবে ডেইজি

প্রতারকদের শায়েস্তা করবে ডেইজি

by The Republic Bangla
ডিসেম্বর ৯, ২০২৪
0

অনলাইন ডেস্ক: ফোন কলের মাধ্যমে প্রতারণা করে টাকা-পয়সা হাতিয়ে নেওয়া...

নগরকান্দায় আ.লীগ-বিএনপির সংঘর্ষে আহত-১১

নগরকান্দায় আ.লীগ-বিএনপির সংঘর্ষে আহত-১১

by The Republic Bangla
ডিসেম্বর ১১, ২০২৪
0

শাহিদুজ্জামান শাহিদ: ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের...

যুবলীগ নেতার বাড়িতে আগুন, দুই নারীর মৃত্যু

যুবলীগ নেতার বাড়িতে আগুন, দুই নারীর মৃত্যু

by The Republic Bangla
ডিসেম্বর ৮, ২০২৪
0

নিজস্ব প্রতনিধি: মৌলভীবাজারের মোস্তফাপুর ইউনিয়নের সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ও জেলা...

বিশ্বের বিরলতম রক্তের গ্রুপ কোনটি?

বিশ্বের বিরলতম রক্তের গ্রুপ কোনটি?

by The Republic Bangla
সেপ্টেম্বর ২২, ২০২৫
0

রিপাবলিক ডেস্ক: কোন গ্রুপের রক্ত পাওয়া সবচেয়ে কঠিন—প্রশ্নটা লিখে গুগলে...

যৌনজীবনে কতটা প্রভাব ফেলে ক্যাফিন?

যৌনজীবনে কতটা প্রভাব ফেলে ক্যাফিন?

by The Republic Bangla
জানুয়ারি ১৪, ২০২৫
0

রিপাবলিক ডেস্ক: অফিসে প্রচুর কাজের চাপ? এক কাপ গরম কফি...

শীতে শরীর সুস্থ রাখতে যে খাবার খাবেন

শীতে শরীর সুস্থ রাখতে যে খাবার খাবেন

by The Republic Bangla
জানুয়ারি ৯, ২০২৫
0

জীবনযাপন ডেস্ক: দেশে জেঁকে বসেছে শীত। এই শীতে শরীর স্বাস্থ্য...

ডালিম কেন খাবেন?

ডালিম কেন খাবেন?

by The Republic Bangla
জানুয়ারি ৭, ২০২৫
0

অনলাইন ডেস্ক: ডালিম একটি সুস্বাদু ফল। ফল হিসেবে ডালিমের জুড়ি...

  • Contact Us
  • About

© 2026 All Rights Preserved By The Republic Bangla (BD).

No Result
View All Result
  • About
  • Add Price
  • Contact Us
  • Get In Touch
  • Our Authors
  • Privacy Policy
  • Terms & Conditions
  • হোম

© 2026 All Rights Preserved By The Republic Bangla (BD).