• Latest
  • Trending
  • All
সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন মারা গেছেন, সুপ্রিম কোর্টে বিচারকাজ বন্ধ আজ

সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন মারা গেছেন, সুপ্রিম কোর্টে বিচারকাজ বন্ধ আজ

নভেম্বর ২৪, ২০২৪

ফান তেল

এপ্রিল ২, ২০২৬

ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড

এপ্রিল ২, ২০২৬
তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের রেল যোগাযোগ বন্ধ।

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের রেল যোগাযোগ বন্ধ।

এপ্রিল ২, ২০২৬
ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ করল ইরান

ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ করল ইরান

এপ্রিল ২, ২০২৬
সংসদে বিরল নজির, সরকারি দলের এমপির মুলতবি প্রস্তাব গ্রহণ

সংসদে বিরল নজির, সরকারি দলের এমপির মুলতবি প্রস্তাব গ্রহণ

এপ্রিল ২, ২০২৬

সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

এপ্রিল ১, ২০২৬

আওয়ামী লীগ আমলে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী

এপ্রিল ১, ২০২৬
রাহুলের মৃত্যুতে মীরের বিস্ফোরক মন্তব্য: ‘ঘেন্নায় আর বেরোলাম না’।

রাহুলের মৃত্যুতে মীরের বিস্ফোরক মন্তব্য: ‘ঘেন্নায় আর বেরোলাম না’।

মার্চ ৩১, ২০২৬
মধ্যপ্রাচ্যে হাজারো মার্কিন প্যারাট্রুপার, বাড়ছে যুদ্ধের দামামা।

মধ্যপ্রাচ্যে হাজারো মার্কিন প্যারাট্রুপার, বাড়ছে যুদ্ধের দামামা।

মার্চ ৩১, ২০২৬
কেক নয়, চেন্নাইয়ের বোলারদের পিটিয়েই বার্থডে পার্টি সারলেন সূর্য!

কেক নয়, চেন্নাইয়ের বোলারদের পিটিয়েই বার্থডে পার্টি সারলেন সূর্য!

মার্চ ৩১, ২০২৬
বড়কে বিয়ে করায় ঘরছাড়া, বিচ্ছেদের পর পুরনো বন্ধুকেই জীবনসঙ্গী করলেন সুনিধি

বড়কে বিয়ে করায় ঘরছাড়া, বিচ্ছেদের পর পুরনো বন্ধুকেই জীবনসঙ্গী করলেন সুনিধি

মার্চ ৩১, ২০২৬
ইরানি প্রতিনিধিরা আগের চেয়ে ‘অনেক বেশি যৌক্তিক’: হোয়াইট হাউস

ইরানি প্রতিনিধিরা আগের চেয়ে ‘অনেক বেশি যৌক্তিক’: হোয়াইট হাউস

মার্চ ৩১, ২০২৬
  • আইটি
  • প্রবাস
  • স্বাস্থ্য
  • ইসলামি জীবন
  • গ্রামবাংলা
  • সম্পাদকীয়
বুধবার, মে ৬, ২০২৬
  • Login
দ্য রিপাবলিক বাংলা
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ
No Result
View All Result
দ্য রিপাবলিক বাংলা
No Result
View All Result
Home জাতীয়

সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন মারা গেছেন, সুপ্রিম কোর্টে বিচারকাজ বন্ধ আজ

by The Republic Bangla
নভেম্বর ২৪, ২০২৪
in জাতীয়
0
সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন মারা গেছেন, সুপ্রিম কোর্টে বিচারকাজ বন্ধ আজ
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক:
সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।

সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এক শোকবার্তায় জানানো হয়, আজ রোববার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিনের মৃত্যু হয়েছে।

শোকবার্তায় আরও বলা হয়, আগামী মঙ্গলবার (২৬ নভেম্বর) বাদ জোহর সুপ্রিম কোর্টের মূল ভবনের ইনার কোর্ট ইয়ার্ডে সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিনের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা অংশ নেবেন।

বিচারপতি রুহুল আমিনের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শোকবার্তায় তিনি মরহুমের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

প্রয়াত বিচারপতির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি ভবনের প্রশাসনিক কাজ চলবে।

বিচারপতি রুহুল আমিনের জন্ম ১৯৪১ সালে, লক্ষ্মীপুরে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬২ সালে রাষ্ট্রবিজ্ঞানে এমএ এবং ১৯৬৫ সালে এলএলবি ডিগ্রি অর্জন করেন। ১৯৬৬ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৮১ সালে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের তালিকাভুক্ত আইনজীবী হন তিনি।

পরে ১৯৯২ সালের ১৮ ফেব্রুয়ারি রুহুল আমিন হাইকোর্ট বিভাগের বিচারপতি নিযুক্ত হন। ২০০১ সালের ১১ জানুয়ারি তিনি আপিল বিভাগের বিচারপতি হন। দেশের ১৫তম প্রধান বিচারপতি ছিলেন রুহুল আমিন। তিনি এ পদে ২০০৭ সালের ১ মার্চ থেকে ২০০৮ সালের ৩১ মে পর্যন্ত দায়িত্ব পালন করেছেন।

Tags: প্রধান বিচারপতিসুপ্রিম কোর্ট
ShareTweet
Previous Post

ঝাড়খণ্ডে বিজেপির ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ প্রচার ব্যর্থ?

Next Post

আইপিএলে সবচেয়ে বেশি দলের হয়ে খেলেছেন কে

The Republic Bangla

The Republic Bangla

Next Post
আইপিএলে সবচেয়ে বেশি দলের হয়ে খেলেছেন কে

আইপিএলে সবচেয়ে বেশি দলের হয়ে খেলেছেন কে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ফটো গ্যালারী

শামা ওবােয়দ ইসলাম
Currently Playing

Could Cristiano Ronaldo really be about to leave Real Madrid?

Could Cristiano Ronaldo really be about to leave Real Madrid?

সারাদেশ

Lady Gaga Pulled Off One of the Best Halftime Shows Ever

সারাদেশ
    দ্য রিপাবলিক বাংলা

    Copyright © 2026 The Republic Bangla.

    Navigate Site

    • Contact Us
    • About
    • গোপনীয়তা নীতি (Privacy Policy)

    Follow Us

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • হোম
    • জাতীয়
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • বিশেষ সংবাদ
    • খেলা
    • বিনোদন
    • সারাদেশ
    • বানিজ্য
    • নগর-মহানগর
    • অপরাধ

    Copyright © 2026 The Republic Bangla.