• আইটি
  • প্রবাস
  • স্বাস্থ্য
  • ইসলামি জীবন
  • গ্রামবাংলা
  • সম্পাদকীয়
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
No Result
View All Result
দ্যি রিপাবলিক বাংলা
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ
No Result
View All Result
দ্যি রিপাবলিক বাংলা
No Result
View All Result
Home আন্তর্জাতিক

২০২৪ সালে ইরানে অন্তত ৯৭৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর

by Ahad
ফেব্রুয়ারি ২০, ২০২৫
in আন্তর্জাতিক
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ইরানে ২০২৪ সালে অন্তত ৯৭৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুটি মানবাধিকার সংগঠন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সাম্প্রতিককালে দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকর ব্যাপকভাবে বেড়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের সংখ্যাটি ২০২৩ সালে রেকর্ড করা ৮৩৪টি মৃত্যুদণ্ডের তুলনায় ১৭ শতাংশ বেশি।

৯৭৫ জনের মধ্যে চারজনকে জনসমক্ষে ফাঁসি দেওয়া হয়েছিল এবং ৩১ জন নারী ছিলেন, যা গত ১৭ বছরের মধ্যে সর্বোচ্চ সংখ্যা।
মানবাধিকার গোষ্ঠীগুলো বলেছে, চীনের পরে ইরান বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করেছে। জনসাধারণের মধ্যে ভয়-ভীতি ছড়িয়ে দেওয়ার জন্য মৃত্যুদণ্ড কার্যকর করার অভিযোগ করেছে, বিশেষ করে ২০২২ সালে দেশব্যাপী বিক্ষোভ শুরু হওয়ার পর। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবে পশ্চিমা-সমর্থিত শাহকে উৎখাতের পর প্রতিষ্ঠিত শরিয়াভিত্তিক বিচারব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে মৃত্যুদণ্ড এখনো বিদ্যমান।

মৃত্যুদণ্ডযোগ্য অপরাধের মধ্যে রয়েছে খুন, ধর্ষণ এবং মাদকসংক্রান্ত অপরাধ। সাম্প্রতিক বছরগুলোতে, বেশির ভাগ কারাগারের আঙিনায় ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। যদিও অন্যান্য পদ্ধতি আইনে রয়েছে তবে মাঝে মাঝে জনসমক্ষেও ফাঁসি কার্যকর করা হয়।

২০২২ সালের সেপ্টেম্বরে ইরানের বাধ্যতামূলক পোশাকবিধি লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ইরানি-কুর্দি নারী মাশা আমিনির হেফাজতে মৃত্যুর পর দেশব্যাপী বিক্ষোভ শুরু হওয়ার কারণে গত বছর দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।

২০২২ সালের অক্টোবরে এক বিক্ষোভের সময় গাড়ি চালিয়ে একজন পুলিশ অফিসারকে হত্যার অভিযোগে ২৩ বছর বয়সী মোহাম্মদ ঘোবাদলুর ২০২৪ সালের জানুয়ারিতে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
মানবাধিকার গোষ্ঠীগুলো অভিযোগ করেছে, তার বিচার অত্যন্ত ত্রুটিপূর্ণ ছিল। বিচারকরা আসামিপক্ষের উপস্থাপিত প্রমাণ উপেক্ষা করে বলেছেন, তিনি বাইপোলার ডিসঅর্ডারে ভুগছিলেন।

২০২২ সালের বিক্ষোভের সময় একজন বিপ্লবী গার্ডকে হত্যার অভিযোগে ৩৪ বছর বয়সী গোলামরেজা রাসাইর আগস্ট মাসে গোপনে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। মানবাধিকারকর্মীরা জানিয়েছেন, নির্যাতনের মাধ্যমে তার স্বীকারোক্তি আদায় করা হয়েছিল।

মানবাধিকার সংগঠনগুলো বলেছে, ইরান গত বছর আরো বেশি মৃত্যুদণ্ড কার্যকর করেছে এমন প্রমাণ রয়েছে, যা তারা তাদের প্রতিবেদনে উল্লেখ করেনি। তারা বলেছে, ২০২৪ সালে আরো ৩৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করার খবর পাওয়া গেছে। আইএইচআর বলেছে, ইতোমধ্যে চলতি বছর অন্তত ১২১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

সূত্র : এএফপি

Tags: ইরানমৃত্যুদণ্ড
Ahad

Ahad

Next Post
রাজনীতি ছাড়েন পায়েল

রাজনীতি ছাড়েন পায়েল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

কক্সবাজার সৈকতে এক পর্যটককে গুলি করে হত্যা

কক্সবাজার সৈকতে এক পর্যটককে গুলি করে হত্যা

1 year ago
বিমানবন্দরে পৌঁছেছেন খালেদা জিয়া

বিমানবন্দরে পৌঁছেছেন খালেদা জিয়া

1 year ago

Popular News

  • রেকর্ড দামে স্বর্ণ, এক মাসে বেড়েছে ২৮ শতাংশ

    ফের কমেছে সোনার দাম

    0 shares
    Share 0 Tweet 0
  • রিজার্ভ বেড়ে ৩৩ বিলিয়ন ডলার

    0 shares
    Share 0 Tweet 0
  • এপস্টেইন নথিতে প্রভাবশালী যত ব্যক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে যেদিন দেখা যাবে রমজানের চাঁদ

    0 shares
    Share 0 Tweet 0
  • নীল জলের বিস্ময় ফিলিপাইনের হিনাতুয়ান নদী, গভীরতা খুঁজে পান না ডুবুরিরা!

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

যুক্তরাষ্ট্রে ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে মেটা

যুক্তরাষ্ট্রে ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে মেটা

by The Republic Bangla
জানুয়ারি ৭, ২০২৫
0

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রে নিজেদের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করার ঘোষণা দিয়েছে...

প্রতারকদের শায়েস্তা করবে ডেইজি

প্রতারকদের শায়েস্তা করবে ডেইজি

by The Republic Bangla
ডিসেম্বর ৯, ২০২৪
0

অনলাইন ডেস্ক: ফোন কলের মাধ্যমে প্রতারণা করে টাকা-পয়সা হাতিয়ে নেওয়া...

নগরকান্দায় আ.লীগ-বিএনপির সংঘর্ষে আহত-১১

নগরকান্দায় আ.লীগ-বিএনপির সংঘর্ষে আহত-১১

by The Republic Bangla
ডিসেম্বর ১১, ২০২৪
0

শাহিদুজ্জামান শাহিদ: ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের...

যুবলীগ নেতার বাড়িতে আগুন, দুই নারীর মৃত্যু

যুবলীগ নেতার বাড়িতে আগুন, দুই নারীর মৃত্যু

by The Republic Bangla
ডিসেম্বর ৮, ২০২৪
0

নিজস্ব প্রতনিধি: মৌলভীবাজারের মোস্তফাপুর ইউনিয়নের সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ও জেলা...

বিশ্বের বিরলতম রক্তের গ্রুপ কোনটি?

বিশ্বের বিরলতম রক্তের গ্রুপ কোনটি?

by The Republic Bangla
সেপ্টেম্বর ২২, ২০২৫
0

রিপাবলিক ডেস্ক: কোন গ্রুপের রক্ত পাওয়া সবচেয়ে কঠিন—প্রশ্নটা লিখে গুগলে...

যৌনজীবনে কতটা প্রভাব ফেলে ক্যাফিন?

যৌনজীবনে কতটা প্রভাব ফেলে ক্যাফিন?

by The Republic Bangla
জানুয়ারি ১৪, ২০২৫
0

রিপাবলিক ডেস্ক: অফিসে প্রচুর কাজের চাপ? এক কাপ গরম কফি...

শীতে শরীর সুস্থ রাখতে যে খাবার খাবেন

শীতে শরীর সুস্থ রাখতে যে খাবার খাবেন

by The Republic Bangla
জানুয়ারি ৯, ২০২৫
0

জীবনযাপন ডেস্ক: দেশে জেঁকে বসেছে শীত। এই শীতে শরীর স্বাস্থ্য...

ডালিম কেন খাবেন?

ডালিম কেন খাবেন?

by The Republic Bangla
জানুয়ারি ৭, ২০২৫
0

অনলাইন ডেস্ক: ডালিম একটি সুস্বাদু ফল। ফল হিসেবে ডালিমের জুড়ি...

  • Contact Us
  • About

© 2026 All Rights Preserved By The Republic Bangla (BD).

No Result
View All Result
  • About
  • Add Price
  • Contact Us
  • Get In Touch
  • Our Authors
  • Privacy Policy
  • Terms & Conditions
  • হোম

© 2026 All Rights Preserved By The Republic Bangla (BD).