• Latest
  • Trending
  • All
হাসিনা পরবর্তী বাংলাদেশে প্রথম অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে বিশ্ব গণমাধ্যম কী বলছে?

হাসিনা পরবর্তী বাংলাদেশে প্রথম অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে বিশ্ব গণমাধ্যম কী বলছে?

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ইরান যুদ্ধ থামাতে একজোট হচ্ছে প্রভাবশালী ৪ মুসলিম দেশ

ইরান যুদ্ধ থামাতে একজোট হচ্ছে প্রভাবশালী ৪ মুসলিম দেশ

মার্চ ২৯, ২০২৬
লড়াই থামছে না: ট্রাম্পের নতুন ঘোষণা

লড়াই থামছে না: ট্রাম্পের নতুন ঘোষণা

মার্চ ২৯, ২০২৬
ভূমধ্যসাগরে ২২ অভিবাসীর মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার

ভূমধ্যসাগরে ২২ অভিবাসীর মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার

মার্চ ২৯, ২০২৬
“জনদুর্ভোগ সৃষ্টি করে রাস্তা বন্ধ করা যাবে না: প্রধানমন্ত্রী”

“জনদুর্ভোগ সৃষ্টি করে রাস্তা বন্ধ করা যাবে না: প্রধানমন্ত্রী”

মার্চ ২৯, ২০২৬
ইরানের শাসনব্যবস্থা এখনও ‘অটুট’ তবে ‘দুর্বল’: তুলসী গ্যাবার্ড

ইরানের শাসনব্যবস্থা এখনও ‘অটুট’ তবে ‘দুর্বল’: তুলসী গ্যাবার্ড

মার্চ ২০, ২০২৬
ধ্বংসের  দ্বারপ্রান্তে লেবানন, ১০ মিলিয়নের বেশি বাস্তুচ্যুত

ধ্বংসের দ্বারপ্রান্তে লেবানন, ১০ মিলিয়নের বেশি বাস্তুচ্যুত

মার্চ ২০, ২০২৬
রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার (দুদক) মহাপরিচালক

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার (দুদক) মহাপরিচালক

মার্চ ৯, ২০২৬
আইফোনের তথ্য চুরির নতুন আতঙ্ক ‘করুনা’

আইফোনের তথ্য চুরির নতুন আতঙ্ক ‘করুনা’

মার্চ ৭, ২০২৬
ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদের জয়

ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদের জয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদের জয়

ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদের জয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
জয়পুরহাটে ২৭২টি ব্যালট পেপারের ফটোকপি, গ্রেপ্তার ৩

জয়পুরহাটে ২৭২টি ব্যালট পেপারের ফটোকপি, গ্রেপ্তার ৩

ফেব্রুয়ারি ১২, ২০২৬
রাদারফোর্ড–মোতির ঝলকে ইংল্যান্ডকে হারিয়ে শীর্ষে ওয়েস্ট ইন্ডিজ

রাদারফোর্ড–মোতির ঝলকে ইংল্যান্ডকে হারিয়ে শীর্ষে ওয়েস্ট ইন্ডিজ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
  • আইটি
  • প্রবাস
  • স্বাস্থ্য
  • ইসলামি জীবন
  • গ্রামবাংলা
  • সম্পাদকীয়
সোমবার, মার্চ ৩০, ২০২৬
  • Login
দ্য রিপাবলিক বাংলা
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ
No Result
View All Result
দ্য রিপাবলিক বাংলা
No Result
View All Result
Home Featured

হাসিনা পরবর্তী বাংলাদেশে প্রথম অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে বিশ্ব গণমাধ্যম কী বলছে?

by The Republic Bangla
ফেব্রুয়ারি ১২, ২০২৬
in Featured, সর্বশেষ
0
হাসিনা পরবর্তী বাংলাদেশে প্রথম অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে বিশ্ব গণমাধ্যম কী বলছে?
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

রিপাবলিক ডেস্ক:

গণ–অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় ১৭ মাস পরে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। একই সঙ্গে রাষ্ট্র সংস্কারের কিছু মৌলিক প্রশ্নে গণভোটও হবে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশের নির্বাচনের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

নির্বাচন নিয়ে ‘বাংলাদেশের জেন-জি ভোটারদের প্রত্যাশা : চাকরি, সুশাসন ও স্বাধীনতা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চাকরি, সুশাসন এবং ভয়ভীতি ছাড়া কথা বলার স্বাধীনতা—এই তিনটি বিষয়ই বাংলাদেশের জেন-জি প্রজন্মের ভোটারদের অগ্রাধিকার তালিকার শীর্ষে। ২০২৪ সালে শিক্ষার্থীদের নেতৃত্বে হওয়া এক গণ–অভ্যুত্থানে দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর দক্ষিণ এশিয়ার দেশটি এখন জাতীয় নির্বাচনের দিকে এগোচ্ছে।

রয়টার্সের প্রতিবেদনে আরো বলা হয়েছে, আগামীকালের ভোটকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটির ২০০৯ সালের পর প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হিসেবে বিবেচনা করা হচ্ছে। অবশ্য শেখ হাসিনার আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি।
নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সাড়ে ১৭ কোটি মানুষের দেশটিতে কয়েক মাসের অস্থিরতায় তৈরি পোশাকসহ বড় শিল্প খাতগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে যা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। এ পরিস্থিতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে একটি স্পষ্ট ও গ্রহণযোগ্য নির্বাচনী ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
‘গণ–অভ্যুত্থানের পর নির্বাচনে বাংলাদেশে বেশি ভোটারের অংশগ্রহণের প্রত্যাশা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের নির্বাচন কমিশন আজ বুধবার জানিয়েছে, ২০২৪ সালের গণ–অভ্যুত্থানে ১৫ বছরের স্বৈরশাসনের অবসানের পর অনুষ্ঠিত প্রথম নির্বাচনে তারা ব্যাপক ভোটারের অংশগ্রহণ আশা করছে।

নির্বাচন কমিশনের কর্মকর্তা আবুল ফজল মুহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের বলেন, বর্তমানে ২০ ও ৩০-এর কোঠায় থাকা অনেক তরুণ শেখ হাসিনার কঠোর শাসনের সময় কার্যত নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার স্বাধীনতা থেকে বঞ্চিত ছিলেন।

‘বৃহস্পতিবারের নির্বাচন ঘিরে বাংলাদেশের তরুণ ভোটারদের নানা দাবি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস। প্রতিবেদনের শুরুতে বলা হয়েছে, তরুণ ভোটারদের অনেকেই ২০২৪ সালে সরকার পতনের আন্দোলনে অংশ নিয়েছিলেন।
তাঁদের আশা, আসন্ন নির্বাচন দেশের জন্য নতুন দিকনির্দেশনা বয়ে আনবে।
‘২০২৪ সালের গণ–অভ্যুত্থানের পর প্রথম নির্বাচন সামনে রেখে বাংলাদেশে নিরাপত্তা জোরদার’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ১৩শ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। ২০২৪ সালের গণ–অভ্যুত্থানে দীর্ঘদিনের নেতা শেখ হাসিনার ‘স্বৈরশাসন’ পতনের পর এবং তাঁকে দেশত্যাগে বাধ্য করার পর এটিই প্রথম নির্বাচন।

আল-জাজিরার প্রতিবেদনে আরো বলা হয়েছে, বৃহস্পতিবারের ভোটকে ঘিরে সারা দেশে ১ লাখ ৫৭ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। তাঁদের সহায়তায় রয়েছেন এক লাখ সেনাসদস্যসহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর কয়েক হাজার সদস্য। এই নির্বাচনে তালিকাভুক্ত ভোটারসংখ্যা প্রায় ১২ কোটি ৭০ লাখ।

আগামীকালের নির্বাচন নিয়ে ‘বাংলাদেশে নির্বাচনের প্রস্তুতির মধ্যে ইসলামপন্থিদের প্রভাব বাড়ছে’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে জার্মানিভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলে।

এতে বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের আসন্ন নির্বাচন সাম্প্রতিক ইতিহাসের অন্য যেকোনো নির্বাচনের মতো নয়। দীর্ঘদিন ক্ষমতাসীন আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দেওয়ায় শিক্ষার্থীদের নেতৃত্বাধীন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে জোট করে একটি ইসলামপন্থী দল শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে।

ডয়েচে ভেলের প্রতিবেদনে আরো বলা হয়েছে, ১৯৭১ সালের স্বাধীনতার পর প্রথমবারের মতো ইসলামপন্থী শক্তিগুলো তাদের সবচেয়ে শক্তিশালী নির্বাচনী উপস্থিতি দেখাতে প্রস্তুত বলে মনে হচ্ছে। এটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রত্যাশার নতুন রূপ তৈরি করছে।

নির্বাচন নিয়ে ‘বাংলাদেশের নির্বাচন : ৫০ শতাংশের বেশি ভোটকেন্দ্র “ঝুঁকিপূর্ণ”, অধিকাংশ কেন্দ্রেই সিসিটিভি স্থাপন’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সাধারণ নির্বাচনের জন্য অর্ধেকের বেশি ভোটকেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। কর্মকর্তারা জানান, এসব কেন্দ্রের ৯০ শতাংশে সিসিটিভি নজরদারি থাকবে। ঢাকায় মোতায়েন থাকা অনেক পুলিশ সদস্য বডি ক্যামেরা ব্যবহার করবেন।

ShareTweet
Previous Post

জামায়াতের ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ পরিকল্পনা দেশব্যাপী স্পষ্ট

Next Post

দেবিদ্বারবাসী, সিদ্ধান্ত আপনারা নেবেন যে কাকে ভোট দেবেন : হাসনাত আব্দুল্লাহ

The Republic Bangla

The Republic Bangla

Next Post
আপনারা রিয়ালিটি মাইনা নেন, হাসিনা আর ফিরবেন না : হাসনাত আব্দুল্লাহ

দেবিদ্বারবাসী, সিদ্ধান্ত আপনারা নেবেন যে কাকে ভোট দেবেন : হাসনাত আব্দুল্লাহ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ফটো গ্যালারী

শামা ওবােয়দ ইসলাম
Currently Playing

Could Cristiano Ronaldo really be about to leave Real Madrid?

Could Cristiano Ronaldo really be about to leave Real Madrid?

সারাদেশ

Lady Gaga Pulled Off One of the Best Halftime Shows Ever

সারাদেশ
    দ্য রিপাবলিক বাংলা

    Copyright © 2026 The Republic Bangla.

    Navigate Site

    • Contact Us
    • About
    • গোপনীয়তা নীতি (Privacy Policy)

    Follow Us

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • হোম
    • জাতীয়
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • বিশেষ সংবাদ
    • খেলা
    • বিনোদন
    • সারাদেশ
    • বানিজ্য
    • নগর-মহানগর
    • অপরাধ

    Copyright © 2026 The Republic Bangla.