ADVERTISEMENT
  • আইটি
  • প্রবাস
  • স্বাস্থ্য
  • ইসলামি জীবন
  • গ্রামবাংলা
  • সম্পাদকীয়
রবিবার, মার্চ ২২, ২০২৬
No Result
View All Result

বিজ্ঞাপন দিন

দ্যি রিপাবলিক বাংলা

বিজ্ঞাপন দিন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ
No Result
View All Result
দ্যি রিপাবলিক বাংলা
No Result
View All Result
Home বিনোদন

সৌদি আরবে ছুটছেন খ্যাতিমান তারকারা

by The Republic Bangla
ডিসেম্বর ৮, ২০২৪
in বিনোদন
0
সৌদি আরবে ছুটছেন খ্যাতিমান তারকারা

এমিলি ব্লান্ট, আমির খান, কারিনা কাপুর খান ও প্রিয়াঙ্কা চোপড়া। কোলাজ

0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিনোদন ডেস্ক:

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’ পরিকল্পনা হাতে নেওয়ার পর থেকেই সিনেমা নিয়ে বলা যায় নতুনভাবে যাত্রা শুরু করেছে দেশটি। ২০১৮ সালে বিনোদনজগৎ থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। ২০১৯ সালে শুরু হয় রেড সি চলচ্চিত্র উৎসব। বিনোদন–দুনিয়ার বড় তারকাদের হাজির করে বলা যায় তাক লাগিয়ে দিয়েছে দেশটি। বৃহস্পতিবার জেদ্দায় শুরু হয়েছে রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চতুর্থ আসর। কারা আছেন এবারের আয়োজনে, জেনে নেওয়া যাক ভ্যারাইটি ও আরব নিউজ অবলম্বনে।

–আমির খান

৫ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এবারের উৎসব। ১০ দিনের উৎসবে ৮১টি দেশের ১২০টি সিনেমা প্রদর্শিত হবে। এবার মূল প্রতিযোগিতা বিভাগে লড়বে ১৬টি চলচ্চিত্র। প্রতিযোগিতা বিভাগের প্রধান বিচারকের দায়িত্ব পালন করবেন অস্কারজয়ী মার্কিন নির্মাতা স্পাইক লি।
উৎসব শুরু হয়েছে মিসরীয় নির্মাতা করিম শেনাওয়ের ‘দ্য টেল অব দায়িজ ফ্যামিলি’ সিনেমাটি দিয়ে। উৎসবের পর্দা নামবে মাইকেল গ্রেসির ‘বেটার ম্যান’ সিনেমাটি দিয়ে। মিউজিক্যাল ছবিটি তৈরি হয়েছে ব্রিটিশ পপ তারকা রবি উইলিয়ামসের জীবন অবলম্বনে। এ ছাড়া উৎসবে আছে জনি ডেপ পরিচালিত ‘মোদি: থ্রি ডেজ অন দ্য উইং অব ম্যাডনেস’ সিনেমাটি। এ ছাড়া উৎসবে আছে পাবলো লরেইনের ‘মারিয়া’ ছবিটি, এর প্রধান চরিত্রে আছেন অ্যাঞ্জেলিনা জোলি।

‘মারিয়া’ সিনেমায় অ্যাঞ্জেলিনা জোলি

উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, চতুর্থ রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত সিনেমার ৫০ শতাংশ সিনেমাই প্রথমবার প্রিমিয়ার হবে। এবারের উৎসবে চলচ্চিত্রে অবদানের জন্য বিশেষ সম্মাননা জানানো হয়েছে বলিউড তারকা আমির খান ও হলিউড অভিনেত্রী এমিলি ব্লান্টকে। উৎসবের উদ্বোধনী দিনেই সম্মাননা জানানো হয় তাঁদের, এরপর অংশ নেন আলোচনায়।
উৎসবের দ্বিতীয় দিনে ছিলেন বলিউড তারকা কারিনা কাপুর খান। ‘ইন কনভারসেশন উইথ কারিনা কাপুর’ শিরোনামের বিশেষ আয়োজনে অংশ নেবেন তিনি। হলিউড অভিনেত্রী ইভা লঙ্গোরিয়া হাজির থাকবেন আরেক আয়োজনে। বলিউড অভিনেতা রণবীর কাপুর ছিলেন রোববার উৎসবের চতুর্থ দিন। এ ছাড়া জানা গেছে, প্রিয়াঙ্কা চোপড়াও অংশ নেবেন এ উৎসবে।

বিভিন্ন দিনে উৎসবে দেখা যাবে মিসরীয় অভিনেত্রী মোনা জাকি, হলিউড অভিনেত্রী ভায়োলা ডেভিস, নির্মাতা স্পাইক লি, হলিউড অভিনেতা অ্যান্ড্রু গারফিল্ডসহ অনেককে।
এবারের রেড সি উৎসবে আছে বাংলাদেশও। মাকসুদ হোসেন পরিচালিত সিনেমা ‘সাবা’ প্রদর্শিত হবে উৎসবে। রোকেয়া প্রাচী ও মেহজাবীন চৌধুরী অভিনীত এ সিনেমায় দেখানো হয়েছে এক পক্ষাঘাতগ্রস্ত মা ও তার মেয়ের গল্প। মা অসুস্থ হওয়ার পর তার দেখাশোনার পুরো দায়িত্ব পালন করে সাবা। মায়ের চিকিৎসার অর্থ জোগাড় করার জন্য তাকে কাজ নিতে হয় সিসা বারে। উৎসবে সাবার তিনটি প্রদর্শনী রাখা হয়েছে। ৮, ৯ ও ১৪ ডিসেম্বর দেখানো হবে সিনেমাটি।

Tags: ‘দ্য টেল অব দায়িজ ফ্যামিলি’সৌদি আরবেসৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের
The Republic Bangla

The Republic Bangla

Next Post
বড় ধরনের সংস্কার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ : আইএমএফ উপদেষ্টাকে ড. ইউনূস

বড় ধরনের সংস্কার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ : আইএমএফ উপদেষ্টাকে ড. ইউনূস

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আইফোনের তথ্য চুরির নতুন আতঙ্ক ‘করুনা’

আইফোনের তথ্য চুরির নতুন আতঙ্ক ‘করুনা’

by The Republic Bangla
মার্চ ৭, ২০২৬
0

রিপাবলিক অনলাইন: তথ্য প্রযুক্তিনির্ভর এই যুগে কারও ব্যক্তিগত তথ্য চুরি...

যুক্তরাষ্ট্রে ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে মেটা

যুক্তরাষ্ট্রে ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে মেটা

by The Republic Bangla
জানুয়ারি ৭, ২০২৫
0

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রে নিজেদের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করার ঘোষণা দিয়েছে...

প্রতারকদের শায়েস্তা করবে ডেইজি

প্রতারকদের শায়েস্তা করবে ডেইজি

by The Republic Bangla
ডিসেম্বর ৯, ২০২৪
0

অনলাইন ডেস্ক: ফোন কলের মাধ্যমে প্রতারণা করে টাকা-পয়সা হাতিয়ে নেওয়া...

নগরকান্দায় আ.লীগ-বিএনপির সংঘর্ষে আহত-১১

নগরকান্দায় আ.লীগ-বিএনপির সংঘর্ষে আহত-১১

by The Republic Bangla
ডিসেম্বর ১১, ২০২৪
0

শাহিদুজ্জামান শাহিদ: ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের...

যুবলীগ নেতার বাড়িতে আগুন, দুই নারীর মৃত্যু

যুবলীগ নেতার বাড়িতে আগুন, দুই নারীর মৃত্যু

by The Republic Bangla
ডিসেম্বর ৮, ২০২৪
0

নিজস্ব প্রতনিধি: মৌলভীবাজারের মোস্তফাপুর ইউনিয়নের সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ও জেলা...

বিশ্বের বিরলতম রক্তের গ্রুপ কোনটি?

বিশ্বের বিরলতম রক্তের গ্রুপ কোনটি?

by The Republic Bangla
সেপ্টেম্বর ২২, ২০২৫
0

রিপাবলিক ডেস্ক: কোন গ্রুপের রক্ত পাওয়া সবচেয়ে কঠিন—প্রশ্নটা লিখে গুগলে...

যৌনজীবনে কতটা প্রভাব ফেলে ক্যাফিন?

যৌনজীবনে কতটা প্রভাব ফেলে ক্যাফিন?

by The Republic Bangla
জানুয়ারি ১৪, ২০২৫
0

রিপাবলিক ডেস্ক: অফিসে প্রচুর কাজের চাপ? এক কাপ গরম কফি...

শীতে শরীর সুস্থ রাখতে যে খাবার খাবেন

শীতে শরীর সুস্থ রাখতে যে খাবার খাবেন

by The Republic Bangla
জানুয়ারি ৯, ২০২৫
0

জীবনযাপন ডেস্ক: দেশে জেঁকে বসেছে শীত। এই শীতে শরীর স্বাস্থ্য...

ডালিম কেন খাবেন?

ডালিম কেন খাবেন?

by The Republic Bangla
জানুয়ারি ৭, ২০২৫
0

অনলাইন ডেস্ক: ডালিম একটি সুস্বাদু ফল। ফল হিসেবে ডালিমের জুড়ি...

  • Contact Us
  • About

© 2026 All Rights Preserved By The Republic Bangla (BD).

No Result
View All Result
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ

© 2026 All Rights Preserved By The Republic Bangla (BD).