• আইটি
  • প্রবাস
  • স্বাস্থ্য
  • ইসলামি জীবন
  • গ্রামবাংলা
  • সম্পাদকীয়
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
No Result
View All Result
দ্যি রিপাবলিক বাংলা
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ
No Result
View All Result
দ্যি রিপাবলিক বাংলা
No Result
View All Result
Home প্রবাস

সৌদিতে হিটার বিস্ফোরণে দুই বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

by The Republic Bangla
ডিসেম্বর ১৯, ২০২৪
in প্রবাস, সর্বশেষ
0
সৌদিতে হিটার বিস্ফোরণে দুই বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

নিহত মাসুম আহমেদ (সাদা পাঞ্জাবি পরিহিত) ও মাকসুদুল হোসেন। ছবি: সংগৃহীত

0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

অনলাইন ডেস্ক:

সৌদি আরবের রাজধানী রিয়াদের আম্বারিয়ায় দুই বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) বিষয়টি জানতে পারেন নিহতের স্বজনেরা। সোমবার রাতে শয়নকক্ষে রুম হিটার বিস্ফোরণ ঘটলে ঘুমন্ত অবস্থায় ওই দুই শ্রমিকের মৃত্যু হয়।

ঘটনার পর নিহত এক শ্রমিকের স্বজনের মাধ্যমে ঘটনা জেনে সৌদি পুলিশ বিকল্প উপায়ে দরজা খুলে মরদেহ দুইটি উদ্ধার করে।
নিহতরা হলেন মাসুম আহমেদ (৪০) ও মাকসুদুল হোসেন (২৪)। নিহত মাসুম আহমেদ গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের পটকা গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। তিনি প্রায় সাত মাস আগে সৌদি আরব গিয়েছিলেন। অপরদিকে নিহত মাকসুদুল একই ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের মোখলেসুর রহমানের ছেলে।
তিনি প্রায় তিন বছর ধরে সৌদি আরবে চাকরি করছিলেন।
নিহত মাসুমের মা পিয়ারা খাতুন জানান, তার এক ভাতিজা রিয়াদ শহরে থাকেন। দুইদিন ধরে তার ছেলের মোবাইল ফোন বন্ধ ছিল। ফলে মাসুমের খোঁজ নিতে তার ওই ভাতিজাকে আম্বারিয়ায় পাঠান।

সেখানে গিয়ে তার ছেলের বাসার দরজা-জানালা বন্ধ পান। কোনো সাড়া না পেয়ে সন্দেহ হলে সৌদি পুলিশকে ফোন করেন তার ভাতিজা। পরে পুলিশ বিকল্প উপায়ে দরজা খুলে ঘরের মেঝতে পড়ে থাকা মাসুম ও মাকসুদুলের মরদেহ উদ্ধার করে। মাকসুদুল হোসেনের বড় বোন মিনারা বেগম জানান, কাজ শেষে বাসায় ফিরে ক্লান্ত শরীরে তার ছোট ভাইসহ মাসুম রুম হিটার চালিয়ে ঘুমিয়ে পড়েন। রাতে কোনো এক সময় রুম হিটার বিস্ফোরণ ঘটে।
এতে ঘুমন্ত অবস্থায় তারা দুইজনই মারা যান।
নিহত মাকসুদুল হোসেনের ছোট ভাই রিফাত হাসান বলেন, ‘বড় ভাই প্রায় তিন বছর ধরে সৌদি আরবে। বিয়ের মাত্র ২০ দিন পরই সেখানে পাড়ি জমিয়েছিলেন। দুই সপ্তাহ পর ছুটিতে দেশে আসার কথা ছিল। এরই মধ্যে বুধবার সকালে ভাইয়ের মৃত্যুর খবর পাই।’ কান্নায় ভেঙে পড়ে তিনি আরো বলেন, আম্বারিয়া এলাকায় একটি রিসোর্টে শ্রমিকের কাজ করতেন আমার ভাই।
নিহত মাসুমের স্ত্রী রত্না আক্তার জানান, একটি এনজিও থেকে ঋণ নিয়ে তার স্বামীকে সৌদি আরবে পাঠানো হয়েছিল। অনেক স্বপ্ন ছিল, কিন্তু সব শেষ হয়ে গেছে। তিনি জানান, তাদের এক ছেলে ও এক মেয়ে। ছেলেটির বয়স মাত্র তিন আর মেয়েটির বয়স ১৩ বছর। কান্নায় ভেঙে পড়ে রত্না আরো বলেন, আমার সন্তানদের কী অইবো, কে দেখবো তাগরে!

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ বলেন, স্বজনদের মাধ্যমে সৌদি আরবে বাংলাদেশি দুই শ্রমিকের মৃত্যুর খবর জেনেছি। মরদেহ দুইটি দেশে আনার জন্য সব ধরনের সহযোগিতা করা হবে।

Tags: বাংলাদেশি শ্রমিকের মৃত্যুসৌদিতে
The Republic Bangla

The Republic Bangla

Next Post
উপদেষ্টা হাসান আরিফ আর নেই

উপদেষ্টা হাসান আরিফ আর নেই

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

২০২৫ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ

২০২৫ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ

1 year ago
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

1 year ago

Popular News

  • রেকর্ড দামে স্বর্ণ, এক মাসে বেড়েছে ২৮ শতাংশ

    ফের কমেছে সোনার দাম

    0 shares
    Share 0 Tweet 0
  • রিজার্ভ বেড়ে ৩৩ বিলিয়ন ডলার

    0 shares
    Share 0 Tweet 0
  • এপস্টেইন নথিতে প্রভাবশালী যত ব্যক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে যেদিন দেখা যাবে রমজানের চাঁদ

    0 shares
    Share 0 Tweet 0
  • নীল জলের বিস্ময় ফিলিপাইনের হিনাতুয়ান নদী, গভীরতা খুঁজে পান না ডুবুরিরা!

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

যুক্তরাষ্ট্রে ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে মেটা

যুক্তরাষ্ট্রে ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে মেটা

by The Republic Bangla
জানুয়ারি ৭, ২০২৫
0

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রে নিজেদের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করার ঘোষণা দিয়েছে...

প্রতারকদের শায়েস্তা করবে ডেইজি

প্রতারকদের শায়েস্তা করবে ডেইজি

by The Republic Bangla
ডিসেম্বর ৯, ২০২৪
0

অনলাইন ডেস্ক: ফোন কলের মাধ্যমে প্রতারণা করে টাকা-পয়সা হাতিয়ে নেওয়া...

নগরকান্দায় আ.লীগ-বিএনপির সংঘর্ষে আহত-১১

নগরকান্দায় আ.লীগ-বিএনপির সংঘর্ষে আহত-১১

by The Republic Bangla
ডিসেম্বর ১১, ২০২৪
0

শাহিদুজ্জামান শাহিদ: ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের...

যুবলীগ নেতার বাড়িতে আগুন, দুই নারীর মৃত্যু

যুবলীগ নেতার বাড়িতে আগুন, দুই নারীর মৃত্যু

by The Republic Bangla
ডিসেম্বর ৮, ২০২৪
0

নিজস্ব প্রতনিধি: মৌলভীবাজারের মোস্তফাপুর ইউনিয়নের সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ও জেলা...

বিশ্বের বিরলতম রক্তের গ্রুপ কোনটি?

বিশ্বের বিরলতম রক্তের গ্রুপ কোনটি?

by The Republic Bangla
সেপ্টেম্বর ২২, ২০২৫
0

রিপাবলিক ডেস্ক: কোন গ্রুপের রক্ত পাওয়া সবচেয়ে কঠিন—প্রশ্নটা লিখে গুগলে...

যৌনজীবনে কতটা প্রভাব ফেলে ক্যাফিন?

যৌনজীবনে কতটা প্রভাব ফেলে ক্যাফিন?

by The Republic Bangla
জানুয়ারি ১৪, ২০২৫
0

রিপাবলিক ডেস্ক: অফিসে প্রচুর কাজের চাপ? এক কাপ গরম কফি...

শীতে শরীর সুস্থ রাখতে যে খাবার খাবেন

শীতে শরীর সুস্থ রাখতে যে খাবার খাবেন

by The Republic Bangla
জানুয়ারি ৯, ২০২৫
0

জীবনযাপন ডেস্ক: দেশে জেঁকে বসেছে শীত। এই শীতে শরীর স্বাস্থ্য...

ডালিম কেন খাবেন?

ডালিম কেন খাবেন?

by The Republic Bangla
জানুয়ারি ৭, ২০২৫
0

অনলাইন ডেস্ক: ডালিম একটি সুস্বাদু ফল। ফল হিসেবে ডালিমের জুড়ি...

  • Contact Us
  • About

© 2026 All Rights Preserved By The Republic Bangla (BD).

No Result
View All Result
  • About
  • Add Price
  • Contact Us
  • Get In Touch
  • Our Authors
  • Privacy Policy
  • Terms & Conditions
  • হোম

© 2026 All Rights Preserved By The Republic Bangla (BD).