• আইটি
  • প্রবাস
  • স্বাস্থ্য
  • ইসলামি জীবন
  • গ্রামবাংলা
  • সম্পাদকীয়
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
No Result
View All Result
দ্যি রিপাবলিক বাংলা
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ
No Result
View All Result
দ্যি রিপাবলিক বাংলা
No Result
View All Result
Home আন্তর্জাতিক

সিরিয়ার গোলানে বসতি বাড়াতে চাইছে ইসরায়েল

by The Republic Bangla
ডিসেম্বর ১৬, ২০২৪
in আন্তর্জাতিক, সর্বশেষ
0
সিরিয়ার গোলানে বসতি বাড়াতে চাইছে ইসরায়েল
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েল সরকার দখলীকৃত গোলান উপত্যকায় বসতি সম্প্রসারণের একটি পরিকল্পনা অনুমোদন করেছে।
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সিরিয়ায় ইসলামপন্থী বিদ্রোহীদের হাতে আসাদ সরকারের পতনের পর সিরিয়া সীমান্তে ‘নতুন ফ্রন্ট’ তৈরি হওয়ায় এই পদক্ষেপ নেয়া জরুরি ছিল।
গোলান মালভূমি হিসেবে পরিচিত এই উপত্যকার জনসংখ্যা দ্বিগুণ করতে চান বলে জানিয়েছেন তিনি। ১৯৬৭ সালে ছয় দিনের যুদ্ধের সময় ইসরায়েল ওই এলাকাটি দখল করে নিয়েছিল। তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী এই দখল অবৈধ।
বাশার-আল আসাদের পতনের পর ইসরায়েলি বাহিনী গোলান মালভূমিতে সিরিয়া ও ইসরায়েলের মধ্যকার বাফার জোনে প্রবেশ করেছে।
ইসরায়েলের দাবি দামেস্কের নিয়ন্ত্রণ পরিবর্তন হওয়ার মানে হলো আগে যুদ্ধবিরতি চুক্তি বাতিল হয়ে গেছে।

প্রসঙ্গত, গোলান হলো সিরিয়ার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত প্রায় ১৮০০ বর্গকিলোমিটার (প্রায় ১০০০ বর্গমাইল) আয়তনের এক পাথুরে মালভূমি। এলাকাটি ইসরায়েলের উত্তর-পূর্বাঞ্চল স্পর্শ করেছে। গোলান বর্তমানে ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে আছে।

এখন বসতি বাড়ানোর পদক্ষেপ সত্ত্বেও নেতানিয়াহু রবিবার (১৫ ডিসেম্বর) এক বিবৃতিতে বলেছেন, ‘সিরিয়ার সাথে সংঘাতের আগ্রহ ইসরায়েলের নেই। আমরা মাঠের বাস্তবতার ভিত্তিতে সিরিয়ার বিষয়ে ইসরায়েলের নীতি নির্ধারণ করবো।

গোলানে এখন ত্রিশটির বেশি ইসরায়েলি বসতি আছে, যেখানে প্রায় বিশ হাজার মানুষ বাস করে। আন্তর্জাতিক আইন অনুযায়ী তারা সেখানে অবৈধ, যদিও ইসরায়েল তা মানতে রাজি নয়।
বসতি স্থাপনকারীদের পাশাপাশি সেখানে বিশ হাজারের মতো সিরিয় নাগরিকও আছে। ওই এলাকাটি ইসরায়েলের নিয়ন্ত্রণে যাওয়ার পরে দ্রুজ আরব হিসেবে পরিচিত এসব মানুষ সেখান থেকে পালিয়ে যাননি।
নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল ওই ভূখণ্ডের ওপর নিয়ন্ত্রণ অব্যাহত রেখে উন্নয়নের পাশাপাশি সেখানে বসতি স্থাপন করবে।
যদিও সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট বলেছেন, গোলানে ইসরায়েলের বসতি সম্প্রসারণের কোনো কারণ তিনি দেখছেন না।
বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের নিউজআওয়ার প্রোগ্রামে, প্রধানমন্ত্রী (নেতানিয়াহু) বলছেন আমরা সিরিয়ার সাথে সংঘাত বাড়াতে আগ্রহী নই এবং আমরা আশা করি সিরিয়ার নিয়ন্ত্রণে আসা বিদ্রোহীদের সাথে লড়াইয়ের কোনো প্রয়োজন আমাদের নেই। তাহলে কেন আমরা উল্টোটা করতে যাচ্ছি?

তিনি বলেন, ‘আমাদের এমনিতেই অনেক সমস্যা আছে।
সিরিয়ার নতুন ডি-ফ্যাক্টো নেতা আহমেদ আল-শারা সিরিয়ায় ইসরায়েলের চলমান হামলার সমালোচনার পরেই নেতানিয়াহু বসতি সম্প্রসারণের ঘোষণা দিলেন।

যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, গত ৮ ডিসেম্বরের পর থেকে সিরিয়ায় অন্তত ৪৫০ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

আল-শারা (আবু মোহাম্মেদ আল-জোলানি নামেও পরিচিত) ইসরায়েলের হামলা ‘সীমা লঙ্ঘন করছে’ এবং ওই অঞ্চলের উত্তেজনার ঝুঁকি তৈরি করছে। তবে তিনি বলেছেন সিরিয়া কোনো প্রতিবেশী রাষ্ট্রের সাথে সংঘাতে যেতে চায় না।
এক টিভি সাক্ষাতকারে আল-শারা বলেছেন বছরের পর বছরের সংঘাত ও যুদ্ধে ক্লান্ত পরিস্থিতি তার দেশকে নতুন সংঘাতে জড়াতে সায় দেয় না।
ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ এ মন্তব্যের কোন প্রতিক্রিয়া দেখায়নি তবে এর আগে তারা বলেছেন যে, সিরিয়ায় হামলা তাদের জন্য দরকার ছিল যাতে করে সেখানকার অস্ত্র উগ্রপন্থীদের হাতে চলে না যায়।
হায়াত তাহরির আল-শামের নেতৃত্বে বিদ্রোহী দলগুলো দামেস্কের নিয়ন্ত্রণ নেয়ার পর প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার পরিবার পালিয়ে রাশিয়া গিয়ে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন। বিদ্রোহীরা এখন অন্তর্বর্তী সরকার গড়ছে।
শনিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, এইচটিএসের সাথে ওয়াশিংটনের যোগাযোগ আছে। যদিও এই সংগঠনকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা সন্ত্রাসী সংগঠন মনে করে। জাতিসংঘের সিরিয়া বিষয়ক দূত গেইর পেডেরসেন রবিবার (১৫ ডিসেম্বর) বলেছেন। তিনি আশা করছেন যে, সিরিয়ার ওপর নিষেধাজ্ঞার দ্রুত অবসান হবে, যা দেশটির অর্থনীতি পুনরুদ্ধারে সহায়তা করবে।

তিনি দামেস্কে গিয়েছেন সিরিয়ার অন্তর্বর্তী সরকার ও অন্য কর্মকর্তাদের সাথে সাক্ষাতের জন্য।
অন্যদিকে, তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুলের বলেছেন আঙ্কারা সিরিয়ার নতুন সরকারকে সামরিক সহায়তা দিতে প্রস্তুত আছে।‘নতুন প্রশাসন কী করে সেটা দেখা দরকার। আমরা মনে করি তাদের সুযোগ দেয়া উচিত’ বলে মনে করেন তিনি।

Tags: ইসরায়েলগোলানেসিরিয়া
The Republic Bangla

The Republic Bangla

Next Post
নতুন রেকর্ড: লাখ ডলারে বিটকয়েন

নতুন রেকর্ড: লাখ ডলারে বিটকয়েন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

নাস্তানাবুদ পাকিস্তান, চ্যাম্পিয়ন ভারত

নাস্তানাবুদ পাকিস্তান, চ্যাম্পিয়ন ভারত

4 months ago
স্মৃতিসৌধে গিয়ে হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল

স্মৃতিসৌধে গিয়ে হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল

1 year ago

Popular News

  • রেকর্ড দামে স্বর্ণ, এক মাসে বেড়েছে ২৮ শতাংশ

    ফের কমেছে সোনার দাম

    0 shares
    Share 0 Tweet 0
  • রিজার্ভ বেড়ে ৩৩ বিলিয়ন ডলার

    0 shares
    Share 0 Tweet 0
  • এপস্টেইন নথিতে প্রভাবশালী যত ব্যক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে যেদিন দেখা যাবে রমজানের চাঁদ

    0 shares
    Share 0 Tweet 0
  • নীল জলের বিস্ময় ফিলিপাইনের হিনাতুয়ান নদী, গভীরতা খুঁজে পান না ডুবুরিরা!

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

যুক্তরাষ্ট্রে ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে মেটা

যুক্তরাষ্ট্রে ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে মেটা

by The Republic Bangla
জানুয়ারি ৭, ২০২৫
0

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রে নিজেদের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করার ঘোষণা দিয়েছে...

প্রতারকদের শায়েস্তা করবে ডেইজি

প্রতারকদের শায়েস্তা করবে ডেইজি

by The Republic Bangla
ডিসেম্বর ৯, ২০২৪
0

অনলাইন ডেস্ক: ফোন কলের মাধ্যমে প্রতারণা করে টাকা-পয়সা হাতিয়ে নেওয়া...

নগরকান্দায় আ.লীগ-বিএনপির সংঘর্ষে আহত-১১

নগরকান্দায় আ.লীগ-বিএনপির সংঘর্ষে আহত-১১

by The Republic Bangla
ডিসেম্বর ১১, ২০২৪
0

শাহিদুজ্জামান শাহিদ: ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের...

যুবলীগ নেতার বাড়িতে আগুন, দুই নারীর মৃত্যু

যুবলীগ নেতার বাড়িতে আগুন, দুই নারীর মৃত্যু

by The Republic Bangla
ডিসেম্বর ৮, ২০২৪
0

নিজস্ব প্রতনিধি: মৌলভীবাজারের মোস্তফাপুর ইউনিয়নের সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ও জেলা...

বিশ্বের বিরলতম রক্তের গ্রুপ কোনটি?

বিশ্বের বিরলতম রক্তের গ্রুপ কোনটি?

by The Republic Bangla
সেপ্টেম্বর ২২, ২০২৫
0

রিপাবলিক ডেস্ক: কোন গ্রুপের রক্ত পাওয়া সবচেয়ে কঠিন—প্রশ্নটা লিখে গুগলে...

যৌনজীবনে কতটা প্রভাব ফেলে ক্যাফিন?

যৌনজীবনে কতটা প্রভাব ফেলে ক্যাফিন?

by The Republic Bangla
জানুয়ারি ১৪, ২০২৫
0

রিপাবলিক ডেস্ক: অফিসে প্রচুর কাজের চাপ? এক কাপ গরম কফি...

শীতে শরীর সুস্থ রাখতে যে খাবার খাবেন

শীতে শরীর সুস্থ রাখতে যে খাবার খাবেন

by The Republic Bangla
জানুয়ারি ৯, ২০২৫
0

জীবনযাপন ডেস্ক: দেশে জেঁকে বসেছে শীত। এই শীতে শরীর স্বাস্থ্য...

ডালিম কেন খাবেন?

ডালিম কেন খাবেন?

by The Republic Bangla
জানুয়ারি ৭, ২০২৫
0

অনলাইন ডেস্ক: ডালিম একটি সুস্বাদু ফল। ফল হিসেবে ডালিমের জুড়ি...

  • Contact Us
  • About

© 2026 All Rights Preserved By The Republic Bangla (BD).

No Result
View All Result
  • About
  • Add Price
  • Contact Us
  • Get In Touch
  • Our Authors
  • Privacy Policy
  • Terms & Conditions
  • হোম

© 2026 All Rights Preserved By The Republic Bangla (BD).