ADVERTISEMENT
  • আইটি
  • প্রবাস
  • স্বাস্থ্য
  • ইসলামি জীবন
  • গ্রামবাংলা
  • সম্পাদকীয়
রবিবার, মার্চ ২২, ২০২৬
No Result
View All Result

বিজ্ঞাপন দিন

দ্যি রিপাবলিক বাংলা

বিজ্ঞাপন দিন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ
No Result
View All Result
দ্যি রিপাবলিক বাংলা
No Result
View All Result
Home বিনোদন

শাহরুখ-আল্লু অর্জুন এক সাথে! যে বার্তা দিলেন বিজয়

by Ahad
মে ৪, ২০২৫
in বিনোদন
0
allu arjun shahrukh khan
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

সাম্প্রতিক সময়ে দক্ষিণী সিনেমা রীতিমতো রাজত্ব করছে ভারতীয় বক্স অফিসে। বিগত এক দশকে বলিউডকে টপকে আয়ে-ব্যয়ে দক্ষিণী সিনেমা এখন বিশ্বব্যাপী পরিচিত। তবে বলিউডও তাদের খরা কাটিয়ে ছন্দে ফিরছে। এমনকী দক্ষিণ ও বলিউড একসঙ্গে কাজও করছে।

এক সিনেমায় দেখা মিলছে দুই অংশের তারকাদের। তবে এবার দুই ইন্ডাস্ট্রির দুই মেগাস্টারকে একসঙ্গে পর্দায় দেখতে চান দক্ষিণের আরেক তারকা বিজয় দেবেরাকোন্ডা। তার মতে, দুই সুপারস্টার শাহরুখ খান ও আল্লু অর্জুন একসঙ্গে পর্দায় এলে তা ভারতীয় সিনেমার জন্য হবে অনন্য এক মাইলফলক।

সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত ‘ওয়েভস সামিট’-এর একটি আলোচনাচক্রে হাজির হয়েছিলেন বিজয়।

মডারেটর হিসেবে ছিলেন করণ জোহর। সেখানে উপস্থিত হয়ে এসব কথা বলেন বিজয়। করণকে উদ্দেশ করে বিজয় বলেন, ‘শাহরুখ খান এবং আল্লু অর্জুন যদি একসঙ্গে পর্দায় আসেন, তাহলে সেটা শুধু একটা সিনেমা হবে না, সেটা হবে একতা, উদযাপন আর শক্তির প্রতীক।”
বিজয়ের মতে, দেশকে এক করতে হলে, সিনেমাও এক হতে হবে।

অভিনেতা আরো বলেন, ‘ভারতীয় সিনেমার এখন দরকার একটা ধামাকা। উত্তর আর দক্ষিণের ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগই পারে নতুন দিগন্ত খুলতে।’

শাহরুখের শেষ তিনটি সিনেমা আড়াই হাজার কোটি আয় করেছে। আর আল্লুর ‘পুষ্পা ২’ ছাড়িয়েছে ১০০০ কোটি। দুই ইন্ডাস্ট্রির শক্তিকে একত্র করলে যে বিস্ফোরণ ঘটতে পারে, সেটাই তুলে ধরেন বিজয়।

এই যৌথ উপস্থিতি শুধু বক্স অফিসে নয়, ভারতীয় সিনেমার ভবিষ্যতের জন্যও গুরুত্বপূর্ণ বলেই মন্তব্য করেছেন বিজয়।
শাহরুখ বর্তমানে ব্যস্ত রয়েছেন নিজের আসন্ন চলচ্চিত্র ‘কিং’ নিয়ে। মেয়ে সুহানা খানকে বলিউডে শক্ত অবস্থান করে দিতেই এ সিনেমায় নিজে হাজির হচ্ছেন কিং খান। অন্যদিকে, আল্লু অর্জুন ব্যস্ত ‘পুষ্পা ৩’ নিয়ে। এছাড়া অ্যাটলির সঙ্গে একটি বিগ বাজেটের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এ দক্ষিণী তারকা।

Tags: আল্লু অর্জুনশাহরুখ খান
Ahad

Ahad

Next Post
রণবীর কাপুর ও নেস ওয়াডিয়ার সঙ্গে ‘ডেটিং’ প্রসঙ্গে মুখ খুললেন আমিশা

রণবীর কাপুর ও নেস ওয়াডিয়ার সঙ্গে ‘ডেটিং’ প্রসঙ্গে মুখ খুললেন আমিশা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আইফোনের তথ্য চুরির নতুন আতঙ্ক ‘করুনা’

আইফোনের তথ্য চুরির নতুন আতঙ্ক ‘করুনা’

by The Republic Bangla
মার্চ ৭, ২০২৬
0

রিপাবলিক অনলাইন: তথ্য প্রযুক্তিনির্ভর এই যুগে কারও ব্যক্তিগত তথ্য চুরি...

যুক্তরাষ্ট্রে ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে মেটা

যুক্তরাষ্ট্রে ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে মেটা

by The Republic Bangla
জানুয়ারি ৭, ২০২৫
0

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রে নিজেদের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করার ঘোষণা দিয়েছে...

প্রতারকদের শায়েস্তা করবে ডেইজি

প্রতারকদের শায়েস্তা করবে ডেইজি

by The Republic Bangla
ডিসেম্বর ৯, ২০২৪
0

অনলাইন ডেস্ক: ফোন কলের মাধ্যমে প্রতারণা করে টাকা-পয়সা হাতিয়ে নেওয়া...

নগরকান্দায় আ.লীগ-বিএনপির সংঘর্ষে আহত-১১

নগরকান্দায় আ.লীগ-বিএনপির সংঘর্ষে আহত-১১

by The Republic Bangla
ডিসেম্বর ১১, ২০২৪
0

শাহিদুজ্জামান শাহিদ: ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের...

যুবলীগ নেতার বাড়িতে আগুন, দুই নারীর মৃত্যু

যুবলীগ নেতার বাড়িতে আগুন, দুই নারীর মৃত্যু

by The Republic Bangla
ডিসেম্বর ৮, ২০২৪
0

নিজস্ব প্রতনিধি: মৌলভীবাজারের মোস্তফাপুর ইউনিয়নের সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ও জেলা...

বিশ্বের বিরলতম রক্তের গ্রুপ কোনটি?

বিশ্বের বিরলতম রক্তের গ্রুপ কোনটি?

by The Republic Bangla
সেপ্টেম্বর ২২, ২০২৫
0

রিপাবলিক ডেস্ক: কোন গ্রুপের রক্ত পাওয়া সবচেয়ে কঠিন—প্রশ্নটা লিখে গুগলে...

যৌনজীবনে কতটা প্রভাব ফেলে ক্যাফিন?

যৌনজীবনে কতটা প্রভাব ফেলে ক্যাফিন?

by The Republic Bangla
জানুয়ারি ১৪, ২০২৫
0

রিপাবলিক ডেস্ক: অফিসে প্রচুর কাজের চাপ? এক কাপ গরম কফি...

শীতে শরীর সুস্থ রাখতে যে খাবার খাবেন

শীতে শরীর সুস্থ রাখতে যে খাবার খাবেন

by The Republic Bangla
জানুয়ারি ৯, ২০২৫
0

জীবনযাপন ডেস্ক: দেশে জেঁকে বসেছে শীত। এই শীতে শরীর স্বাস্থ্য...

ডালিম কেন খাবেন?

ডালিম কেন খাবেন?

by The Republic Bangla
জানুয়ারি ৭, ২০২৫
0

অনলাইন ডেস্ক: ডালিম একটি সুস্বাদু ফল। ফল হিসেবে ডালিমের জুড়ি...

  • Contact Us
  • About

© 2026 All Rights Preserved By The Republic Bangla (BD).

No Result
View All Result
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ

© 2026 All Rights Preserved By The Republic Bangla (BD).