ADVERTISEMENT
  • আইটি
  • প্রবাস
  • স্বাস্থ্য
  • ইসলামি জীবন
  • গ্রামবাংলা
  • সম্পাদকীয়
মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬
No Result
View All Result

বিজ্ঞাপন দিন

দ্যি রিপাবলিক বাংলা

বিজ্ঞাপন দিন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ
No Result
View All Result
দ্যি রিপাবলিক বাংলা
No Result
View All Result
Home আন্তর্জাতিক

বিদ্রোহীদের সঙ্গে এক সিরিয়ার প্রধানমন্ত্রী-মোহাম্মদ গাজি আল-জালালি

by The Republic Bangla
ডিসেম্বর ৮, ২০২৪
in আন্তর্জাতিক
0
বিদ্রোহীদের সঙ্গে এক সিরিয়ার প্রধানমন্ত্রী-মোহাম্মদ গাজি আল-জালালি

-- সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজি আল-জালালি

0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

অনলাইন ডেস্ক:

প্রেসিডেন্ট বাশার আল-আসাদ পালিয়ে যাওয়ার পর বিদ্রোহীদের দিকে হাত বাড়িয়ে দিলেন সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজি আল-জালালি।

তিনি ঘোষণা দিয়ে বলেন, “বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার কোনও পরিকল্পনা আমার নেই।”
এ সময় তিনি নিশ্চিত করেন যে, সরকারি প্রতিষ্ঠানগুলো যথারীতি কাজ চালিয়ে যাবে।
আল-জালালি বলেছেন, “আমি সকলকে যৌক্তিকভাবে ভাবার এবং দেশ নিয়ে চিন্তা করার আহ্বান জানাচ্ছি।”
তিনি বলেন, “আমরা বিদ্রোহীদের দিকে আমাদের হাত বাড়িয়ে দিচ্ছি। ইতোমধ্যে তারাও তাদের হাত বাড়িয়ে দিয়েছেন এবং দৃঢ়ভাবে ঘোষণা দিয়ে বলেছেন যে, তারা এই দেশের কারও ক্ষতি করবেন না।”

এ সময় দেশের জনগণকে সরকারি সম্পত্তি রক্ষার আহ্বান জানান তিনি।

রবিবার ভোরে বিমানে করে পালিয়ে যান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।
হোমস শহর দখলের পর বিদ্রোহীরা রাজধানী দামেস্কে ঢুকতে শুরু করতেই বিমানে করে অজানা গন্তব্যের উদ্দেশে উড়াল দেন তিনি।
যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, দামেস্ক বিমানবন্দর থেকে একটি ব্যক্তিগত বিমান উড্ডয়ন করে। সম্ভবত বাশার আল-আসাদ ওই বিমানে করেই পালিয়েছেন। বিমানবন্দরে সরকারি বাহিনীর সদস্যরা বিদায় জানানোর পর সেটি উড্ডয়ন করে।

এরপরই সিরিয়াকে ‘মুক্ত’ ঘোষণা করলেন দেশটির বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামস (এইচটিএস)। স্বৈরশাসক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ রাজধানী দামেস্ক থেকে পালিয়ে যাওয়ার পর গোষ্ঠীটি এই ঘোষণা দেয়।
রবিবার সকালে এইচটিএস এক টেলিগ্রাম পোস্টে বলে, স্বৈরশাসক বাশার আল-আসাদ পালিয়েছেন। এর মধ্য দিয়ে একটি অন্ধকার যুগের সমাপ্তি এবং নতুন যুগের সূচনা হলো।”
বিদ্রোহী গোষ্ঠীটি ঘোষণা দেয়, “আসাদ সরকারের অর্ধ শতাব্দীর শাসনামলে বাস্তুচ্যুত বা কারাগারে বন্দি সিরিয়ানরা এখন ঘরে ফিরতে পারবেন।”
“এটি হবে একটি ‘নতুন সিরিয়া’, যেখানে সবাই শান্তিতে বসবাস করবে এবং ন্যায়বিচারের জয় হবে”, জানায় এইচটিএস।
বাশার আল-আসাদের পালানোর খবর শোনার পরই উদযাপন শুরু করেন বিদ্রোহীরা। সূত্র: আল-জাজিরা

The Republic Bangla

The Republic Bangla

Next Post
সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহার করলো হিজবুল্লাহ

সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহার করলো হিজবুল্লাহ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আইফোনের তথ্য চুরির নতুন আতঙ্ক ‘করুনা’

আইফোনের তথ্য চুরির নতুন আতঙ্ক ‘করুনা’

by The Republic Bangla
মার্চ ৭, ২০২৬
0

রিপাবলিক অনলাইন: তথ্য প্রযুক্তিনির্ভর এই যুগে কারও ব্যক্তিগত তথ্য চুরি...

যুক্তরাষ্ট্রে ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে মেটা

যুক্তরাষ্ট্রে ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে মেটা

by The Republic Bangla
জানুয়ারি ৭, ২০২৫
0

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রে নিজেদের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করার ঘোষণা দিয়েছে...

প্রতারকদের শায়েস্তা করবে ডেইজি

প্রতারকদের শায়েস্তা করবে ডেইজি

by The Republic Bangla
ডিসেম্বর ৯, ২০২৪
0

অনলাইন ডেস্ক: ফোন কলের মাধ্যমে প্রতারণা করে টাকা-পয়সা হাতিয়ে নেওয়া...

নগরকান্দায় আ.লীগ-বিএনপির সংঘর্ষে আহত-১১

নগরকান্দায় আ.লীগ-বিএনপির সংঘর্ষে আহত-১১

by The Republic Bangla
ডিসেম্বর ১১, ২০২৪
0

শাহিদুজ্জামান শাহিদ: ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের...

যুবলীগ নেতার বাড়িতে আগুন, দুই নারীর মৃত্যু

যুবলীগ নেতার বাড়িতে আগুন, দুই নারীর মৃত্যু

by The Republic Bangla
ডিসেম্বর ৮, ২০২৪
0

নিজস্ব প্রতনিধি: মৌলভীবাজারের মোস্তফাপুর ইউনিয়নের সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ও জেলা...

বিশ্বের বিরলতম রক্তের গ্রুপ কোনটি?

বিশ্বের বিরলতম রক্তের গ্রুপ কোনটি?

by The Republic Bangla
সেপ্টেম্বর ২২, ২০২৫
0

রিপাবলিক ডেস্ক: কোন গ্রুপের রক্ত পাওয়া সবচেয়ে কঠিন—প্রশ্নটা লিখে গুগলে...

যৌনজীবনে কতটা প্রভাব ফেলে ক্যাফিন?

যৌনজীবনে কতটা প্রভাব ফেলে ক্যাফিন?

by The Republic Bangla
জানুয়ারি ১৪, ২০২৫
0

রিপাবলিক ডেস্ক: অফিসে প্রচুর কাজের চাপ? এক কাপ গরম কফি...

শীতে শরীর সুস্থ রাখতে যে খাবার খাবেন

শীতে শরীর সুস্থ রাখতে যে খাবার খাবেন

by The Republic Bangla
জানুয়ারি ৯, ২০২৫
0

জীবনযাপন ডেস্ক: দেশে জেঁকে বসেছে শীত। এই শীতে শরীর স্বাস্থ্য...

ডালিম কেন খাবেন?

ডালিম কেন খাবেন?

by The Republic Bangla
জানুয়ারি ৭, ২০২৫
0

অনলাইন ডেস্ক: ডালিম একটি সুস্বাদু ফল। ফল হিসেবে ডালিমের জুড়ি...

  • Contact Us
  • About

© 2026 All Rights Preserved By The Republic Bangla (BD).

No Result
View All Result
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ

© 2026 All Rights Preserved By The Republic Bangla (BD).