নিজস্ব প্রতিবেদক:
ফুলছড়ি উপজেলায় সুপ্রিম কোর্টের বিচারপতি খুরশীদ আলম সরকারের কাছে ৫০ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগে ফুলছড়ি থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আকতারুজ্জামান ওরফে আক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) বিকেলে তাকে গ্রেপ্তার করে স্থানীয় থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আকতারুজ্জামান উপজেলার পারুলের চর গ্রামের মৃত মোগরব আলীর ছেলে। তিনি ফুলছড়ি উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক।
বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধার ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. হাফিজুর রহমান জানান, দুপুরে বিচারপতি খুরশীদ আলম তার বাসভবনের সামনে হাটাহাটি করছিলেন। এ সময় আকতারুজ্জামান বিচারপতির কাছে ৫০ লাখ টাকা দাবি করেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
ওসি আরো জানান, এ ঘটনায় বিচারপতি বাড়ির কেয়ারটেকার সোহেল রানা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।











