• আইটি
  • প্রবাস
  • স্বাস্থ্য
  • ইসলামি জীবন
  • গ্রামবাংলা
  • সম্পাদকীয়
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
No Result
View All Result
দ্যি রিপাবলিক বাংলা
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ
No Result
View All Result
দ্যি রিপাবলিক বাংলা
No Result
View All Result
Home আন্তর্জাতিক

বাণিজ্য ঘাটিত না মিটলে শুল্ক বসবে : হুঁশিয়ারি ট্রাম্পের

by The Republic Bangla
ডিসেম্বর ২০, ২০২৪
in আন্তর্জাতিক, সর্বশেষ
0
বাণিজ্য ঘাটিত না মিটলে শুল্ক বসবে : হুঁশিয়ারি ট্রাম্পের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডেস্ক:

ডোনাল্ড ট্রাম্প আবারও তার হুমকির রাজনীতি শুরু করেছেন। এবারের লক্ষ্য ইউরোপীয় ইউনিয়ন। শপথ গ্রহণের আগেই তিনি ইউরোপের ওপর শুল্ক বসানোর হুমকি দিয়েছেন। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘ইউরোপীয় ইউনিয়নকে বলেছি, তাদের বিপুল বাণিজ্য ঘাটতি মেটাতে হবে। আমাদের তেল ও গ্যাস বৃহৎ পরিসরে কিনতে হবে। অন্যথায়, শুল্ক বসবেই!’

যুক্তরাষ্ট্র সরকারের ২০২২ সালের তথ্য অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাষ্ট্রের বর্তমান বাণিজ্য ঘাটতি ২০২.৫ বিলিয়ন ডলার। ওই বছরে ইউরোপ থেকে আমদানি করা পণ্যের পরিমাণ ছিল ৫৫৩.৩ বিলিয়ন ডলার, যেখানে রপ্তানি ছিল মাত্র ৩৫০.৮ বিলিয়ন ডলার। এই ঘাটতি মেটাতে দ্রুত পদক্ষেপ নিতে চান ট্রাম্প।

ইউরোপের প্রতি ক্ষোভ
এর আগের মেয়াদেও ট্রাম্প ইউরোপের সমালোচনা করেছিলেন। তার মতে, ‘অনেক দিন ধরেই ইউরোপ যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করে আসছে, আর আমরা তা সহ্য করেছি।’ গতবার তিনি ন্যাটোতে অতিরিক্ত অর্থায়ন বন্ধেরও হুমকি দিয়েছিলেন। এবার তিনি আরও এক ধাপ এগিয়ে সরাসরি শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন। তার মতে, শুল্কই যুক্তরাষ্ট্রকে ‘আবার সমৃদ্ধ’ করবে।

ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, এই মুহূর্তে আমাদের দেশ সবার কাছে হেরে যাচ্ছে। তিনি এর জন্য আগের প্রশাসনগুলোর ‘খারাপ চুক্তি’কে দায়ী করেন। ট্রাম্প বলেন, ‘শুল্কই আমাদের দেশকে আবার ধনী করবে।’

অন্যান্য দেশের প্রতি হুমকি
ইউরোপ ছাড়াও ট্রাম্প যুক্তরাষ্ট্রের তিন বড় বাণিজ্য অংশীদার চীন, মেক্সিকো, এবং কানাডাকে সতর্কবার্তা দিয়েছেন। মেক্সিকো ও কানাডার পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক এবং চীনের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি।

ইউরোপের পাল্টা পদক্ষেপ
ট্রাম্পের হুমকির পর ইউরোপ বিকল্প পথ খুঁজতে শুরু করেছে। ইউরোপীয় ইউনিয়ন সম্প্রতি দক্ষিণ আমেরিকার চারটি দেশের সঙ্গে একটি বড় বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। এই দেশগুলো হলো ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে এবং প্যারাগুয়ে। এই চুক্তি ৭০০ মিলিয়ন মানুষের উপকারে আসবে।
ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন দার লিয়েন চুক্তি স্বাক্ষরের পর ট্রাম্পকে ইঙ্গিত করে বলেন, ‘বিশ্বের কিছু অংশ বিচ্ছিন্নতার দিকে যাচ্ছে। তবে এই চুক্তি ইউরোপ ও আমেরিকার মধ্যে একটি বাণিজ্য সেতু তৈরি করবে।’
ট্রাম্পের শুল্ক নীতির মাধ্যমে যুক্তরাষ্ট্র ‘আবার সমৃদ্ধ’ হবে নাকি ‘সবার কাছে হারবে’—তা সময়ই বলে দেবে। তবে ট্রাম্পের কঠোর অবস্থান বিশ্ব রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করেছে।

Tags: ইউরোপীয় ইউনিয়ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টেহুঁশিয়ারি ট্রাম্পের
The Republic Bangla

The Republic Bangla

Next Post
নতুন ভিসা চালু করল সংযুক্ত আরব আমিরাত

নতুন ভিসা চালু করল সংযুক্ত আরব আমিরাত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নেপালের ঐতিহাসিক সিরিজ জয়

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নেপালের ঐতিহাসিক সিরিজ জয়

4 months ago
চ্যাম্পিয়ন বাংলাদেশ, আবারও কাঁদলো ভারত

চ্যাম্পিয়ন বাংলাদেশ, আবারও কাঁদলো ভারত

1 year ago

Popular News

  • রেকর্ড দামে স্বর্ণ, এক মাসে বেড়েছে ২৮ শতাংশ

    ফের কমেছে সোনার দাম

    0 shares
    Share 0 Tweet 0
  • রিজার্ভ বেড়ে ৩৩ বিলিয়ন ডলার

    0 shares
    Share 0 Tweet 0
  • এপস্টেইন নথিতে প্রভাবশালী যত ব্যক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে যেদিন দেখা যাবে রমজানের চাঁদ

    0 shares
    Share 0 Tweet 0
  • নীল জলের বিস্ময় ফিলিপাইনের হিনাতুয়ান নদী, গভীরতা খুঁজে পান না ডুবুরিরা!

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

যুক্তরাষ্ট্রে ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে মেটা

যুক্তরাষ্ট্রে ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে মেটা

by The Republic Bangla
জানুয়ারি ৭, ২০২৫
0

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রে নিজেদের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করার ঘোষণা দিয়েছে...

প্রতারকদের শায়েস্তা করবে ডেইজি

প্রতারকদের শায়েস্তা করবে ডেইজি

by The Republic Bangla
ডিসেম্বর ৯, ২০২৪
0

অনলাইন ডেস্ক: ফোন কলের মাধ্যমে প্রতারণা করে টাকা-পয়সা হাতিয়ে নেওয়া...

নগরকান্দায় আ.লীগ-বিএনপির সংঘর্ষে আহত-১১

নগরকান্দায় আ.লীগ-বিএনপির সংঘর্ষে আহত-১১

by The Republic Bangla
ডিসেম্বর ১১, ২০২৪
0

শাহিদুজ্জামান শাহিদ: ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের...

যুবলীগ নেতার বাড়িতে আগুন, দুই নারীর মৃত্যু

যুবলীগ নেতার বাড়িতে আগুন, দুই নারীর মৃত্যু

by The Republic Bangla
ডিসেম্বর ৮, ২০২৪
0

নিজস্ব প্রতনিধি: মৌলভীবাজারের মোস্তফাপুর ইউনিয়নের সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ও জেলা...

বিশ্বের বিরলতম রক্তের গ্রুপ কোনটি?

বিশ্বের বিরলতম রক্তের গ্রুপ কোনটি?

by The Republic Bangla
সেপ্টেম্বর ২২, ২০২৫
0

রিপাবলিক ডেস্ক: কোন গ্রুপের রক্ত পাওয়া সবচেয়ে কঠিন—প্রশ্নটা লিখে গুগলে...

যৌনজীবনে কতটা প্রভাব ফেলে ক্যাফিন?

যৌনজীবনে কতটা প্রভাব ফেলে ক্যাফিন?

by The Republic Bangla
জানুয়ারি ১৪, ২০২৫
0

রিপাবলিক ডেস্ক: অফিসে প্রচুর কাজের চাপ? এক কাপ গরম কফি...

শীতে শরীর সুস্থ রাখতে যে খাবার খাবেন

শীতে শরীর সুস্থ রাখতে যে খাবার খাবেন

by The Republic Bangla
জানুয়ারি ৯, ২০২৫
0

জীবনযাপন ডেস্ক: দেশে জেঁকে বসেছে শীত। এই শীতে শরীর স্বাস্থ্য...

ডালিম কেন খাবেন?

ডালিম কেন খাবেন?

by The Republic Bangla
জানুয়ারি ৭, ২০২৫
0

অনলাইন ডেস্ক: ডালিম একটি সুস্বাদু ফল। ফল হিসেবে ডালিমের জুড়ি...

  • Contact Us
  • About

© 2026 All Rights Preserved By The Republic Bangla (BD).

No Result
View All Result
  • About
  • Add Price
  • Contact Us
  • Get In Touch
  • Our Authors
  • Privacy Policy
  • Terms & Conditions
  • হোম

© 2026 All Rights Preserved By The Republic Bangla (BD).