ADVERTISEMENT
  • আইটি
  • প্রবাস
  • স্বাস্থ্য
  • ইসলামি জীবন
  • গ্রামবাংলা
  • সম্পাদকীয়
রবিবার, মার্চ ২২, ২০২৬
No Result
View All Result

বিজ্ঞাপন দিন

দ্যি রিপাবলিক বাংলা

বিজ্ঞাপন দিন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ
No Result
View All Result
দ্যি রিপাবলিক বাংলা
No Result
View All Result
Home Featured

বাংলাদেশ নিয়ে একটি গোষ্ঠী সর্বশক্তি দিয়ে অপপ্রচার চালাচ্ছে : পররাষ্ট্র উপদেষ্টা

by The Republic Bangla
ডিসেম্বর ২, ২০২৪
in Featured, জাতীয়
0
বাংলাদেশ নিয়ে একটি গোষ্ঠী সর্বশক্তি দিয়ে অপপ্রচার চালাচ্ছে : পররাষ্ট্র উপদেষ্টা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

অনলাইন ডেস্ক:

অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, একটি বিশেষ গোষ্ঠী তাদের সর্বশক্তি দিয়ে অপপ্রচার চালাচ্ছে। আমরা মেনে নিচ্ছি এক্ষেত্রে তাদের শক্তি আমাদের চেয়ে বেশি। তবে আমরা সবাইকে বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করছি।

সোমবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি জানানো শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতীয় গণমাধ্যম মিথ্যা তথ্য ছড়াচ্ছে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধানত ভারতীয় মিডিয়ায় অপপ্রচার চালানো হচ্ছে। এর বাইরেও অনেক মিডিয়া ভারতীয় মিডিয়াকে উপজীব্য করে অপতথ্য ছড়াচ্ছে। তবে আমরা বলতে চাই, সব সরকারের আমলেই বছরে দুই-একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে। সরকারের কাজ পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, আমরা সেটি করেছি। তবে দেশ এবং দেশের বাইরে এ নিয়ে মিথ্যা তথ্য ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার বদ্ধপরিকর। আমরা বার্তা দিতে চাই, বর্তমান সরকার সাম্প্রদায়িক কোনো অপতৎপরতা বরদাশত করবে না। আমরা হিন্দু-মুসলিম কোনো ভেদ করতে চাই না। কোনো বিশৃঙ্খলা দেখা গেলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।

ব্রিটেনের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের প্রতিবেদন একপেশে হয়েছে জানিয়ে তৌহিদ হোসেন বলেন, প্রতিবেদন তৈরিতে সেখানে অবস্থানরত একটি বিশেষ গোষ্ঠীর মানুষ প্রভাব রেখেছে। যুক্তরাজ্যে আওয়ামীপন্থি সাংসদের সংখ্যাও বেশি। তারা প্রতিবেদনকে প্রভাবিত করেছে। তারা আমাদের দূতাবাসকে এ বিষয়ে কিছু জানায়নি।

Tags: পররাষ্ট্র উপদেষ্টাবাংলাদেশ
The Republic Bangla

The Republic Bangla

Next Post
আখাউড়ায় স্বামী-স্ত্রী গাঁজাসহ গ্রেপ্তার

আখাউড়ায় স্বামী-স্ত্রী গাঁজাসহ গ্রেপ্তার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আইফোনের তথ্য চুরির নতুন আতঙ্ক ‘করুনা’

আইফোনের তথ্য চুরির নতুন আতঙ্ক ‘করুনা’

by The Republic Bangla
মার্চ ৭, ২০২৬
0

রিপাবলিক অনলাইন: তথ্য প্রযুক্তিনির্ভর এই যুগে কারও ব্যক্তিগত তথ্য চুরি...

যুক্তরাষ্ট্রে ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে মেটা

যুক্তরাষ্ট্রে ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে মেটা

by The Republic Bangla
জানুয়ারি ৭, ২০২৫
0

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রে নিজেদের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করার ঘোষণা দিয়েছে...

প্রতারকদের শায়েস্তা করবে ডেইজি

প্রতারকদের শায়েস্তা করবে ডেইজি

by The Republic Bangla
ডিসেম্বর ৯, ২০২৪
0

অনলাইন ডেস্ক: ফোন কলের মাধ্যমে প্রতারণা করে টাকা-পয়সা হাতিয়ে নেওয়া...

নগরকান্দায় আ.লীগ-বিএনপির সংঘর্ষে আহত-১১

নগরকান্দায় আ.লীগ-বিএনপির সংঘর্ষে আহত-১১

by The Republic Bangla
ডিসেম্বর ১১, ২০২৪
0

শাহিদুজ্জামান শাহিদ: ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের...

যুবলীগ নেতার বাড়িতে আগুন, দুই নারীর মৃত্যু

যুবলীগ নেতার বাড়িতে আগুন, দুই নারীর মৃত্যু

by The Republic Bangla
ডিসেম্বর ৮, ২০২৪
0

নিজস্ব প্রতনিধি: মৌলভীবাজারের মোস্তফাপুর ইউনিয়নের সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ও জেলা...

বিশ্বের বিরলতম রক্তের গ্রুপ কোনটি?

বিশ্বের বিরলতম রক্তের গ্রুপ কোনটি?

by The Republic Bangla
সেপ্টেম্বর ২২, ২০২৫
0

রিপাবলিক ডেস্ক: কোন গ্রুপের রক্ত পাওয়া সবচেয়ে কঠিন—প্রশ্নটা লিখে গুগলে...

যৌনজীবনে কতটা প্রভাব ফেলে ক্যাফিন?

যৌনজীবনে কতটা প্রভাব ফেলে ক্যাফিন?

by The Republic Bangla
জানুয়ারি ১৪, ২০২৫
0

রিপাবলিক ডেস্ক: অফিসে প্রচুর কাজের চাপ? এক কাপ গরম কফি...

শীতে শরীর সুস্থ রাখতে যে খাবার খাবেন

শীতে শরীর সুস্থ রাখতে যে খাবার খাবেন

by The Republic Bangla
জানুয়ারি ৯, ২০২৫
0

জীবনযাপন ডেস্ক: দেশে জেঁকে বসেছে শীত। এই শীতে শরীর স্বাস্থ্য...

ডালিম কেন খাবেন?

ডালিম কেন খাবেন?

by The Republic Bangla
জানুয়ারি ৭, ২০২৫
0

অনলাইন ডেস্ক: ডালিম একটি সুস্বাদু ফল। ফল হিসেবে ডালিমের জুড়ি...

  • Contact Us
  • About

© 2026 All Rights Preserved By The Republic Bangla (BD).

No Result
View All Result
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ

© 2026 All Rights Preserved By The Republic Bangla (BD).