• আইটি
  • প্রবাস
  • স্বাস্থ্য
  • ইসলামি জীবন
  • গ্রামবাংলা
  • সম্পাদকীয়
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
No Result
View All Result
দ্যি রিপাবলিক বাংলা
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ
No Result
View All Result
দ্যি রিপাবলিক বাংলা
No Result
View All Result
Home জাতীয়

বদলির আদেশ ছিঁড়ে ‘প্রতিবাদ’, এনবিআরের আরো ৭ কর্মকর্তা বরখাস্ত

by The Republic Bangla
জুলাই ১৬, ২০২৫
in জাতীয়, সর্বশেষ
0
বদলির আদেশ ছিঁড়ে ‘প্রতিবাদ’, এনবিআরের আরো ৭ কর্মকর্তা বরখাস্ত
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

অনলাইন ডেস্ক:

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমানের অপসারণ দাবির আন্দোলনের মধ্যে জারি করা বদলি আদেশ অমান্য করে প্রকাশ্যে তা ছিঁড়ে ফেলার ঘটনায় আরো ৭ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ নিয়ে মোট ২১ জনকে বরখাস্ত করা হলো। বুধবার (১৬ জুলাই) এনবিআরের দ্বিতীয় সচিব (বোর্ড প্রশাসন-১) উম্মে আয়মান কাশমীর সই করা আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
তৃতীয় দফায় বরখাস্ত হওয়া কর্মকর্তা-কর্মচারীরা হলেন- কর অঞ্চল-২-এর কর পরিদর্শক লোকমান হোসেন, আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কর পরিদর্শক নাজমুল হাসান, আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কর পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকার সহকারী রাজস্ব কর্মকর্তা ছালেহা খাতুন সাথি, কাস্টমস বন্ড কমিশনারেট ঢাকার (উত্তর) সহকারী রাজস্ব কর্মকর্তা রৌশনারা আক্তার, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকার (দক্ষিণ) সিপাই সালেক খান ও কর অঞ্চল-১৪ ঢাকার প্রধান সহকারী (নাজির) বি এম সবুজ।
এর আগে গতকাল মঙ্গলবার দুই দফায় এনবিআরের ১৪ কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার করা হয়।
প্রথম দফায় সাময়িক বরখাস্তকৃতরা হলেন- মাসুমা খাতুন (যুগ্ম কর কমিশনার, কর অঞ্চল-২), মুরাদ আহমেদ (যুগ্ম কর কমিশনার, কর অঞ্চল-১৫), মো. মোরশেদ উদ্দীন খান (যুগ্ম কর কমিশনার, কর অঞ্চল-কুষ্টিয়া), মোনালিসা শাহরীন সুস্মিতা (যুগ্ম কর কমিশনার, কর অঞ্চল-নোয়াখালী), আশরাফুল আলম প্রধান (যুগ্ম কর কমিশনার, কর অঞ্চল-কক্সবাজার), মো. শিহাবুল ইসলাম (উপ-কর কমিশনার, কর অঞ্চল-খুলনা), মোসা. নুশরাত জাহান শমী (উপ-কর কমিশনার, কর অঞ্চল-রংপুর), ইমাম তৌহিদ হাসান শাকিল (উপ-কর কমিশনার, কর অঞ্চল-কুমিল্লা)।

দ্বিতীয় দফায় বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন- মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের অতিরিক্ত কমিশনার হাছান মুহম্মদ তারেক রিকাবদার, কাস্টম বন্ড কমিশনারেট ঢাকার (উত্তর) রাজস্ব কর্মকর্তা সবুজ মিয়া; কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট খুলনার রাজস্ব কর্মকর্তা শফিউল বশর; ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো প্রকল্প ঢাকার উপপরিচালক (অতিরিক্ত কমিশনার) সিফাত মরিয়ম, জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব শাহাদত জামিল এবং কর অঞ্চল-৮-এর অতিরিক্ত কমিশনার মির্জা আশিক রানা।

আদেশে বলা হয়, বদলির আদেশ অমান্য করে প্রকাশ্যে কাগজ ছিঁড়ে তারা ‘ঔদ্ধত্যপূর্ণ আচরণ’ করেছেন।

Tags: এনবিআরবরখাস্ত
The Republic Bangla

The Republic Bangla

Next Post
সংস্কারের কথা সবার আগে বলেছে বিএনপি: মির্জা ফখরুল

আওয়ামী দোসররা অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য মাথাচাড়া দিয়ে উঠেছে : ফখরুল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

পদত্যাগের ঘোষণা দিলেন কানাডার প্রধানমন্ত্রী

পদত্যাগের ঘোষণা দিলেন কানাডার প্রধানমন্ত্রী

1 year ago
রিজার্ভ বেড়ে ৩৩ বিলিয়ন ডলার

রিজার্ভ বেড়ে ৩৩ বিলিয়ন ডলার

1 day ago

Popular News

  • রেকর্ড দামে স্বর্ণ, এক মাসে বেড়েছে ২৮ শতাংশ

    ফের কমেছে সোনার দাম

    0 shares
    Share 0 Tweet 0
  • রিজার্ভ বেড়ে ৩৩ বিলিয়ন ডলার

    0 shares
    Share 0 Tweet 0
  • এপস্টেইন নথিতে প্রভাবশালী যত ব্যক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে যেদিন দেখা যাবে রমজানের চাঁদ

    0 shares
    Share 0 Tweet 0
  • নীল জলের বিস্ময় ফিলিপাইনের হিনাতুয়ান নদী, গভীরতা খুঁজে পান না ডুবুরিরা!

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

যুক্তরাষ্ট্রে ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে মেটা

যুক্তরাষ্ট্রে ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে মেটা

by The Republic Bangla
জানুয়ারি ৭, ২০২৫
0

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রে নিজেদের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করার ঘোষণা দিয়েছে...

প্রতারকদের শায়েস্তা করবে ডেইজি

প্রতারকদের শায়েস্তা করবে ডেইজি

by The Republic Bangla
ডিসেম্বর ৯, ২০২৪
0

অনলাইন ডেস্ক: ফোন কলের মাধ্যমে প্রতারণা করে টাকা-পয়সা হাতিয়ে নেওয়া...

নগরকান্দায় আ.লীগ-বিএনপির সংঘর্ষে আহত-১১

নগরকান্দায় আ.লীগ-বিএনপির সংঘর্ষে আহত-১১

by The Republic Bangla
ডিসেম্বর ১১, ২০২৪
0

শাহিদুজ্জামান শাহিদ: ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের...

যুবলীগ নেতার বাড়িতে আগুন, দুই নারীর মৃত্যু

যুবলীগ নেতার বাড়িতে আগুন, দুই নারীর মৃত্যু

by The Republic Bangla
ডিসেম্বর ৮, ২০২৪
0

নিজস্ব প্রতনিধি: মৌলভীবাজারের মোস্তফাপুর ইউনিয়নের সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ও জেলা...

বিশ্বের বিরলতম রক্তের গ্রুপ কোনটি?

বিশ্বের বিরলতম রক্তের গ্রুপ কোনটি?

by The Republic Bangla
সেপ্টেম্বর ২২, ২০২৫
0

রিপাবলিক ডেস্ক: কোন গ্রুপের রক্ত পাওয়া সবচেয়ে কঠিন—প্রশ্নটা লিখে গুগলে...

যৌনজীবনে কতটা প্রভাব ফেলে ক্যাফিন?

যৌনজীবনে কতটা প্রভাব ফেলে ক্যাফিন?

by The Republic Bangla
জানুয়ারি ১৪, ২০২৫
0

রিপাবলিক ডেস্ক: অফিসে প্রচুর কাজের চাপ? এক কাপ গরম কফি...

শীতে শরীর সুস্থ রাখতে যে খাবার খাবেন

শীতে শরীর সুস্থ রাখতে যে খাবার খাবেন

by The Republic Bangla
জানুয়ারি ৯, ২০২৫
0

জীবনযাপন ডেস্ক: দেশে জেঁকে বসেছে শীত। এই শীতে শরীর স্বাস্থ্য...

ডালিম কেন খাবেন?

ডালিম কেন খাবেন?

by The Republic Bangla
জানুয়ারি ৭, ২০২৫
0

অনলাইন ডেস্ক: ডালিম একটি সুস্বাদু ফল। ফল হিসেবে ডালিমের জুড়ি...

  • Contact Us
  • About

© 2026 All Rights Preserved By The Republic Bangla (BD).

No Result
View All Result
  • About
  • Add Price
  • Contact Us
  • Get In Touch
  • Our Authors
  • Privacy Policy
  • Terms & Conditions
  • হোম

© 2026 All Rights Preserved By The Republic Bangla (BD).