ADVERTISEMENT
  • আইটি
  • প্রবাস
  • স্বাস্থ্য
  • ইসলামি জীবন
  • গ্রামবাংলা
  • সম্পাদকীয়
রবিবার, মার্চ ২২, ২০২৬
No Result
View All Result

বিজ্ঞাপন দিন

দ্যি রিপাবলিক বাংলা

বিজ্ঞাপন দিন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ
No Result
View All Result
দ্যি রিপাবলিক বাংলা
No Result
View All Result
Home বিনোদন

প্রাণহানির ঘটনায় থালাপতি বিজয়ের প্রতিক্রিয়া

by The Republic Bangla
সেপ্টেম্বর ৩০, ২০২৫
in বিনোদন, সর্বশেষ
0
প্রাণহানির ঘটনায় থালাপতি বিজয়ের প্রতিক্রিয়া

--থালাপতি বিজয়

0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

ভারতের তামিলনাড়ু রাজ্যে জনসভায় পদদলিত হয়ে ৪১ জন নিহত হওয়ার পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া থালাপতি বিজয়। আজ মঙ্গলবার এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ প্রতিক্রিয়া জানান।

৪ মিনিট ৪৫ সেকেন্ডের ভিডিওতে চলচ্চিত্রের ভঙ্গিমায় দীর্ঘ বিরতি দিয়ে দিয়ে বক্তব্যে থালাপতি বিজয় বলেন, ‘আমার জীবনে আগে কখনো এমন বেদনাদায়ক পরিস্থিতির সম্মুখীন হইনি।’ তিনি সমর্থকদের তাঁদের ‘অপরিসীম ভালোবাসা ও প্রত্যাশার’ জন্য ধন্যবাদ জানান। শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান।

বিজয় বলেন, ‘মুখ্যমন্ত্রী মহোদয়, আপনি যদি আমাদের দোষ খুঁজে বের করতে মরিয়া হন, সেটা আমার সঙ্গে করুন। তাঁদের (আমার সমর্থকদের) এতে জড়াবেন না। আমি বাড়িতে বা অফিসে থাকব। আমার বিষয়ে যে সিদ্ধান্ত নিতে চান, তা-ই করুন।’

দক্ষিণের চলচ্চিত্রের এই শক্তিমান অভিনেতা বলেন, ‘আমার জীবনে আগে কখনো এতটা বেদনাদায়ক পরিস্থিতির মুখোমুখি হইনি। এটি সত্যিই বেদনাদায়ক। লোকজন আমার প্রতি বিশ্বাস ও ভালোবাসার কারণে সেখানে ভিড় করেছিলেন। আমি পুলিশ বিভাগকে নিরাপত্তার ব্যর্থতা নিয়ে তদন্তের জন্য অনুরোধ করব। এমন একটি দুর্ভাগ্যজনক ঘটনায় প্রাণহানির কারণে আমি গভীর শোকে আচ্ছন্ন।’

বক্তব্যের এক পর্যায়ে মর্মান্তিক এ ঘটনায় ভিড় নিয়ন্ত্রণের ব্যর্থতা নয়, বরং রাজনৈতিক ষড়যন্ত্র বলে উল্লেখ করেন থালাপতি। তিনি বলেন, ‘আমি অন্তত পাঁচটি জেলায় প্রচার চালিয়েছি। কিন্তু প্রাণহানির ঘটনা শুধু করুরেই ঘটল কেন? মানুষ সত্য ঘটনা জানে। মানুষ সব কিছু দেখছে। যখন করুরের মানুষ নিজেরাই সত্য উন্মোচন করা শুরু করল, তখন আমি অনুভব করলাম, যেন ঈশ্বর নিজেই সত্য বলছেন।’

থালাপতির বক্তব্যে কিছুটা শোক, অভিযোগ ও চ্যালেঞ্জের মিশ্রণ ছিল। তিনি বলেন, সমাবেশটি সরকার নির্ধারিত স্থানেই হয়েছিল। তিনি জোর দিয়ে বলেন, ‘আমরা কিছুই ভুল করিনি।’

অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া থালাপতি পুলিশের বিরুদ্ধে তাঁর দলকে অন্যায়ভাবে নিশানা করার অভিযোগ তোলেন। তিনি বলেন, ‘আমাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে থাকা বন্ধুদেরও নামেও মামলা করা হচ্ছে।’

Tags: থালাপতি বিজয়
The Republic Bangla

The Republic Bangla

Next Post
খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আইফোনের তথ্য চুরির নতুন আতঙ্ক ‘করুনা’

আইফোনের তথ্য চুরির নতুন আতঙ্ক ‘করুনা’

by The Republic Bangla
মার্চ ৭, ২০২৬
0

রিপাবলিক অনলাইন: তথ্য প্রযুক্তিনির্ভর এই যুগে কারও ব্যক্তিগত তথ্য চুরি...

যুক্তরাষ্ট্রে ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে মেটা

যুক্তরাষ্ট্রে ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে মেটা

by The Republic Bangla
জানুয়ারি ৭, ২০২৫
0

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রে নিজেদের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করার ঘোষণা দিয়েছে...

প্রতারকদের শায়েস্তা করবে ডেইজি

প্রতারকদের শায়েস্তা করবে ডেইজি

by The Republic Bangla
ডিসেম্বর ৯, ২০২৪
0

অনলাইন ডেস্ক: ফোন কলের মাধ্যমে প্রতারণা করে টাকা-পয়সা হাতিয়ে নেওয়া...

নগরকান্দায় আ.লীগ-বিএনপির সংঘর্ষে আহত-১১

নগরকান্দায় আ.লীগ-বিএনপির সংঘর্ষে আহত-১১

by The Republic Bangla
ডিসেম্বর ১১, ২০২৪
0

শাহিদুজ্জামান শাহিদ: ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের...

যুবলীগ নেতার বাড়িতে আগুন, দুই নারীর মৃত্যু

যুবলীগ নেতার বাড়িতে আগুন, দুই নারীর মৃত্যু

by The Republic Bangla
ডিসেম্বর ৮, ২০২৪
0

নিজস্ব প্রতনিধি: মৌলভীবাজারের মোস্তফাপুর ইউনিয়নের সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ও জেলা...

বিশ্বের বিরলতম রক্তের গ্রুপ কোনটি?

বিশ্বের বিরলতম রক্তের গ্রুপ কোনটি?

by The Republic Bangla
সেপ্টেম্বর ২২, ২০২৫
0

রিপাবলিক ডেস্ক: কোন গ্রুপের রক্ত পাওয়া সবচেয়ে কঠিন—প্রশ্নটা লিখে গুগলে...

যৌনজীবনে কতটা প্রভাব ফেলে ক্যাফিন?

যৌনজীবনে কতটা প্রভাব ফেলে ক্যাফিন?

by The Republic Bangla
জানুয়ারি ১৪, ২০২৫
0

রিপাবলিক ডেস্ক: অফিসে প্রচুর কাজের চাপ? এক কাপ গরম কফি...

শীতে শরীর সুস্থ রাখতে যে খাবার খাবেন

শীতে শরীর সুস্থ রাখতে যে খাবার খাবেন

by The Republic Bangla
জানুয়ারি ৯, ২০২৫
0

জীবনযাপন ডেস্ক: দেশে জেঁকে বসেছে শীত। এই শীতে শরীর স্বাস্থ্য...

ডালিম কেন খাবেন?

ডালিম কেন খাবেন?

by The Republic Bangla
জানুয়ারি ৭, ২০২৫
0

অনলাইন ডেস্ক: ডালিম একটি সুস্বাদু ফল। ফল হিসেবে ডালিমের জুড়ি...

  • Contact Us
  • About

© 2026 All Rights Preserved By The Republic Bangla (BD).

No Result
View All Result
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ

© 2026 All Rights Preserved By The Republic Bangla (BD).