• আইটি
  • প্রবাস
  • স্বাস্থ্য
  • ইসলামি জীবন
  • গ্রামবাংলা
  • সম্পাদকীয়
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
No Result
View All Result
দ্যি রিপাবলিক বাংলা
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ
No Result
View All Result
দ্যি রিপাবলিক বাংলা
No Result
View All Result
Home জাতীয়

দেশব্যাপী আসছে শৈত্যপ্রবাহ, থাকবে কতদিন?

by Ahad
জানুয়ারি ৯, ২০২৫
in জাতীয়, সারাদেশ
0
দেশব্যাপী আসছে শৈত্যপ্রবাহ, থাকবে কতদিন?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের ওপর দিয়ে আগামী কয়েক দিনের মধ্যে একটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আকারের দিক থেকে শৈত্যপ্রবাহটি মৃদু থেকে মাঝারী হতে পারে বলে জানানো হয়েছে।

ওই সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা গড়ে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। এ অবস্থায় ঘন কুয়াশা ও ঠাণ্ডা বাতাসে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

ইতোমধ্যেই তাপমাত্রা কমতে শুরু করেছে, যা আরও কয়েকদিন অব্যাহত থাকবে।

তাপমাত্রা কমতে থাকায় বাড়ছে কুয়াশা, যার দাপট দেখা যাচ্ছে প্রকৃতিতে। ঘন কুয়াশার কারণের বুধবার ঢাকাসহ বেশিরভাগ জেলায় দুপুর পর্যন্ত সূর্যের মুখ পর্যন্ত দেখা যায়নি।

এর মধ্যেই বইছে হিমশীতল বাতাস, যার ফলে জনজীবন বেশ বিপর্যস্ত হয়ে পড়েছে।

এদিকে, ঠাণ্ডা পড়ার সঙ্গে সঙ্গে সারা দেশে বাড়তে শুরু করেছে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ শীতজনিত রোগের প্রকোপ। শিশু ও বৃদ্ধরাই এসব রোগে বেশি আক্রান্ত হচ্ছে বলে জানাচ্ছেন চিকিৎসকরা।

গত কয়েকদিনে ঢাকার আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রে (আইসিডিডিআরবি) ডায়রিয়ায় আক্রান্ত রোগির সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জেলা শহরগুলোতেও সরকারি-বেসরকারি হাসপাতালে শীতজনিত রোগ নিয়ে ভর্তি হওয়া মানুষের সংখ্যা বাড়ছে বলে জানা যাচ্ছে।

বেশ কয়েকদিন বিরতির পর সারা দেশে আবারও শীত জেঁকে বসতে শুরু করেছে।

ঢাকাসহ প্রায় সব জেলায় লম্বা সময় ধরে ঘন কুয়াশা লক্ষ্য করা গেছে। ঠাণ্ডা বাতাসের সঙ্গে বেড়েছে শীতের তীব্রতাও।

অথচ শৈত্যপ্রবাহ এখনও শুরু হয়নি বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

ইতোমধ্যেই ঢাকার তাপমাত্রা কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় ঢাকার ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস। এর আগে, শহরটির সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকার বাইরের জেলাগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে ১২ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস। এর চেয়ে সামান্য বেশি ছিল শ্রীমঙ্গলে ১৪ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গের অন্য জেলাগুলোতেও তাপমাত্রা খুব একটা কমতে দেখা যায়নি বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তারপরও জেলাগুলোতে তীব্র শীত অনুভূত হচ্ছে।

গত কয়েকদিন ধরেই যশোর, চুয়াডাঙ্গা, রাজশাহী, রংপুর, কুড়িগ্রাম, সিলেটসহ অনেক জেলায় তাপমাত্রা কমতে দেখা গেছে। সেখানকার সরকারি-বেসরকারি হাসপাতালে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট নিয়ে অনেকে রোগী ভর্তি হচ্ছেন।

তবে কেবল শীতজনিত রোগে আক্রান্ত হয়ে কোথাও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

Tags: শৈত্যপ্রবাহ
Ahad

Ahad

Next Post
১৫ জানুয়ারির মধ্যে হচ্ছে না জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র: মাহফুজ

১৫ জানুয়ারির মধ্যে হচ্ছে না জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র: মাহফুজ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

সৌদি আরবে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

9 months ago
নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন লঙ্কান ক্রিকেটার ডিকভেলা

নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন লঙ্কান ক্রিকেটার ডিকভেলা

1 year ago

Popular News

  • রেকর্ড দামে স্বর্ণ, এক মাসে বেড়েছে ২৮ শতাংশ

    ফের কমেছে সোনার দাম

    0 shares
    Share 0 Tweet 0
  • রিজার্ভ বেড়ে ৩৩ বিলিয়ন ডলার

    0 shares
    Share 0 Tweet 0
  • এপস্টেইন নথিতে প্রভাবশালী যত ব্যক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে যেদিন দেখা যাবে রমজানের চাঁদ

    0 shares
    Share 0 Tweet 0
  • নীল জলের বিস্ময় ফিলিপাইনের হিনাতুয়ান নদী, গভীরতা খুঁজে পান না ডুবুরিরা!

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

যুক্তরাষ্ট্রে ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে মেটা

যুক্তরাষ্ট্রে ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে মেটা

by The Republic Bangla
জানুয়ারি ৭, ২০২৫
0

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রে নিজেদের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করার ঘোষণা দিয়েছে...

প্রতারকদের শায়েস্তা করবে ডেইজি

প্রতারকদের শায়েস্তা করবে ডেইজি

by The Republic Bangla
ডিসেম্বর ৯, ২০২৪
0

অনলাইন ডেস্ক: ফোন কলের মাধ্যমে প্রতারণা করে টাকা-পয়সা হাতিয়ে নেওয়া...

নগরকান্দায় আ.লীগ-বিএনপির সংঘর্ষে আহত-১১

নগরকান্দায় আ.লীগ-বিএনপির সংঘর্ষে আহত-১১

by The Republic Bangla
ডিসেম্বর ১১, ২০২৪
0

শাহিদুজ্জামান শাহিদ: ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের...

যুবলীগ নেতার বাড়িতে আগুন, দুই নারীর মৃত্যু

যুবলীগ নেতার বাড়িতে আগুন, দুই নারীর মৃত্যু

by The Republic Bangla
ডিসেম্বর ৮, ২০২৪
0

নিজস্ব প্রতনিধি: মৌলভীবাজারের মোস্তফাপুর ইউনিয়নের সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ও জেলা...

বিশ্বের বিরলতম রক্তের গ্রুপ কোনটি?

বিশ্বের বিরলতম রক্তের গ্রুপ কোনটি?

by The Republic Bangla
সেপ্টেম্বর ২২, ২০২৫
0

রিপাবলিক ডেস্ক: কোন গ্রুপের রক্ত পাওয়া সবচেয়ে কঠিন—প্রশ্নটা লিখে গুগলে...

যৌনজীবনে কতটা প্রভাব ফেলে ক্যাফিন?

যৌনজীবনে কতটা প্রভাব ফেলে ক্যাফিন?

by The Republic Bangla
জানুয়ারি ১৪, ২০২৫
0

রিপাবলিক ডেস্ক: অফিসে প্রচুর কাজের চাপ? এক কাপ গরম কফি...

শীতে শরীর সুস্থ রাখতে যে খাবার খাবেন

শীতে শরীর সুস্থ রাখতে যে খাবার খাবেন

by The Republic Bangla
জানুয়ারি ৯, ২০২৫
0

জীবনযাপন ডেস্ক: দেশে জেঁকে বসেছে শীত। এই শীতে শরীর স্বাস্থ্য...

ডালিম কেন খাবেন?

ডালিম কেন খাবেন?

by The Republic Bangla
জানুয়ারি ৭, ২০২৫
0

অনলাইন ডেস্ক: ডালিম একটি সুস্বাদু ফল। ফল হিসেবে ডালিমের জুড়ি...

  • Contact Us
  • About

© 2026 All Rights Preserved By The Republic Bangla (BD).

No Result
View All Result
  • About
  • Add Price
  • Contact Us
  • Get In Touch
  • Our Authors
  • Privacy Policy
  • Terms & Conditions
  • হোম

© 2026 All Rights Preserved By The Republic Bangla (BD).