নিজস্ব প্রতিবেদক:
তুরাগতীরে তাবলিগ জামায়াতের দুই পক্ষের সংঘর্ষে ৪ জন নিহত এবং অর্ধশতাধিক আহত হওয়ার দুঃখজনক ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বুধবার (১৮ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি শোক ও উদ্বেগের কথা জানান।
বিবৃতিতে তিনি বলেন, ‘১৮ ডিসেম্বর ভোর ৩টার দিকে বিশ্ব ইজতেমা মাঠে তাবলিগ জামায়াতের সংঘর্ষে ৪ জন মুসল্লি নিহত ও অর্ধশতাধিক আহত হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত ও উদ্বিগ্ন।
তিনি আরো বলেন, ‘দাওয়াতি দ্বীনের ঐতিহ্যবাহী সংগঠন তাবলিগ জামায়াত দীর্ঘ দিন ধরে সারা বিশ্বে মুসলিম-অমুসলিমদের মাঝে ইসলামের দাওয়াত দিয়ে আসছে।
ইসলামের সুমহান আদর্শ প্রচারের ক্ষেত্রে তাদের অনেক অবদান রয়েছে। আমাদের প্রত্যাশা দেশ এবং উম্মাহর স্বার্থে সকলেই অভ্যন্তরীণ সমস্যা সমাধানে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসবেন। আমরা সকলকে সবর করার এবং শান্ত থাকার জন্য আন্তরিকভাবে আহ্বান জানাই। মহান আল্লাহ আমাদের সহায় হোন।
আমীন।
তিনি বলেন, মহান রব নিহতদের প্রতি রহম করুন। তাদের গুনাহখাতাসমূহ মাফ করে দিয়ে ক্ষমা করুন এবং জান্নাত নসীব করুন। আল্লাহ তাআলা আহতদের দ্রুত সুস্থতার নিয়ামত দান করুন।
আমি নিহত ও আহতদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দোয়া করছি আল্লাহ তাআলা তাদের পরিবার-পরিজনকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।









