ADVERTISEMENT
  • আইটি
  • প্রবাস
  • স্বাস্থ্য
  • ইসলামি জীবন
  • গ্রামবাংলা
  • সম্পাদকীয়
রবিবার, মার্চ ২২, ২০২৬
No Result
View All Result

বিজ্ঞাপন দিন

দ্যি রিপাবলিক বাংলা

বিজ্ঞাপন দিন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ
No Result
View All Result
দ্যি রিপাবলিক বাংলা
No Result
View All Result
Home Featured

তাড়াহুড়া করে নির্বাচন দিলে সেটি বাংলাদেশের জন্য বিপদজনক হবে: ব্রিটিশ এমপি

by The Republic Bangla
জানুয়ারি ৮, ২০২৫
in Featured, সর্বশেষ
0
তাড়াহুড়া করে নির্বাচন দিলে সেটি বাংলাদেশের জন্য বিপদজনক হবে: ব্রিটিশ এমপি

সংগৃহীত ছবি

0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

রিপাবলিক ডেস্ক:

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ সংসদ সদস্য রূপা হক বলেছেন, ‘যুক্তরাজ্য চায় বাংলাদেশে একটি সত্যিকারের স্বচ্ছ নির্বাচন হোক। তবে এর জন্য প্রয়োজনীয় কাঠামোগত সংস্কার থাকতে হবে। যদি খুব তাড়াহুড়া করা হয়, সেটি বাংলাদেশের জন্য বিপদজনক হবে।’

বুধবার বিকেলে রাজধানীর অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ সফররত যুক্তরাজ্যের সংসদ সদস্য রূপা হককে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
২০১৭ সালের পর গত বছর মে মাসে জাতিসংঘের একটি বৈঠকে যোগ দিতে বাংলাদেশে এসেছিলেন জানিয়ে রূপা হক বলেন, ‘সে সময় আমি দেখেছি বাংলাদেশ-১। আর এখন বাংলাদেশ-২ দেখছি। মে মাসে যখন এসেছিলাম, তখন সব জায়গায় শুধু দুটি ছবি দেখেছি।

একটি হাসিনার আরেকটি মুজিবের ছবি। এটি ভালো অভ্যাস নয়। সব জায়গায় মূর্তি দেখেছি। বিষয়টি দৃষ্টিকটু লেগেছে।
বাংলাদেশ উদীয়মান দেশ। যুক্তরাজ্যের তুলনায় এটি অনেক ছোট্ট দেশ। কিন্তু এখানে কর্মক্ষম তরুণ জনশক্তি আছে। তাদের রাষ্ট্র সংস্কারে কাজে লাগাতে হবে। তিনি বলেন, ‘বাংলাদেশ কখনও আমাকে নির্বাচন পর্যবেক্ষণে আমন্ত্রণ জানায়নি।

গত ৭ জানুয়ারি বাংলাদেশে অবশ্য আসল নির্বাচন ছিল না, বরং নকল নির্বাচন ছিল। অধ্যাপক ইউনূস নিশ্চিত করেছেন এক বছরের মধ্যে আশা করা যায় যে নির্বাচন হবে। একটি সত্যিকারের স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে একইসঙ্গে সত্যিকারের স্বচ্ছ নির্বাচনের জন্য প্রয়োজনীয় কাঠামোগুলো থাকতে হবে। যদি খুব তাড়াহুড়া করা হয়, সেটি বাংলাদেশের জন্য বিপদজনক হবে।’
টিউলিপ সিদ্দিকের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘আমার বাংলা খুব ভালো না, তবে সম্প্রতি আমি নতুন কিছু বাংলা শব্দ শিখেছি, যেমন দুর্নীতি। আমার এক সহকর্মীর সম্পর্কে ব্রিটিশ সংসদে দুর্নীতি সংক্রান্ত কিছু তথ্য তুলে ধরা হয়েছে। আমি জানি না কোথায় এ পয়সা গিয়েছে। এটি বাংলাদেশের জনগণের অর্থ। আমাদের যুক্তরাজ্যে দুর্নীতি সংক্রান্ত আইন ও প্রতিষ্ঠান রয়েছে। তবে অনেক কারণে এসব আইনের প্রয়োগ নেই। তবে এগুলোর প্রয়োগ নিশ্চিত করতে হবে।’

গণমাধ্যমের প্রতিবেদনের কথা উল্লেখ করে রূপা হক বলেন, ‘ব্রিটিশ গণমাধ্যম যা জানায়, তা যদি বিশ্বাস করেন, তাহলে আপনি জানবেন বাংলাদেশের রাস্তায় বিশৃঙ্খলা চলছে, কোনো পুলিশ নাই। বেশ কিছু ব্রিটিশ সংসদ সদস্য সেগুলো তুলে ধরে বলেছিলেন বাংলাদেশ জ্বলছে। তবে আমি সফর করে দেখছি যে, বাংলাদেশ শান্তি ও স্থিতি বিরাজ করছে। তবে ঢাকা শহরের সব সময়ে জ্যাম রয়েছে।’

জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘জুলাই-আগস্টে অনেক মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। আবু সাঈদের কথা শুনেছি। তাদের মতো শিক্ষার্থীদেরও হত্যা করা হয়েছে। এগুলো শুধু অপরাধই নয়, মানবতার বিরুদ্ধে অপরাধ।’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভাপতি মোহাম্মদ শামসুল আলম লিটন, সম্মানিত অতিথি হিসেবে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিশ্ববিদ্যালয়ের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের পরিচালক আ ন ম এহসানুল হক মিলন এবং বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব মো. কামরুজ্জামান লিটু উপস্থিত ছিলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও জুলাই–আগস্ট আন্দোলনের অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

Tags: নির্বাচনব্রিটিশ এমপি
The Republic Bangla

The Republic Bangla

Next Post
জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার : প্রধান উপদেষ্টা

জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার : প্রধান উপদেষ্টা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আইফোনের তথ্য চুরির নতুন আতঙ্ক ‘করুনা’

আইফোনের তথ্য চুরির নতুন আতঙ্ক ‘করুনা’

by The Republic Bangla
মার্চ ৭, ২০২৬
0

রিপাবলিক অনলাইন: তথ্য প্রযুক্তিনির্ভর এই যুগে কারও ব্যক্তিগত তথ্য চুরি...

যুক্তরাষ্ট্রে ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে মেটা

যুক্তরাষ্ট্রে ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে মেটা

by The Republic Bangla
জানুয়ারি ৭, ২০২৫
0

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রে নিজেদের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করার ঘোষণা দিয়েছে...

প্রতারকদের শায়েস্তা করবে ডেইজি

প্রতারকদের শায়েস্তা করবে ডেইজি

by The Republic Bangla
ডিসেম্বর ৯, ২০২৪
0

অনলাইন ডেস্ক: ফোন কলের মাধ্যমে প্রতারণা করে টাকা-পয়সা হাতিয়ে নেওয়া...

নগরকান্দায় আ.লীগ-বিএনপির সংঘর্ষে আহত-১১

নগরকান্দায় আ.লীগ-বিএনপির সংঘর্ষে আহত-১১

by The Republic Bangla
ডিসেম্বর ১১, ২০২৪
0

শাহিদুজ্জামান শাহিদ: ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের...

যুবলীগ নেতার বাড়িতে আগুন, দুই নারীর মৃত্যু

যুবলীগ নেতার বাড়িতে আগুন, দুই নারীর মৃত্যু

by The Republic Bangla
ডিসেম্বর ৮, ২০২৪
0

নিজস্ব প্রতনিধি: মৌলভীবাজারের মোস্তফাপুর ইউনিয়নের সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ও জেলা...

বিশ্বের বিরলতম রক্তের গ্রুপ কোনটি?

বিশ্বের বিরলতম রক্তের গ্রুপ কোনটি?

by The Republic Bangla
সেপ্টেম্বর ২২, ২০২৫
0

রিপাবলিক ডেস্ক: কোন গ্রুপের রক্ত পাওয়া সবচেয়ে কঠিন—প্রশ্নটা লিখে গুগলে...

যৌনজীবনে কতটা প্রভাব ফেলে ক্যাফিন?

যৌনজীবনে কতটা প্রভাব ফেলে ক্যাফিন?

by The Republic Bangla
জানুয়ারি ১৪, ২০২৫
0

রিপাবলিক ডেস্ক: অফিসে প্রচুর কাজের চাপ? এক কাপ গরম কফি...

শীতে শরীর সুস্থ রাখতে যে খাবার খাবেন

শীতে শরীর সুস্থ রাখতে যে খাবার খাবেন

by The Republic Bangla
জানুয়ারি ৯, ২০২৫
0

জীবনযাপন ডেস্ক: দেশে জেঁকে বসেছে শীত। এই শীতে শরীর স্বাস্থ্য...

ডালিম কেন খাবেন?

ডালিম কেন খাবেন?

by The Republic Bangla
জানুয়ারি ৭, ২০২৫
0

অনলাইন ডেস্ক: ডালিম একটি সুস্বাদু ফল। ফল হিসেবে ডালিমের জুড়ি...

  • Contact Us
  • About

© 2026 All Rights Preserved By The Republic Bangla (BD).

No Result
View All Result
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ

© 2026 All Rights Preserved By The Republic Bangla (BD).