নিজস্ব প্রতিবেদক:
ভারতের কলকাতায় গ্রেপ্তার হওয়া সিলেট আওয়ামী লীগ ও যুবলীগের পাঁচ নেতা জামিন পেয়েছেন। বুধবার (১১ ডিসেম্বর) ভারতের মেঘালয় রাজ্যের জোয়াই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আদালত তাদের জামিন মঞ্জুর করেন।
মঙ্গলবার ভারতের মেঘালয় রাজ্যের পশ্চিম জৈন্তিয়া হিলস (পাহাড়) জেলার আমলারিয়াং বিচারক আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তাদের মুক্তির বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, ‘শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।
জামিনের কপি জেল হাজতে পৌঁছার পর তাদের মুক্তি দেওয়া হয়েছে।









