• আইটি
  • প্রবাস
  • স্বাস্থ্য
  • ইসলামি জীবন
  • গ্রামবাংলা
  • সম্পাদকীয়
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
No Result
View All Result
দ্যি রিপাবলিক বাংলা
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ
No Result
View All Result
দ্যি রিপাবলিক বাংলা
No Result
View All Result
Home আন্তর্জাতিক

কৃষকদের ‘দিল্লি চলো’ আন্দোলনে পুলিশর সাথে সংঘর্ষ, আহত ১৭

by The Republic Bangla
ডিসেম্বর ১৪, ২০২৪
in আন্তর্জাতিক, সর্বশেষ
0
কৃষকদের ‘দিল্লি চলো’ আন্দোলনে পুলিশর সাথে সংঘর্ষ, আহত ১৭

-- ফাইল ছবি

0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযান কেন্দ্র করে সংঘাতময় পরিস্থিতি তৈরি হয় দিল্লি-পাঞ্জাবের শম্ভু সীমানায়। ১০১ জন কৃষক দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিলেন সকালে। কিন্তু শম্ভু সীমানায় তাদের আটকে দেয় পুলিশ। আন্দোলনরত কৃষকেরা ব্যারিকেড টপকে এগোতে গেলেই তাদের সঙ্গে সংঘর্ষে জড়ায় পুলিশ। বিক্ষোভকারীদের জমায়েত হটাতে জলকামান, কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। সংঘর্ষে ১৭ জন কৃষক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
তারপরই কৃষকেরা তাদের ‘দিল্লি চলো’ অভিযান স্থগিত করে দেন। আবার ‘দিল্লি চলো’ অভিযান করবেন, নাকি অন্য পথে আন্দোলন চালিয়ে যাবেন, তা নিজেদের মধ্যে বৈঠক করেই ঠিক করা হবে বলে জানান কৃষকেরা।
কৃষক নেতা তেজভির সিংহ বলেন, ‘‘আমরা আজকের কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। হরিয়ানা পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের ফলে ১৭ জন কৃষক গুরুতর আহত হয়েছেন। আমাদের পরবর্তী কর্মসূচি আমরা খুব তাড়াতাড়িই ঘোষণা করব।’’
ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি), কৃষি ঋণ মকুব, পেনশনের ব্যবস্থা এবং বিদ্যুতের বিল না-বাড়ানোর মতো বেশ কয়েকটি দাবি নিয়ে দীর্ঘ দিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছে পাঞ্জাব এবং হরিয়ানার কৃষক সংগঠনগুলো। গত ১৩ ফেব্রুয়ারি থেকে কৃষকেরা দিল্লি সংলগ্ন পাঞ্জাব এবং হরিয়ানার শম্ভু এবং খানাউড়ি সীমানায় অবস্থানে বসে রয়েছেন। নভেম্বর থেকে দফায় দফায় ‘দিল্লি চলো’ কর্মসূচি নিয়েছেন তারা। কিন্তু কৃষকদের কর্মসূচি রুখতে শম্ভু সীমানায় ১৬৩ ধারা জারি করে পুলিশ। অম্বালার বিস্তীর্ণ এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধের মতো পদক্ষেপও গ্রহণ করে তারা।
শনিবার সকালে সংযুক্ত কিসান মোর্চা (অরাজনৈতিক) এবং কিসান মজদুর মোর্চার তরফে ১০১ জন কৃষককে নিয়ে শান্তিপূর্ণভাবে দিল্লির উদ্দেশে মিছিল শুরু করে। তবে মিছিল শম্ভু সীমানায় পৌঁছাতেই তাদের আটকে দেওয়া হয়। মিছিল এগোনোর চেষ্টা করলে পথ আটকান পুলিশকর্মীরা। দফায় দফায় কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়। কার্যত ছত্রভঙ্গ হয়ে পড়েন কৃষকেরা।
এর আগে চার বার কৃষকেরা দিল্লি যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু প্রতি বারই দিল্লি ঢোকার আগেই আটকে দেওয়া হয় তাদের। মিছিলের ওপর পুলিশি হানার নিন্দা করেছেন কৃষক নেতা সরওয়ান সিংহ পান্ধের।

Tags: ‘দিল্লি চলো’পুলিশর সাথে সংঘর্ষভারতের কৃষক
The Republic Bangla

The Republic Bangla

Next Post
সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৮.৭ ডিগ্রি

সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৮.৭ ডিগ্রি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

The Chainsmokers Actually Make a Great Nickelback Cover Band

3 months ago
বিনিয়োগ সংস্থাগুলোকে এক ছাতার নিচে আনার নির্দেশ প্রধান উপদেষ্টার

বিনিয়োগ সংস্থাগুলোকে এক ছাতার নিচে আনার নির্দেশ প্রধান উপদেষ্টার

1 year ago

Popular News

  • রেকর্ড দামে স্বর্ণ, এক মাসে বেড়েছে ২৮ শতাংশ

    ফের কমেছে সোনার দাম

    0 shares
    Share 0 Tweet 0
  • রিজার্ভ বেড়ে ৩৩ বিলিয়ন ডলার

    0 shares
    Share 0 Tweet 0
  • এপস্টেইন নথিতে প্রভাবশালী যত ব্যক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে যেদিন দেখা যাবে রমজানের চাঁদ

    0 shares
    Share 0 Tweet 0
  • নীল জলের বিস্ময় ফিলিপাইনের হিনাতুয়ান নদী, গভীরতা খুঁজে পান না ডুবুরিরা!

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

যুক্তরাষ্ট্রে ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে মেটা

যুক্তরাষ্ট্রে ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে মেটা

by The Republic Bangla
জানুয়ারি ৭, ২০২৫
0

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রে নিজেদের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করার ঘোষণা দিয়েছে...

প্রতারকদের শায়েস্তা করবে ডেইজি

প্রতারকদের শায়েস্তা করবে ডেইজি

by The Republic Bangla
ডিসেম্বর ৯, ২০২৪
0

অনলাইন ডেস্ক: ফোন কলের মাধ্যমে প্রতারণা করে টাকা-পয়সা হাতিয়ে নেওয়া...

নগরকান্দায় আ.লীগ-বিএনপির সংঘর্ষে আহত-১১

নগরকান্দায় আ.লীগ-বিএনপির সংঘর্ষে আহত-১১

by The Republic Bangla
ডিসেম্বর ১১, ২০২৪
0

শাহিদুজ্জামান শাহিদ: ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের...

যুবলীগ নেতার বাড়িতে আগুন, দুই নারীর মৃত্যু

যুবলীগ নেতার বাড়িতে আগুন, দুই নারীর মৃত্যু

by The Republic Bangla
ডিসেম্বর ৮, ২০২৪
0

নিজস্ব প্রতনিধি: মৌলভীবাজারের মোস্তফাপুর ইউনিয়নের সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ও জেলা...

বিশ্বের বিরলতম রক্তের গ্রুপ কোনটি?

বিশ্বের বিরলতম রক্তের গ্রুপ কোনটি?

by The Republic Bangla
সেপ্টেম্বর ২২, ২০২৫
0

রিপাবলিক ডেস্ক: কোন গ্রুপের রক্ত পাওয়া সবচেয়ে কঠিন—প্রশ্নটা লিখে গুগলে...

যৌনজীবনে কতটা প্রভাব ফেলে ক্যাফিন?

যৌনজীবনে কতটা প্রভাব ফেলে ক্যাফিন?

by The Republic Bangla
জানুয়ারি ১৪, ২০২৫
0

রিপাবলিক ডেস্ক: অফিসে প্রচুর কাজের চাপ? এক কাপ গরম কফি...

শীতে শরীর সুস্থ রাখতে যে খাবার খাবেন

শীতে শরীর সুস্থ রাখতে যে খাবার খাবেন

by The Republic Bangla
জানুয়ারি ৯, ২০২৫
0

জীবনযাপন ডেস্ক: দেশে জেঁকে বসেছে শীত। এই শীতে শরীর স্বাস্থ্য...

ডালিম কেন খাবেন?

ডালিম কেন খাবেন?

by The Republic Bangla
জানুয়ারি ৭, ২০২৫
0

অনলাইন ডেস্ক: ডালিম একটি সুস্বাদু ফল। ফল হিসেবে ডালিমের জুড়ি...

  • Contact Us
  • About

© 2026 All Rights Preserved By The Republic Bangla (BD).

No Result
View All Result
  • About
  • Add Price
  • Contact Us
  • Get In Touch
  • Our Authors
  • Privacy Policy
  • Terms & Conditions
  • হোম

© 2026 All Rights Preserved By The Republic Bangla (BD).