ADVERTISEMENT
  • আইটি
  • প্রবাস
  • স্বাস্থ্য
  • ইসলামি জীবন
  • গ্রামবাংলা
  • সম্পাদকীয়
রবিবার, মার্চ ২২, ২০২৬
No Result
View All Result

বিজ্ঞাপন দিন

দ্যি রিপাবলিক বাংলা

বিজ্ঞাপন দিন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ
No Result
View All Result
দ্যি রিপাবলিক বাংলা
No Result
View All Result
Home Featured

কানাডা দখল করে ৫১তম অঙ্গরাজ্য করবে, ট্রাম্প

by The Republic Bangla
জানুয়ারি ৭, ২০২৫
in Featured, আন্তর্জাতিক, সর্বশেষ
0
কানাডা দখল করে ৫১তম অঙ্গরাজ্য করবে, ট্রাম্প
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পুনরায় জয় পাওয়া ডোনাল্ড ট্রাম্প ফের কানাডা দখলের খায়েশ জানিয়েছেন। তিনি কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্যে পরিণত করতে চান।
স্থানীয় সময় সোমবার (৬ জানুয়ারি) কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পদত্যাগের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পর কানাডাকে একীভূত করার পুরোনো ইচ্ছা ব্যক্ত করেন ট্রাম্প। এতে বিতর্কটি আবারও আলোচনায় এলো।

এর আগে গত বছরের ডিসেম্বরের শুরুর দিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠক করেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তখন কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব দেন।
বৈঠকে থাকা কানাডার এক মন্ত্রী বলেন, ট্রাম্প কানাডাকে এমন প্রস্তাব দিয়েছেন। তবে বিষয়টি সিরিয়াস কিছু নয়। তিনি মজা করেই এমন প্রস্তাব দেন। কানাডার জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী ডমিনিক লেবল্যান্স বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প মজা করছিলেন। তিনি আমাদের টিজ করছিলেন। এই ইস্যুতে এটা কোনোভাবেই সিরিয়াস মন্তব্য ছিল না।

কিন্তু এবার আবারও একই ধরনের কথা বলায় বিষয়টি গুরুত্ব পাচ্ছে। কারণ, ট্রাম্প কানাডাকে একীভূত করার সুফল জানিয়েছেন।
ট্রাম্পের মতে, ট্রুডোর পদত্যাগের পর কানাডা ৫১তম অঙ্গরাজ্য হলে মার্কিনিদের ‘মহান জাতি’-তে পরিণত হওয়া সম্ভব। কানাডা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একীভূত হয় তবে কোনো শুল্ক থাকবে না, কর অনেকটাই কমে যাবে। আর এভাবেই আমেরিকানরা এগিয়ে যাবে।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, কানাডার অনেক মানুষই যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য হতে চান। জাস্টিন ট্রুডো এটা জানতেন এবং পদত্যাগ করেছেন। প্রসঙ্গত, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পদত্যাগ করেছেন। সোমবার বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় নিজ বাসভবন রিডো কটেজে এক সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

পদত্যাগের ঘোষণা দিয়ে ট্রুডো বলেন, আমি মনে করি কানাডার জনগণ পরবর্তী নির্বাচনে প্রকৃত পছন্দের নেতা খুঁজে বের করার দাবিদার।
তিনি বলেন, এটা স্পষ্ট যে, যদি আমাকে ‘অভ্যন্তরীণ যুদ্ধ’ লড়তে হয় তাহলে কানাডিয়ানদের জন্য ব্যালটে সেরা বিকল্প হতে পারবেন না। আমি অনেক ভেবেছি এবং আমার পরিবারের সঙ্গে আলোচনা করেছি। তারা আমার পদত্যাগের সিদ্ধান্তকে সমর্থন করেছেন।

জনগণের উদ্দেশে ট্রুডো বলেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকে আমি আমার দেশ এবং আপনাদের জন্য লড়েছি। আমি দেশের মধ্যবিত্ত শ্রেণিকে শক্তিশালী করার চেষ্টা করেছি। আমি সবসময় আমার দায়িত্ব পালন করে যাওয়ার চেষ্টা করেছি।
তিনি বলেন, তবে এখন দেশ এবং সময় পাল্টেছে। আমি মনে করি ‘নতুন সূচনা করার সময়’ এসেছে। তিনি বলেন, আশা করি আমার পদত্যাগ দেশের রাজনীতিতে তৈরি হওয়া উত্তাপ কমিয়ে আনবে। এমন একটি সরকার আসবে যারা কানাডার জনগণের সমস্যাগুলোর দিকে খেয়াল রাখবে।

Tags: অঙ্গরাজ্যকানাডাজাস্টিন ট্রুডো
The Republic Bangla

The Republic Bangla

Next Post
দুইবারের বেশি কেউ রাষ্ট্রপতি হতে পারবেন না: জাতীয় নাগরিক কমিটি

দুইবারের বেশি কেউ রাষ্ট্রপতি হতে পারবেন না: জাতীয় নাগরিক কমিটি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আইফোনের তথ্য চুরির নতুন আতঙ্ক ‘করুনা’

আইফোনের তথ্য চুরির নতুন আতঙ্ক ‘করুনা’

by The Republic Bangla
মার্চ ৭, ২০২৬
0

রিপাবলিক অনলাইন: তথ্য প্রযুক্তিনির্ভর এই যুগে কারও ব্যক্তিগত তথ্য চুরি...

যুক্তরাষ্ট্রে ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে মেটা

যুক্তরাষ্ট্রে ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে মেটা

by The Republic Bangla
জানুয়ারি ৭, ২০২৫
0

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রে নিজেদের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করার ঘোষণা দিয়েছে...

প্রতারকদের শায়েস্তা করবে ডেইজি

প্রতারকদের শায়েস্তা করবে ডেইজি

by The Republic Bangla
ডিসেম্বর ৯, ২০২৪
0

অনলাইন ডেস্ক: ফোন কলের মাধ্যমে প্রতারণা করে টাকা-পয়সা হাতিয়ে নেওয়া...

নগরকান্দায় আ.লীগ-বিএনপির সংঘর্ষে আহত-১১

নগরকান্দায় আ.লীগ-বিএনপির সংঘর্ষে আহত-১১

by The Republic Bangla
ডিসেম্বর ১১, ২০২৪
0

শাহিদুজ্জামান শাহিদ: ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের...

যুবলীগ নেতার বাড়িতে আগুন, দুই নারীর মৃত্যু

যুবলীগ নেতার বাড়িতে আগুন, দুই নারীর মৃত্যু

by The Republic Bangla
ডিসেম্বর ৮, ২০২৪
0

নিজস্ব প্রতনিধি: মৌলভীবাজারের মোস্তফাপুর ইউনিয়নের সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ও জেলা...

বিশ্বের বিরলতম রক্তের গ্রুপ কোনটি?

বিশ্বের বিরলতম রক্তের গ্রুপ কোনটি?

by The Republic Bangla
সেপ্টেম্বর ২২, ২০২৫
0

রিপাবলিক ডেস্ক: কোন গ্রুপের রক্ত পাওয়া সবচেয়ে কঠিন—প্রশ্নটা লিখে গুগলে...

যৌনজীবনে কতটা প্রভাব ফেলে ক্যাফিন?

যৌনজীবনে কতটা প্রভাব ফেলে ক্যাফিন?

by The Republic Bangla
জানুয়ারি ১৪, ২০২৫
0

রিপাবলিক ডেস্ক: অফিসে প্রচুর কাজের চাপ? এক কাপ গরম কফি...

শীতে শরীর সুস্থ রাখতে যে খাবার খাবেন

শীতে শরীর সুস্থ রাখতে যে খাবার খাবেন

by The Republic Bangla
জানুয়ারি ৯, ২০২৫
0

জীবনযাপন ডেস্ক: দেশে জেঁকে বসেছে শীত। এই শীতে শরীর স্বাস্থ্য...

ডালিম কেন খাবেন?

ডালিম কেন খাবেন?

by The Republic Bangla
জানুয়ারি ৭, ২০২৫
0

অনলাইন ডেস্ক: ডালিম একটি সুস্বাদু ফল। ফল হিসেবে ডালিমের জুড়ি...

  • Contact Us
  • About

© 2026 All Rights Preserved By The Republic Bangla (BD).

No Result
View All Result
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ

© 2026 All Rights Preserved By The Republic Bangla (BD).