• আইটি
  • প্রবাস
  • স্বাস্থ্য
  • ইসলামি জীবন
  • গ্রামবাংলা
  • সম্পাদকীয়
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
No Result
View All Result
দ্যি রিপাবলিক বাংলা
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ
No Result
View All Result
দ্যি রিপাবলিক বাংলা
No Result
View All Result
Home আন্তর্জাতিক

উত্তেজনা বাড়িয়ে ভারত মহাসাগরে ৬টি বোমারু বিমান মোতায়েন যুক্তরাষ্ট্রের

by The Republic Bangla
এপ্রিল ২, ২০২৫
in আন্তর্জাতিক, সর্বশেষ
0
উত্তেজনা বাড়িয়ে ভারত মহাসাগরে ৬টি বোমারু বিমান মোতায়েন যুক্তরাষ্ট্রের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডেস্ক:

ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া দ্বীপে কমপক্ষে ছয়টি পারমাণবিক বোমা বহনে সক্ষম ‘বি-২ স্পিরিট’ বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। বুধবার অ্যাসোসিয়েটেড প্রেসের বিশ্লেষণ করা স্যাটেলাইট চিত্রগুলোতে এমনটাই দেখা গেছে।

এপি জানিয়েছে, গত সপ্তাহ থেকে বিশ্লেষণ করা স্যাটেলাইট ছবিতে দেখা যায়, এই বিমান মোতায়েনের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ইরান ও ইয়েমেনের সঙ্গে ক্রমাগত উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে যুক্তরাষ্ট্রের। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে দুই মাসের সময় বেঁধে দিয়েছেন পারমাণবিক আলোচনায় বসার জন্য, অন্যথায় ইরানের স্থাপনাগুলোতে বোমা হামলা চালানো হবে বলে হুমকি দেন।

ট্রাম্প ইরানে বোমা হামলার হুমকি দেওয়ার পর মধ্যপ্রাচ্যে কূটনৈতিক ও সামরিক উত্তেজনা আরও বেড়েছে। এরই মধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও কুয়েত- উপসাগরীয় চার দেশ স্পষ্টভাবে জানিয়েছে, তারা ইরানে হামলার জন্য মার্কিন যুদ্ধবিমানকে তাদের আকাশসীমা বা ঘাঁটি ব্যবহার করতে দেবে না। এ অবস্থায় মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো থেকে অনেকটাই দূরে ভারত মহাসাগরে বি-২ বিমানগুলো মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। ডিয়েগো গার্সিয়া ঘাঁটি ভারতের দক্ষিণে অবস্থিত এবং সেখান থেকে ইরান ও ইয়েমেনে এই বিমানগুলো দিয়ে অনায়াসে হামলা চালানো সম্ভব।

এপি’র প্রতিবেদন বলছে, তেহরানের দ্রুত অগ্রসরমান পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা এখন চরমে রয়েছে। ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলোতে সম্ভাব্য বোমা হামলার ক্ষেত্রে ‘বি-২’ বিমানটি অত্যন্ত কার্যকর হবে বলে মনে করা হচ্ছে।

ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়ায় মোতায়েন করা ছয়টি বি-২ বিমান আমেরিকার অস্ত্রাগারে থাকা এই মডেলের বিমানের প্রায় এক তৃতীয়াংশ। প্রাথমিকভাবে ২১ বি-২ বোমারু বিমানে ছিল মার্কিন বাহিনীর হাতে। কিন্তু ২০০৮ সালে এবং ২০২২ সালে দুর্ঘটনায় দুটি ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া একটি অবসরে পাঠানো হয়েছে বলে জানা যায়।

উল্লেখ্য, ইরানের সঙ্গে উত্তেজনা এবং ইয়েমেনের হুতিদের ওপর অব্যাহত হামলার মধ্যে মধ্যপ্রাচ্যে আরেকটি বিমানবাহী রণতরী পাঠানোর ঘোষণাও দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১ এপ্রিল) মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর জানিয়েছে, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বিমানবাহী জাহাজ মোতায়েনের সংখ্যা দুটিতে উন্নীত করছে। সেখানে থাকা আগের রণতরীটি বহাল থাকবে এবং ইন্দো-প্যাসিফিক থেকে আরেকটি পাঠানো হবে।

Tags: বি-২ স্পিরিটযুক্তরাষ্ট্র
The Republic Bangla

The Republic Bangla

Next Post
আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, বিএনপির ১৭ নেতাকর্মী আটক

আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, বিএনপির ১৭ নেতাকর্মী আটক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব প্রত্যাহারের আহ্বান জামায়াতের

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব প্রত্যাহারের আহ্বান জামায়াতের

1 year ago
গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরো একজনের মৃত্যু

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরো একজনের মৃত্যু

9 months ago

Popular News

  • রেকর্ড দামে স্বর্ণ, এক মাসে বেড়েছে ২৮ শতাংশ

    ফের কমেছে সোনার দাম

    0 shares
    Share 0 Tweet 0
  • রিজার্ভ বেড়ে ৩৩ বিলিয়ন ডলার

    0 shares
    Share 0 Tweet 0
  • এপস্টেইন নথিতে প্রভাবশালী যত ব্যক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে যেদিন দেখা যাবে রমজানের চাঁদ

    0 shares
    Share 0 Tweet 0
  • নীল জলের বিস্ময় ফিলিপাইনের হিনাতুয়ান নদী, গভীরতা খুঁজে পান না ডুবুরিরা!

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

যুক্তরাষ্ট্রে ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে মেটা

যুক্তরাষ্ট্রে ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে মেটা

by The Republic Bangla
জানুয়ারি ৭, ২০২৫
0

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রে নিজেদের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করার ঘোষণা দিয়েছে...

প্রতারকদের শায়েস্তা করবে ডেইজি

প্রতারকদের শায়েস্তা করবে ডেইজি

by The Republic Bangla
ডিসেম্বর ৯, ২০২৪
0

অনলাইন ডেস্ক: ফোন কলের মাধ্যমে প্রতারণা করে টাকা-পয়সা হাতিয়ে নেওয়া...

নগরকান্দায় আ.লীগ-বিএনপির সংঘর্ষে আহত-১১

নগরকান্দায় আ.লীগ-বিএনপির সংঘর্ষে আহত-১১

by The Republic Bangla
ডিসেম্বর ১১, ২০২৪
0

শাহিদুজ্জামান শাহিদ: ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের...

যুবলীগ নেতার বাড়িতে আগুন, দুই নারীর মৃত্যু

যুবলীগ নেতার বাড়িতে আগুন, দুই নারীর মৃত্যু

by The Republic Bangla
ডিসেম্বর ৮, ২০২৪
0

নিজস্ব প্রতনিধি: মৌলভীবাজারের মোস্তফাপুর ইউনিয়নের সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ও জেলা...

বিশ্বের বিরলতম রক্তের গ্রুপ কোনটি?

বিশ্বের বিরলতম রক্তের গ্রুপ কোনটি?

by The Republic Bangla
সেপ্টেম্বর ২২, ২০২৫
0

রিপাবলিক ডেস্ক: কোন গ্রুপের রক্ত পাওয়া সবচেয়ে কঠিন—প্রশ্নটা লিখে গুগলে...

যৌনজীবনে কতটা প্রভাব ফেলে ক্যাফিন?

যৌনজীবনে কতটা প্রভাব ফেলে ক্যাফিন?

by The Republic Bangla
জানুয়ারি ১৪, ২০২৫
0

রিপাবলিক ডেস্ক: অফিসে প্রচুর কাজের চাপ? এক কাপ গরম কফি...

শীতে শরীর সুস্থ রাখতে যে খাবার খাবেন

শীতে শরীর সুস্থ রাখতে যে খাবার খাবেন

by The Republic Bangla
জানুয়ারি ৯, ২০২৫
0

জীবনযাপন ডেস্ক: দেশে জেঁকে বসেছে শীত। এই শীতে শরীর স্বাস্থ্য...

ডালিম কেন খাবেন?

ডালিম কেন খাবেন?

by The Republic Bangla
জানুয়ারি ৭, ২০২৫
0

অনলাইন ডেস্ক: ডালিম একটি সুস্বাদু ফল। ফল হিসেবে ডালিমের জুড়ি...

  • Contact Us
  • About

© 2026 All Rights Preserved By The Republic Bangla (BD).

No Result
View All Result
  • About
  • Add Price
  • Contact Us
  • Get In Touch
  • Our Authors
  • Privacy Policy
  • Terms & Conditions
  • হোম

© 2026 All Rights Preserved By The Republic Bangla (BD).