ADVERTISEMENT
  • আইটি
  • প্রবাস
  • স্বাস্থ্য
  • ইসলামি জীবন
  • গ্রামবাংলা
  • সম্পাদকীয়
রবিবার, মার্চ ২২, ২০২৬
No Result
View All Result

বিজ্ঞাপন দিন

দ্যি রিপাবলিক বাংলা

বিজ্ঞাপন দিন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ
No Result
View All Result
দ্যি রিপাবলিক বাংলা
No Result
View All Result
Home আন্তর্জাতিক

ইচ্ছাকৃতভাবে ২০০ বারের বেশি সাপের ছোবল খেয়েছেন, কেন!

by Ahad
মে ৪, ২০২৫
in আন্তর্জাতিক
0
ইচ্ছাকৃতভাবে ২০০ বারের বেশি সাপের ছোবল খেয়েছেন, কেন!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ট্রিম ফেডের নেশা সাপ নিয়ে কাজ করা। প্রায় দুই দশক ধরে ইচ্ছাকৃতভাবে ২০০ বারের বেশি সাপের ছোবল খেয়েছেন তিনি। গোখরাসহ বিশ্বের ভয়ংকর নানা সাপের বিষ ইনজেকশনের মাধ্যমে শরীরে নিয়েছেন ৭০০ বারের বেশি। এবার তার রক্ত থেকে তৈরি হচ্ছে ‘অতুলনীয়’ অ্যান্টিভেনম।

বিজ্ঞানীরা বলছেন, টিম ফ্রিডের রক্তে এমন এক ধরনের অ্যান্টিবডি পাওয়া গেছে, যা মারাত্মক ধরনের বিষের বিরুদ্ধে কাজ করতে পারে। খবর বিবিসির।

টিমের রক্তে পাওয়া অ্যান্টিবডি প্রাণীদের ওপর পরীক্ষা করা হয়। ওই পরীক্ষায় দেখা গেছে, এই অ্যান্টিবডি বিভিন্ন প্রজাতির প্রাণীকে সাপের বিষের মারাত্মক ডোজ থেকে রক্ষা করেছে।

বিশ্বে প্রতিবছর ১৪ হাজার মানুষ সাপের কামড়ে মৃত্যুবরণ করে। এর তিন গুণ বেশি মানুষ এই সাপের কামড়ে অঙ্গচ্ছেদ বা চিরতরে অক্ষম হয়ে পড়ে।

এ সময় ট্রাক মেকানিক হিসেবে কাজ করতেন ফ্রেড। তবে সাপ নিয়ে কাজ করা ছিল তাঁর নেশা।

শুরুতে সাপ ধরার সময় নিজেকে রক্ষা করার লক্ষ্যে শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে চেয়েছিলেন।
এ লক্ষ্য থেকে সাপের ছোবল খাওয়া শুরু করেন তিনি। তবে এই কাজ করতে গিয়ে শুরুতেই মরে যেতে বসেছিলেন তিনি। ফ্রিড বলেন, পর পর দুটি কেউটের কামড় খেয়ে তিনি মারাত্মক অসুস্থ হয়ে কোমায় চলে গিয়েছিলেন। ফ্রিড বলেন, তাঁর লক্ষ্য ছিল বিশ্বের মানুষের জন্য সাপের কামড়ের ভালো চিকিৎসা পদ্ধতির উন্নয়ন করা।

তিনি বলেন, সাপের কামড় খাওয়া তাঁর জীবনযাত্রার অংশ হয়ে গেছে।
পৃথিবীর সবচেয়ে মারাত্মক কিছু সাপ যেমন একাধিক প্রজাতির মাম্বা, কোবরা, তাইপান ও ক্রেইটের মতো সাপ থেকে ফ্রেড বিষ সংগ্রহ করেছেন। সেন্টিভ্যাক্স বায়োটেকের প্রধান বিজ্ঞানী ড. জ্যাকব গ্লানভিল বলেন, ‘আমরা টিমের রক্ত থেকে দুই ধরনের বিস্তৃত অ্যান্টিবডি পেয়েছি, যেগুলো নিউরোটক্সিনকে লক্ষ্য করে। এর সঙ্গে একটি তৃতীয় উপাদান যুক্ত করে তৈরি করা হয়েছে একটি কার্যকর অ্যান্টিভেনম ককটেল।’

লিভারপুল স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনের সাপের বিষ বিষয়ক গবেষণা ও চিকিৎসা বিভাগের প্রধান অধ্যাপক নিক কেসওয়েল বলেছেন, এই গবেষণায় সাপের কামড় থেকে সুরক্ষা পাওয়ার যে বিপুল সম্ভাবনা তৈরি হয়েছে, তা মানুষের জন্য অনেক উপকারী হবে। তবে তিনি সতর্ক করে দিয়েছেন যে, এখনো অনেক কাজ বাকি আছে এবং এই অ্যান্টিভেনম মানুষের ওপর ব্যবহারের আগে অনেক পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন।

Tags: সাপের ছোবল
Ahad

Ahad

Next Post
ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিৎ হবে উত্তর পূর্ব  ভারতের সাত রাজ্য দখল করে নেয়া-বিজিবির (সাবেক) মহাপরিচালক ফজলুর রহমান

ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিৎ হবে উত্তর পূর্ব ভারতের সাত রাজ্য দখল করে নেয়া-বিজিবির (সাবেক) মহাপরিচালক ফজলুর রহমান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আইফোনের তথ্য চুরির নতুন আতঙ্ক ‘করুনা’

আইফোনের তথ্য চুরির নতুন আতঙ্ক ‘করুনা’

by The Republic Bangla
মার্চ ৭, ২০২৬
0

রিপাবলিক অনলাইন: তথ্য প্রযুক্তিনির্ভর এই যুগে কারও ব্যক্তিগত তথ্য চুরি...

যুক্তরাষ্ট্রে ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে মেটা

যুক্তরাষ্ট্রে ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে মেটা

by The Republic Bangla
জানুয়ারি ৭, ২০২৫
0

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রে নিজেদের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করার ঘোষণা দিয়েছে...

প্রতারকদের শায়েস্তা করবে ডেইজি

প্রতারকদের শায়েস্তা করবে ডেইজি

by The Republic Bangla
ডিসেম্বর ৯, ২০২৪
0

অনলাইন ডেস্ক: ফোন কলের মাধ্যমে প্রতারণা করে টাকা-পয়সা হাতিয়ে নেওয়া...

নগরকান্দায় আ.লীগ-বিএনপির সংঘর্ষে আহত-১১

নগরকান্দায় আ.লীগ-বিএনপির সংঘর্ষে আহত-১১

by The Republic Bangla
ডিসেম্বর ১১, ২০২৪
0

শাহিদুজ্জামান শাহিদ: ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের...

যুবলীগ নেতার বাড়িতে আগুন, দুই নারীর মৃত্যু

যুবলীগ নেতার বাড়িতে আগুন, দুই নারীর মৃত্যু

by The Republic Bangla
ডিসেম্বর ৮, ২০২৪
0

নিজস্ব প্রতনিধি: মৌলভীবাজারের মোস্তফাপুর ইউনিয়নের সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ও জেলা...

বিশ্বের বিরলতম রক্তের গ্রুপ কোনটি?

বিশ্বের বিরলতম রক্তের গ্রুপ কোনটি?

by The Republic Bangla
সেপ্টেম্বর ২২, ২০২৫
0

রিপাবলিক ডেস্ক: কোন গ্রুপের রক্ত পাওয়া সবচেয়ে কঠিন—প্রশ্নটা লিখে গুগলে...

যৌনজীবনে কতটা প্রভাব ফেলে ক্যাফিন?

যৌনজীবনে কতটা প্রভাব ফেলে ক্যাফিন?

by The Republic Bangla
জানুয়ারি ১৪, ২০২৫
0

রিপাবলিক ডেস্ক: অফিসে প্রচুর কাজের চাপ? এক কাপ গরম কফি...

শীতে শরীর সুস্থ রাখতে যে খাবার খাবেন

শীতে শরীর সুস্থ রাখতে যে খাবার খাবেন

by The Republic Bangla
জানুয়ারি ৯, ২০২৫
0

জীবনযাপন ডেস্ক: দেশে জেঁকে বসেছে শীত। এই শীতে শরীর স্বাস্থ্য...

ডালিম কেন খাবেন?

ডালিম কেন খাবেন?

by The Republic Bangla
জানুয়ারি ৭, ২০২৫
0

অনলাইন ডেস্ক: ডালিম একটি সুস্বাদু ফল। ফল হিসেবে ডালিমের জুড়ি...

  • Contact Us
  • About

© 2026 All Rights Preserved By The Republic Bangla (BD).

No Result
View All Result
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ

© 2026 All Rights Preserved By The Republic Bangla (BD).